চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (০১ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) 'নাজমুন নাহার বেবি।
এ সময় তিনি বলেন, সরকার সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

মতামত