জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

চৌগাছায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি শ্রমিক নিহত

চৌগাছায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি শ্রমিক নিহত

চৌগাছায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি শ্রমিক নিহত
চৌগাছায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি শ্রমিক নিহত

চৌগাছায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি শ্রমিক নিহত
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছায় নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল ইসলাম (২৪) নামে এক রাজমিস্ত্রি শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম পাশাপোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি শ্রমিক। শনিবার বিকেলে রঘুনাথপুর গ্রামের তপু নামে এক ব্যক্তির নির্মাণাধীন একতলা বসতবাড়িতে কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত একটি রড রাস্তার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে এলে তৌহিদুল বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
ঘটনাটি টের পেয়ে বাড়ির লোকজন ও অন্য শ্রমিকরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তৌহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের মরদেহ রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মান্নান,

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চৌগাছায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি শ্রমিক নিহত

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চৌগাছায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি শ্রমিক নিহত এম এ মান্নান, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল ইসলাম (২৪) নামে এক রাজমিস্ত্রি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম পাশাপোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি শ্রমিক। শনিবার বিকেলে রঘুনাথপুর গ্রামের তপু নামে এক ব্যক্তির নির্মাণাধীন একতলা বসতবাড়িতে কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত একটি রড রাস্তার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে এলে তৌহিদুল বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। ঘটনাটি টের পেয়ে বাড়ির লোকজন ও অন্য শ্রমিকরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তৌহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের মরদেহ রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মান্নান,

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি শ্রমিক নিহত
0:00 0:00
1.0x