জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

সরকারি তোলারাম কলেজে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত।

সরকারি তোলারাম কলেজে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত।

সরকারি তোলারাম কলেজে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত।

সরকারি তোলারাম কলেজে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত।

শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা, যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে প্রথমবারের মতো ‘গণিত অলিম্পিয়াড–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী জেলার ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২২০ জন শিক্ষার্থী অংশ নেয়। স্কুল ও কলেজ—দুটি পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে উভয় পর্যায়ে ১০ জন করে মোট ২০ জন বিজয়ীকে নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গণিতজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, সভাপতি, বাংলাদেশ গণিত ও ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে সাফল্যের জন্য বারবার চেষ্টা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তরুণদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন UNICEF Youth Leadership Training-এর সঙ্গে সংশ্লিষ্ট এবং Steambridge International-এর Head of School প্রফেসর ড. ফারজানা আলম। তিনি বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। পাশাপাশি গণিত ও বিজ্ঞানচর্চার মাধ্যমে যুক্তিভিত্তিক চিন্তা, নিয়মিত অনুশীলন ও অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি এবং বিজ্ঞান শিক্ষায় তাদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সরকারি তোলারাম কলেজে এ ধরনের আয়োজন এবারই প্রথম। নারায়ণগঞ্জে ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণিতের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“গণিতের আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম”—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত গণিত অলিম্পিয়াডে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সরকারি তোলারাম কলেজে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সরকারি তোলারাম কলেজে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত।শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা, যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে প্রথমবারের মতো ‘গণিত অলিম্পিয়াড–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।১৭ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী জেলার ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২২০ জন শিক্ষার্থী অংশ নেয়। স্কুল ও কলেজ—দুটি পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে উভয় পর্যায়ে ১০ জন করে মোট ২০ জন বিজয়ীকে নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গণিতজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, সভাপতি, বাংলাদেশ গণিত ও ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে সাফল্যের জন্য বারবার চেষ্টা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তরুণদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন UNICEF Youth Leadership Training-এর সঙ্গে সংশ্লিষ্ট এবং Steambridge International-এর Head of School প্রফেসর ড. ফারজানা আলম। তিনি বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। পাশাপাশি গণিত ও বিজ্ঞানচর্চার মাধ্যমে যুক্তিভিত্তিক চিন্তা, নিয়মিত অনুশীলন ও অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি এবং বিজ্ঞান শিক্ষায় তাদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সরকারি তোলারাম কলেজে এ ধরনের আয়োজন এবারই প্রথম। নারায়ণগঞ্জে ভবিষ্যতে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণিতের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।“গণিতের আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম”—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত গণিত অলিম্পিয়াডে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সরকারি তোলারাম কলেজে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত।
0:00 0:00
1.0x