চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজগেট বাজার ও খানহাট বাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটে জনস্বার্থে এ চন্দনাইশ নিবাহী কমকতা অভিযান পরিচালনা করেন। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়।
এ সময় মামলাগুলোর বিপরীতে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এসব মামলা ও জরিমানা করা হয়।
স্থানীয়দের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

মতামত