চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন
যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজের নির্বাহী কমিটির সদস্য এ বি এম মাসুদুল হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মক
র্তা ফারজানা ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর সিদ্দিকী।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক শাহানুর হোসেন।
এ সময় কলেজের নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা, সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, আনিসুজ্জামান, নাসির উদ্দীন, আতিকুর রহমান, আবুল কালাম আজাদ, তিতুমীর রহমান, আসাদুজ্জামান আসাদ, ইয়াকুব আলী, ড. আঃ শুকুর, রীনা নাজমাসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত