জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

কারাগারে আটক এনসিপি নেতা এহসান জাকারিয়া স্থায়ী বহিষ্কার।

কারাগারে আটক এনসিপি নেতা এহসান জাকারিয়া স্থায়ী বহিষ্কার।

কারাগারে আটক এনসিপি নেতা এহসান জাকারিয়া স্থায়ী বহিষ্কার।
কারাগারে আটক এনসিপি নেতা এহসান জাকারিয়া স্থায়ী বহিষ্কার।

কারাগারে আটক এনসিপি নেতা এহসান জাকারিয়া স্থায়ী বহিষ্কার।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ-নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি একটি মামলায় মৌলভীবাজার জেলা কারাগারে আটক রয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) এনসিপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাঁর বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং সংগঠনের আদর্শ ও নীতির পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ নির্দেশক্রমে এহসান জাকারিয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অবিলম্বে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, জেলা এনসিপির একাধিক নেতার দাবি, এহসান জাকারিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছিল। এসব বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে একাধিকবার অবহিত করা হয়েছিল বলেও দাবি করেন তাঁরা।

দলীয় সূত্র জানায়, অভিযোগগুলো পর্যালোচনার পর কেন্দ্রীয়ভাবে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কারাগারে আটক এনসিপি নেতা এহসান জাকারিয়া স্থায়ী বহিষ্কার।

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image
কারাগারে আটক এনসিপি নেতা এহসান জাকারিয়া স্থায়ী বহিষ্কার।সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ-নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি একটি মামলায় মৌলভীবাজার জেলা কারাগারে আটক রয়েছেন।মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) এনসিপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাঁর বহিষ্কারের বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং সংগঠনের আদর্শ ও নীতির পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ নির্দেশক্রমে এহসান জাকারিয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অবিলম্বে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।এদিকে, জেলা এনসিপির একাধিক নেতার দাবি, এহসান জাকারিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছিল। এসব বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে একাধিকবার অবহিত করা হয়েছিল বলেও দাবি করেন তাঁরা।দলীয় সূত্র জানায়, অভিযোগগুলো পর্যালোচনার পর কেন্দ্রীয়ভাবে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কারাগারে আটক এনসিপি নেতা এহসান জাকারিয়া স্থায়ী বহিষ্কার।
0:00 0:00
1.0x