জনতার অনলাইন প্রেস ক্লাব

চৌগাছায় স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটির সভা

চৌগাছায় স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটির সভা

চৌগাছায় স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটির সভা
চৌগাছায় স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটির সভা

চৌগাছায় স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটির সভা
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মেজবাউল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি, স্বরূপ হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও সাবেক যশোর জেলা পরিষদের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন।
যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন অনুযায়ী মেজবাউল ইসলামকে সভাপতি, আনিছুর রহমানকে সাধারণ শিক্ষক সদস্য এবং কামারুজ্জামানকে অভিভাবক সদস্য করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ কমিটি সর্বোচ্চ ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সরোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় বিষয়ে সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে নতুন সভাপতিকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সংশ্লিষ্টরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সদস্য আব্দুল আল মামুন, অভিভাবক সদস্য উজ্জলসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজন।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে ২০২৪ সালের সংশোধিত প্রবিধানমালার প্রবিধান ১০-এর উপ-প্রবিধান (১) অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চৌগাছায় স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটির সভা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
চৌগাছায় স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটির সভা এম এ মান্নান, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মেজবাউল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি, স্বরূপ হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও সাবেক যশোর জেলা পরিষদের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন। যশোর শিক্ষা বোর্ডের অনুমোদন অনুযায়ী মেজবাউল ইসলামকে সভাপতি, আনিছুর রহমানকে সাধারণ শিক্ষক সদস্য এবং কামারুজ্জামানকে অভিভাবক সদস্য করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ কমিটি সর্বোচ্চ ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি সরোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় বিষয়ে সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে নতুন সভাপতিকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সংশ্লিষ্টরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সদস্য আব্দুল আল মামুন, অভিভাবক সদস্য উজ্জলসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজন। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে ২০২৪ সালের সংশোধিত প্রবিধানমালার প্রবিধান ১০-এর উপ-প্রবিধান (১) অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটির সভা
0:00 0:00
1.0x