চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত একজন, জিআর/সিআরসহ বিভিন্ন পরোয়ানাভুক্ত সাতজন এবং একটি রাজনৈতিক মামলার একজন আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে চৌগাছা থানার এসআই (নিঃ) মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাজা পরোয়ানাভুক্ত ফারুক হোসেন, এনজিআর-১০/২৪ মামলার শরিফুল ইসলাম, সিআর-৫২৩/২৫ মামলার মিলন বিশ্বাস ও শাহিনুর বিশ্বাস, জিআর-৫৬/২৩ মামলার ইমামুল ইসলাম, এসিসি-৪৪৬৬ মামলার মিনাল, জিআর-১৬৬/২১ মামলার ইদ্রিস আলী ওরফে বুদো, জিআর-২৩১/০৪ মামলার ইসরাইল হোসেন ওরফে ধেনা এবং চৌগাছা থানার মামলা নং-১৩(১২)২৫-এর আসামি আব্দুল আজিজ মন্ডল ওরফে আজির।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। চৌগাছা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মান্নান,

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

মতামত