চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ
আজ মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর দামপাড়া ওয়াসা ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন চট্টগ্রাম ওয়াসা বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
চট্টগ্রাম ওয়াসার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে তাঁর নেতৃত্বে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

মতামত