চৌগাছায় ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওলিয়ার রহমান (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার সিংহঝুলি বাজারে চৌগাছা-যশোর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। চৌগাছা থানার এসআই সবুজ মন্ডল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিংহঝুলি গ্রামের ইব্রাহিমের বাড়ির সামনে পাকা সড়ক থেকে ওলিয়ার রহমানকে আটক করেন। পরে তার দখল থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ওলিয়ার রহমান সিংহঝুলি গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত