জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

সরকারি তোলারাম কলেজে বিজ্ঞান ক্লাবের ফলক উন্মোচন করলেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

সরকারি তোলারাম কলেজে বিজ্ঞান ক্লাবের ফলক উন্মোচন করলেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

সরকারি তোলারাম কলেজে বিজ্ঞান ক্লাবের ফলক উন্মোচন করলেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

সরকারি তোলারাম কলেজে বিজ্ঞান ক্লাবের ফলক উন্মোচন করলেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

সরকারি তোলারাম কলেজে বিজ্ঞানচর্চা ও শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত বিজ্ঞান ক্লাবের ফলক উন্মোচন করা হয়েছে। কলেজের আর্ট ভবনের তৃতীয় তলায় স্থাপিত বিজ্ঞান ক্লাবের ফলক উন্মোচন করেন  বিশিষ্ট শিক্ষাবিদ ও গণিতজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে UNICEF-এর Youth Leadership Trainer এবং Steambridge International-এর Head of School প্রফেসর ড. ফারজানা আলম উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, সীমিত সম্পদ কিংবা নানা প্রতিকূলতা কোনো মানুষের এগিয়ে যাওয়ার পথে চূড়ান্ত বাধা হতে পারে না। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অধ্যবসায়, সৃজনশীলতা ও জ্ঞানচর্চার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। এ প্রসঙ্গে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের কথা উল্লেখ করে বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও নজরুল তাঁর প্রতিভা ও সৃষ্টিশীলতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার জন্য সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধার অপেক্ষায় না থেকে হাতে থাকা সীমিত উপকরণ দিয়েই পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও গবেষণার চর্চা শুরু করার পরামর্শ দেন। কৌতূহলকে কাজে লাগিয়ে নতুন কিছু শেখা এবং সমস্যার সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক বিজ্ঞানচর্চার সুযোগ করে দিতে বিজ্ঞান ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিয়মিত বিজ্ঞানভিত্তিক কার্যক্রম, কর্মশালা, প্রদর্শনী ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো সম্ভব।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারি তোলারাম কলেজের বিজ্ঞান ক্লাবকে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সরকারি তোলারাম কলেজে বিজ্ঞান ক্লাবের ফলক উন্মোচন করলেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সরকারি তোলারাম কলেজে বিজ্ঞান ক্লাবের ফলক উন্মোচন করলেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।সরকারি তোলারাম কলেজে বিজ্ঞানচর্চা ও শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত বিজ্ঞান ক্লাবের ফলক উন্মোচন করা হয়েছে। কলেজের আর্ট ভবনের তৃতীয় তলায় স্থাপিত বিজ্ঞান ক্লাবের ফলক উন্মোচন করেন  বিশিষ্ট শিক্ষাবিদ ও গণিতজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে UNICEF-এর Youth Leadership Trainer এবং Steambridge International-এর Head of School প্রফেসর ড. ফারজানা আলম উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, সীমিত সম্পদ কিংবা নানা প্রতিকূলতা কোনো মানুষের এগিয়ে যাওয়ার পথে চূড়ান্ত বাধা হতে পারে না। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অধ্যবসায়, সৃজনশীলতা ও জ্ঞানচর্চার মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। এ প্রসঙ্গে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের কথা উল্লেখ করে বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও নজরুল তাঁর প্রতিভা ও সৃষ্টিশীলতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার জন্য সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধার অপেক্ষায় না থেকে হাতে থাকা সীমিত উপকরণ দিয়েই পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও গবেষণার চর্চা শুরু করার পরামর্শ দেন। কৌতূহলকে কাজে লাগিয়ে নতুন কিছু শেখা এবং সমস্যার সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক বিজ্ঞানচর্চার সুযোগ করে দিতে বিজ্ঞান ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিয়মিত বিজ্ঞানভিত্তিক কার্যক্রম, কর্মশালা, প্রদর্শনী ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো সম্ভব।অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারি তোলারাম কলেজের বিজ্ঞান ক্লাবকে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সরকারি তোলারাম কলেজে বিজ্ঞান ক্লাবের ফলক উন্মোচন করলেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।
0:00 0:00
1.0x