জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

চৌগাছায় আতিয়ার রহমান মাস্টারের জানাজায় মানুষের ঢল

চৌগাছায় আতিয়ার রহমান মাস্টারের জানাজায় মানুষের ঢল

চৌগাছায় আতিয়ার রহমান মাস্টারের জানাজায় মানুষের ঢল

চৌগাছায় আতিয়ার রহমান মাস্টারের জানাজায় মানুষের ঢল
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব এস এম আতিয়ার রহমান মাস্টারের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ জোহর চৌগাছা হাজী সরদার মর্তজ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুম আতিয়ার রহমান ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের বড় ভাই এবং চৌগাছা এস এম হাবিবুর রহমান পৌর কলেজের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম সাইফুর রহমান বাবুলের শ্রদ্ধেয় পিতা। দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা পেশায় থেকে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষা ও মানবিক মূল্যবোধের আলোয় গড়ে তুলেছেন।
তাঁর জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিদ্যালয় মাঠে সমবেত হন। প্রিয় শিক্ষক ও অভিভাবকতুল্য এই মানুষটিকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম,
সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, বিএনপি, জামাত ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল , সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। বিপুল মানুষের উপস্থিতিতে বিদ্যালয় মাঠটি একপর্যায়ে শোকাহত মানুষের সমাবেশে পরিণত হয়।
জানাজায় অংশ নেওয়া অনেকের চোখে ছিল অশ্রু। শিক্ষকতা জীবনে আতিয়ার রহমানের অবদান ও তাঁর সঙ্গে জড়িত স্মৃতিচারণ করতে গিয়ে স্বজন, সহকর্মী ও সাবেক শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রাখা আলহাজ্ব আতিয়ার রহমান তাঁর কর্ম, আদর্শ ও মানুষের ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকবেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর আত্মীয়-স্বজন, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চৌগাছায় আতিয়ার রহমান মাস্টারের জানাজায় মানুষের ঢল

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চৌগাছায় আতিয়ার রহমান মাস্টারের জানাজায় মানুষের ঢল এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব এস এম আতিয়ার রহমান মাস্টারের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ জোহর চৌগাছা হাজী সরদার মর্তজ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। মরহুম আতিয়ার রহমান ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের বড় ভাই এবং চৌগাছা এস এম হাবিবুর রহমান পৌর কলেজের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম সাইফুর রহমান বাবুলের শ্রদ্ধেয় পিতা। দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা পেশায় থেকে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষা ও মানবিক মূল্যবোধের আলোয় গড়ে তুলেছেন। তাঁর জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিদ্যালয় মাঠে সমবেত হন। প্রিয় শিক্ষক ও অভিভাবকতুল্য এই মানুষটিকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, বিএনপি, জামাত ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল , সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। বিপুল মানুষের উপস্থিতিতে বিদ্যালয় মাঠটি একপর্যায়ে শোকাহত মানুষের সমাবেশে পরিণত হয়। জানাজায় অংশ নেওয়া অনেকের চোখে ছিল অশ্রু। শিক্ষকতা জীবনে আতিয়ার রহমানের অবদান ও তাঁর সঙ্গে জড়িত স্মৃতিচারণ করতে গিয়ে স্বজন, সহকর্মী ও সাবেক শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রাখা আলহাজ্ব আতিয়ার রহমান তাঁর কর্ম, আদর্শ ও মানুষের ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকবেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর আত্মীয়-স্বজন, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় আতিয়ার রহমান মাস্টারের জানাজায় মানুষের ঢল
0:00 0:00
1.0x