জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

বরিশালে আড়ম্বরপূর্ণ আয়োজনে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

বরিশালে আড়ম্বরপূর্ণ আয়োজনে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

বরিশালে আড়ম্বরপূর্ণ আয়োজনে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 


বিশেষ সংবাদদাতা, বরিশাল:

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা শাখা। কেন্দ্র ঘোষিত কেন্দ্রভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩রা অক্টোবর, ২০২৬) বরিশালে এ কর্মসূচির আয়োজন করা হয়।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর ওলামা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বরিশাল মহানগর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব হাফেজ মোঃ মাহাজাবিল আল নাঈম খান এবং সদস্য সচিব ক্বারী মোঃ আব্দুর রহমান তালুকদার।


র‍্যালি শেষে বরিশাল মহানগর ও জেলা দক্ষিণ ওলামা দলের যৌথ উদ্যোগে স্থানীয় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে দেশের গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ওলামা দলের ত্যাগ ও ভুমিকার কথা স্মরণ করেন।


অনুষ্ঠানে বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা ওলামা দলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বরিশালে আড়ম্বরপূর্ণ আয়োজনে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
বরিশালে আড়ম্বরপূর্ণ আয়োজনে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশেষ সংবাদদাতা, বরিশাল:বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা শাখা। কেন্দ্র ঘোষিত কেন্দ্রভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩রা অক্টোবর, ২০২৬) বরিশালে এ কর্মসূচির আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর ওলামা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বরিশাল মহানগর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব হাফেজ মোঃ মাহাজাবিল আল নাঈম খান এবং সদস্য সচিব ক্বারী মোঃ আব্দুর রহমান তালুকদার।র‍্যালি শেষে বরিশাল মহানগর ও জেলা দক্ষিণ ওলামা দলের যৌথ উদ্যোগে স্থানীয় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে দেশের গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ওলামা দলের ত্যাগ ও ভুমিকার কথা স্মরণ করেন।অনুষ্ঠানে বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা ওলামা দলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বরিশালে আড়ম্বরপূর্ণ আয়োজনে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
0:00 0:00
1.0x