আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ১নং হরণী তে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুলে আওয়ামী লীগের বিরুদ্ধে হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে ১ নং হরণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১নং হরনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় স্থানীয় প্রতিটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত