২ সেপ্টেম্বর ২০২৬, সিলেট
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সন্তান ও সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম চৌধুরী আর নেই। স্ট্রোকজনিত কারণে গত রাতে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে সহকর্মী, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর মৃত্যুতে সংশ্লিষ্ট মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শোকাহত ব্যক্তিরা। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

মতামত