জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

চৌগাছায় ৫ দিনব্যাপী উপদলনেতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

চৌগাছায় ৫ দিনব্যাপী উপদলনেতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

চৌগাছায় ৫ দিনব্যাপী উপদলনেতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
চৌগাছায় ৫ দিনব্যাপী উপদলনেতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

চৌগাছায় ৫ দিনব্যাপী উপদলনেতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় বাংলাদেশ স্কাউটসের উপজেলা শাখার উদ্যোগে ৫ দিনব্যাপী ৫ম উপদলনেতা প্রশিক্ষণ কোর্স-২০২৬ শুরু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস চৌগাছা উপজেলা শাখার কমিশনার মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি ফারজানা ইসলাম।
বিশেষ অতিথি : উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি কামাল আহমেদ।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তবিবর রহমান, পাতিবিলা শাহজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়ালিউর রহমান, এস অ্যান্ড কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমদাদুল হক ও চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাব স্কাউট লিডার মহিদুল ইসলাম, উপজেলা স্কাউটসের সম্পাদক আসাদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটস লিডার ও শিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণ কোর্সে চৌগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৪ জন বয় স্কাউট সদস্য অংশগ্রহণ করছেন। ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে উপদলনেতাদের নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, শৃঙ্খলা, দল পরিচালনা, পারস্পরিক সহযোগিতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও দেশসেবার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপদলনেতা প্রশিক্ষণের মাধ্যমে স্কাউট সদস্যদের নেতৃত্বের দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে তারা ভবিষ্যতে দল পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ পাবে।
বাংলাদেশ স্কাউটস চৌগাছা উপজেলা শাখার সম্পাদক আসাদুল ইসলামের সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চৌগাছায় ৫ দিনব্যাপী উপদলনেতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চৌগাছায় ৫ দিনব্যাপী উপদলনেতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ স্কাউটসের উপজেলা শাখার উদ্যোগে ৫ দিনব্যাপী ৫ম উপদলনেতা প্রশিক্ষণ কোর্স-২০২৬ শুরু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস চৌগাছা উপজেলা শাখার কমিশনার মোখলেছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি ফারজানা ইসলাম। বিশেষ অতিথি : উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি কামাল আহমেদ। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তবিবর রহমান, পাতিবিলা শাহজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়ালিউর রহমান, এস অ্যান্ড কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমদাদুল হক ও চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাব স্কাউট লিডার মহিদুল ইসলাম, উপজেলা স্কাউটসের সম্পাদক আসাদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটস লিডার ও শিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ কোর্সে চৌগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৪ জন বয় স্কাউট সদস্য অংশগ্রহণ করছেন। ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে উপদলনেতাদের নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, শৃঙ্খলা, দল পরিচালনা, পারস্পরিক সহযোগিতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও দেশসেবার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপদলনেতা প্রশিক্ষণের মাধ্যমে স্কাউট সদস্যদের নেতৃত্বের দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে তারা ভবিষ্যতে দল পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ পাবে। বাংলাদেশ স্কাউটস চৌগাছা উপজেলা শাখার সম্পাদক আসাদুল ইসলামের সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় ৫ দিনব্যাপী উপদলনেতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
0:00 0:00
1.0x