জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

সাতক্ষীরায় দেড় লাখ দেশলাই কাঠিতে দুর্গাপ্রতিমা

সাতক্ষীরায় দেড় লাখ দেশলাই কাঠিতে দুর্গাপ্রতিমা

প্রথম দেখায় মনে হবে, ঝলমলে কাপড় আর সূক্ষ্ম অলংকারে সাজানো দেবী দুর্গা। কিন্তু একটু কাছে যেতেই বদলে যাবে সেই ধারণা। শাড়ির কুঁচি থেকে অলংকার—সবখানেই দেখা যাবে সারি সারি দেশলাই কাঠি। কাঠির ফাঁকে জড়িয়ে আছে রেশমি সুতা। সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে এবার এমনই ব্যতিক্রমী আয়োজনে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা।সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা মন্দিরে চলছে এই প্রতিমা তৈরির কাজ। দুর্গাপূজাকে ঘিরে ব্যতিক্রমী এই আয়োজন দেখতে প্রতিদিনই মন্দিরে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি মন্দিরে গিয়ে দেখা যায়, মাটির তৈরি প্রতিমার অবয়বের ওপর অত্যন্ত নিখুঁতভাবে দেশলাই কাঠি বসাচ্ছেন শিল্পীরা। কোথাও কাঠি রাখা হয়েছে সোজা সারিতে, আবার কোথাও দেওয়া হয়েছে ঢেউখেলানো নকশা। কাঠির ফাঁকে ফাঁকে জড়িয়ে দেওয়া হচ্ছে রেশমি সুতা। দেবীর শাড়ির কুঁচি, পোশাক ও অলংকারেও ফুটিয়ে তোলা হচ্ছে কাঠির নকশাদূর থেকে দেখলে মনে হবে, কাপড়ের ভাঁজ আর ঝলমলে অলংকারে সাজানো হয়েছে প্রতিমা। তবে কাছে গেলেই চোখে পড়ছে এই পুরো কারুকাজের মূল উপকরণ দেশলাই কাঠি ও রেশমি সুতা।

প্রতিমাশিল্পী নবদ্বীপ সরকার জানান, তিন বছর আগে ভারতে একটি মন্দিরে গিয়ে এ ধরনের কাজ দেখেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই এবার সাতক্ষীরায় দেশলাই কাঠি ও রেশমি সুতা দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ নেন।।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় দেড় লাখ দেশলাই কাঠিতে দুর্গাপ্রতিমা

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
প্রথম দেখায় মনে হবে, ঝলমলে কাপড় আর সূক্ষ্ম অলংকারে সাজানো দেবী দুর্গা। কিন্তু একটু কাছে যেতেই বদলে যাবে সেই ধারণা। শাড়ির কুঁচি থেকে অলংকার—সবখানেই দেখা যাবে সারি সারি দেশলাই কাঠি। কাঠির ফাঁকে জড়িয়ে আছে রেশমি সুতা। সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে এবার এমনই ব্যতিক্রমী আয়োজনে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা।সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা মন্দিরে চলছে এই প্রতিমা তৈরির কাজ। দুর্গাপূজাকে ঘিরে ব্যতিক্রমী এই আয়োজন দেখতে প্রতিদিনই মন্দিরে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।সম্প্রতি মন্দিরে গিয়ে দেখা যায়, মাটির তৈরি প্রতিমার অবয়বের ওপর অত্যন্ত নিখুঁতভাবে দেশলাই কাঠি বসাচ্ছেন শিল্পীরা। কোথাও কাঠি রাখা হয়েছে সোজা সারিতে, আবার কোথাও দেওয়া হয়েছে ঢেউখেলানো নকশা। কাঠির ফাঁকে ফাঁকে জড়িয়ে দেওয়া হচ্ছে রেশমি সুতা। দেবীর শাড়ির কুঁচি, পোশাক ও অলংকারেও ফুটিয়ে তোলা হচ্ছে কাঠির নকশাদূর থেকে দেখলে মনে হবে, কাপড়ের ভাঁজ আর ঝলমলে অলংকারে সাজানো হয়েছে প্রতিমা। তবে কাছে গেলেই চোখে পড়ছে এই পুরো কারুকাজের মূল উপকরণ দেশলাই কাঠি ও রেশমি সুতা।প্রতিমাশিল্পী নবদ্বীপ সরকার জানান, তিন বছর আগে ভারতে একটি মন্দিরে গিয়ে এ ধরনের কাজ দেখেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই এবার সাতক্ষীরায় দেশলাই কাঠি ও রেশমি সুতা দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ নেন।।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সাতক্ষীরায় দেড় লাখ দেশলাই কাঠিতে দুর্গাপ্রতিমা
0:00 0:00
1.0x