ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দল দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক দায়িত্ব; ত্যাগ-সংগ্রামের স্বীকৃতি হিসেবে তানভীরুল ইসলাম টুটুলকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান সমর্থকেরা।
ময়মনসিংহের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের মাঠপর্যায়ের সক্রিয়তা, সাংগঠনিক দায়িত্ব পালন এবং রাজনৈতিক কর্মসূচিতে ধারাবাহিক অংশগ্রহণের কারণে তানভীরুল ইসলাম টুটুলের অবদানের যথাযথ মূল্যায়ন এখন তার সমর্থক ও তৃণমূল নেতাকর্মীদের অন্যতম দাবী হয়ে উঠেছে।
সমর্থকদের ভাষ্য, দলের প্রতিকূল সময়ে বিতাড়িত সৈরাচারি অপশক্তি আওয়ামীলীগ ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে রাজপথের কর্মসূচিতে তিনি সক্রিয় থেকেছেন, মামলা-হয়রানির চাপ ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন এবং কর্মীদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন। তার অবদান দলীয় সিদ্ধান্তে প্রতিফলিত হওয়া উচিত।
তাদের দৃষ্টিতে তানভীরুল ইসলাম টুটুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা সেই ত্যাগ ও সংগ্রামের ধারাবাহিকতারই একটি উদাহরণ।স্বাধীনতার মহান ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শে গড়া এশিয়ার অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্যতম ত্যাগী ও মাননীয় প্রধামন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর চেয়ারপার্সন জনাব তারেক রহমানের বিশ্বস্ত ও আস্থাভাজন জনাব তানভীরুল ইসলাম টুটুল।
তিনি বিগত দিনে কোতোয়ালি থানা ছাত্রদলে সাবেক যুগ্ম-আহ্বায়ক, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী সিনিয়র সহ-সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় আছেন। তার সমর্থক ও শুভানুদ্ধায়ীদের জোরালো প্রত্যাশা দলের দুঃসময়ে মাঠে থাকা এই ত্যাগী ও বিপ্লবী নেতার অবদান যেন সাংগঠনিক মূল্যায়নে উপেক্ষিত না হয় এবং দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ বিবেচনায় তানভীরুল ইসলাম টুটুলকে ভবিষ্যতে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে দেখা যায়।
তাদের মতে, তানভীরুল ইসলাম টুটুলের মতো দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটানো সম্ভব।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত