জনতার অনলাইন প্রেস ক্লাব

চৌগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকারি উদ্যোগ

চৌগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকারি উদ্যোগ

চৌগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকারি উদ্যোগ
চৌগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকারি উদ্যোগ

চৌগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকারি উদ্যোগ
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবা উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, জনস্বাস্থ্য প্রকল্পের সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন, সাংবাদিক এম এ মান্নানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক প্রবীণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রবীণদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সামাজিক মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার বয়স্ক ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রবীণদের সহায়তা করছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও প্রবীণদের পাশে দাঁড়াতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, প্রবীণদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সীমিত সম্পদের মধ্যেও তাঁদের জীবনযাত্রা সহজ করতে সরকারি সহায়তা অব্যাহত রয়েছে।
বক্তারা আরও বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজের মূল্যবান সম্পদ। তাঁদের সম্মান, স্বাধীনতা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি পরিবারে তাঁদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
মান্নান,

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চৌগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকারি উদ্যোগ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
চৌগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকারি উদ্যোগ এম এ মান্নান, চৌগাছা (যশোর): ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবা উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, জনস্বাস্থ্য প্রকল্পের সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন, সাংবাদিক এম এ মান্নানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক প্রবীণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, প্রবীণদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সামাজিক মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার বয়স্ক ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রবীণদের সহায়তা করছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও প্রবীণদের পাশে দাঁড়াতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, প্রবীণদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সীমিত সম্পদের মধ্যেও তাঁদের জীবনযাত্রা সহজ করতে সরকারি সহায়তা অব্যাহত রয়েছে। বক্তারা আরও বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজের মূল্যবান সম্পদ। তাঁদের সম্মান, স্বাধীনতা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি পরিবারে তাঁদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। মান্নান,

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সরকারি উদ্যোগ
0:00 0:00
1.0x