জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

৫ নং আব্দুলপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা

৫ নং আব্দুলপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা

৫ নং আব্দুলপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা

৫ নং আব্দুলপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা

‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সরকার এগিয়ে যাবে’

মোঃ আমজাদ হোসেন 

ক্রাইম রিপোর্টার 

দিনাজপুর।

জাতীয় সংসদের হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, “সরকার সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকারের মেয়াদের মধ্যেই জনগণের প্রতি দেওয়া সকল অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, “সরকারের মাত্র আট মাসের সময়ের মধ্যেই অনেক উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সরকার এগিয়ে যাবে।”

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দিনাজপুরের চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ সভাপতিত্ব করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন, উপজেলা বিএনপি নেতা সহকারী অধ্যাপক মোঃ মেছবাহুল ইসলাম, কবির সরকার এবং আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


৫ নং আব্দুলপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
৫ নং আব্দুলপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সরকার এগিয়ে যাবে’মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।জাতীয় সংসদের হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, “সরকার সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকারের মেয়াদের মধ্যেই জনগণের প্রতি দেওয়া সকল অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।”তিনি আরও বলেন, “সরকারের মাত্র আট মাসের সময়ের মধ্যেই অনেক উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সরকার এগিয়ে যাবে।”শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দিনাজপুরের চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ সভাপতিত্ব করেন।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন, উপজেলা বিএনপি নেতা সহকারী অধ্যাপক মোঃ মেছবাহুল ইসলাম, কবির সরকার এবং আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
৫ নং আব্দুলপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা
0:00 0:00
1.0x