জনতার অনলাইন প্রেস ক্লাব

চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরের চৌগাছায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে চৌগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও মডেল স্কুলের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা।
সভায় খড়িঞ্চা দাখিল মাদ্রাসার সুপার আশরাফুল ইসলাম, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না; তাদের নৈতিকতা, সত্যবাদিতা, শিষ্টাচার, চরিত্র ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাধ্যমিক পর্যায়ের পাঁচটি বছর শিক্ষার্থীদের জীবন গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা না পেলে তাদের ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে।
তিনি শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের দায়িত্বশীল ও ইতিবাচক আচরণ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা এম এ মান্নান, চৌগাছা (যশোর): বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরের চৌগাছায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে চৌগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও মডেল স্কুলের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা। সভায় খড়িঞ্চা দাখিল মাদ্রাসার সুপার আশরাফুল ইসলাম, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না; তাদের নৈতিকতা, সত্যবাদিতা, শিষ্টাচার, চরিত্র ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাধ্যমিক পর্যায়ের পাঁচটি বছর শিক্ষার্থীদের জীবন গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা না পেলে তাদের ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে। তিনি শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের দায়িত্বশীল ও ইতিবাচক আচরণ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
0:00 0:00
1.0x