জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক।

আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক।

​আমতলী (বরগুনা) প্রতিনিধি:মোঃ মানজুরুল ইসলাম বি এস সি। 

বরগুনার আমতলীতে পরিচালিত একটি বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মো: সুজন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

​বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫:২০ ঘটিকায় আমতলী থানার এসআই মো: মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানাধীন ০৬নং সদর ইউনিয়নের চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুড়িয়ার খেয়াঘাট-অফিস বাজার পাকা রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ সুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মো: সুজন আমতলী উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মো: আলাম হাওলাদার ও নুরবানু বেগমের ছেলে।

​আমতলী থানা সূত্রে জানানো হয়েছে, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক।

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
​আমতলী (বরগুনা) প্রতিনিধি:মোঃ মানজুরুল ইসলাম বি এস সি। বরগুনার আমতলীতে পরিচালিত একটি বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মো: সুজন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।​বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫:২০ ঘটিকায় আমতলী থানার এসআই মো: মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানাধীন ০৬নং সদর ইউনিয়নের চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুড়িয়ার খেয়াঘাট-অফিস বাজার পাকা রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ সুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত মো: সুজন আমতলী উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মো: আলাম হাওলাদার ও নুরবানু বেগমের ছেলে।​আমতলী থানা সূত্রে জানানো হয়েছে, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।  

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আমতলীতে ৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক।
0:00 0:00
1.0x