জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

মাদকমুক্ত আশরাফপুর গড়ার অঙ্গীকার আবু ফয়েজের'

মাদকমুক্ত আশরাফপুর গড়ার অঙ্গীকার আবু ফয়েজের'
এম, এ, আবু ফয়েজের উঠান বৈঠকের ছবি চিত্র ফাইল"

আসন্ন ১২নং আশরাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এম আবু ফয়েজের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ২ অক্টোবর ২০২৬ ইং মাগরিবের নামাজের পর ইউনিয়নের দক্ষিণপাড়া আল-মদিনা কমপ্লেক্স মাঠে ২ ও ৩ নং ওয়ার্ডের আয়োজনে এই উঠান বৈঠক হয়।

*"করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"* - এই স্লোগানে উন্নয়ন, সুষম বন্টন ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন চেয়ারম্যান প্রার্থী এম আবু ফয়েজ।

সাবেক মেম্বার আব্দুর রহিমের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি এবং ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমি এই ইউনিয়নেরই সন্তান। আপনাদের ভাই, বন্ধু হিসেবে সবসময় পাশে আছি। এই দেশ আমাদের সবার, কচুয়া আমাদের সবার, আশরাফপুরও আমাদের সকলের। যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দিতে হবে।" তিনি জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চেয়ারম্যান প্রার্থী এম আবু ফয়েজ বলেন, "আমি আপনাদের সেবা করার নিয়ত করেছি। ভোট চাইতে নয়, আপনাদের দোয়া নিতে এসেছি। আপনারা উন্নয়ন চাইলে ইনশাআল্লাহ ৯টি ওয়ার্ডেই উন্নয়ন হবে।" তিনি দক্ষিণপাড়া সড়কের কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা নূর আহমেদ আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা নুর আলম প্রধান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সমাজসেবক রিপন পাটোয়ারী, মো. মাহবুবসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মাদকমুক্ত আশরাফপুর গড়ার অঙ্গীকার আবু ফয়েজের'

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
আসন্ন ১২নং আশরাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এম আবু ফয়েজের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার ২ অক্টোবর ২০২৬ ইং মাগরিবের নামাজের পর ইউনিয়নের দক্ষিণপাড়া আল-মদিনা কমপ্লেক্স মাঠে ২ ও ৩ নং ওয়ার্ডের আয়োজনে এই উঠান বৈঠক হয়।*"করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"* - এই স্লোগানে উন্নয়ন, সুষম বন্টন ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন চেয়ারম্যান প্রার্থী এম আবু ফয়েজ।সাবেক মেম্বার আব্দুর রহিমের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি এবং ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমি এই ইউনিয়নেরই সন্তান। আপনাদের ভাই, বন্ধু হিসেবে সবসময় পাশে আছি। এই দেশ আমাদের সবার, কচুয়া আমাদের সবার, আশরাফপুরও আমাদের সকলের। যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দিতে হবে।" তিনি জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।চেয়ারম্যান প্রার্থী এম আবু ফয়েজ বলেন, "আমি আপনাদের সেবা করার নিয়ত করেছি। ভোট চাইতে নয়, আপনাদের দোয়া নিতে এসেছি। আপনারা উন্নয়ন চাইলে ইনশাআল্লাহ ৯টি ওয়ার্ডেই উন্নয়ন হবে।" তিনি দক্ষিণপাড়া সড়কের কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন।এ সময় আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা নূর আহমেদ আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা নুর আলম প্রধান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সমাজসেবক রিপন পাটোয়ারী, মো. মাহবুবসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মাদকমুক্ত আশরাফপুর গড়ার অঙ্গীকার আবু ফয়েজের'
0:00 0:00
1.0x