ফুলবাড়ীতে ১ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ
১ অক্টোবর দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১ হাজার ৫ শত ৬৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৬ বোতল বিদেশী মদ* আটক করতে সক্ষম হয় বিজিবি।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য-১ লক্ষ ৪৯ হাজার ৫ শত ২০টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অধিনায়ক আরিফ উর জামান বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

মতামত