**পুরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম মাতুব্বর। **
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ২ নম্বর পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মাতুব্বর।
চেয়ারম্যান পদে নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে স্থানীয়ভাবে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। তাঁর পক্ষ থেকে প্রকাশিত প্রচারপত্রে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি জানিয়ে পুরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রচারপত্রে নুরুল ইসলাম মাতুব্বরের পক্ষ থেকে বলা হয়েছে, “প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ।” তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নুরুল ইসলাম মাতুব্বর বলেন, “আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। এ জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সহযোগিতা ও ভালোবাসা তাঁর প্রেরণা। তিনি পুরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

মতামত