প্রিয় বরিশাল সদর উপজেলার ভাই ও বোনেরা আচ্ছালামুয়ালাইকুম। প্রিয় সুধি বৃন্দ আমি হাফেজ শাহ আলম ২০০১সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পদে থেকে জাতীয়তা বাদী দলের একজন কর্মী হিসাবে কাজ করছি।
২০০১ সালে প্রথম চরমোনাই ইউনিয়ন যুবদলের সহ সভাপতি এবং ৩নং ওয়ার্ডের সভাপতি ছিলাম, পরবর্তী তে চরমোনাই ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি এবং ওলামা দলের সাধারন সম্পদক হিসাবে দায়ীত্ব পালন করেছি,বর্তমানে চরমোনাই ইউনিয়ন ওলামা দলের সম্পদক এবং মহানগর ওলামা দলের দায়ীত্বে আছি,
আমি তাসমি ইলেকট্রনিকস এন্টারপ্রাইজ এর প্রোপাইটর, এজেন্ট ব্র্যাক ব্যাংক,আমি দীর্ঘ দিন শালুকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির দায়ীত্ব পালন করেছি,এবং শিক্ষা ও প্রতিস্ঠানের ব্যাপক উন্নয়ন করেছি।
আমি দীর্ঘ দিন শালুকা বাজারের সভাপতির দায়ীত্ব পালন করেছি বাজার উন্নয়ন এবং একটি মসজিদ নির্মান করেছি,
আমি সমবায়সমিতির মাধ্যমে এলাকার প্রায় ১৫০জন বেকার লোককে বিদেশ যেতে সাহায্য করেছি।
আমি চরখানম মহিলা মাদ্রাসার দায়ীত্ব পালন করেছি এবং অবৈতনিক শিক্ষার্থীদের শিক্ষাদান করেছি,এলাকার গরিব অসহায় মানুষের পাশে সবসময় ছিলাম আছি থাকবো।
অতএব, আমি আপনাদের সেবায় নিজকে বিলিয়ে দিতে চাই, যদি আপনারা আমাকে সুযোগ দিতে আগ্রহী থাকেন।
দলের জন্য আমার অবদান- কারাবরণ করেছি,মামলার শিকার হয়েছি,বার বার পুলিশের হয়রানী হয়েছি, কয়েক লক্ষ টাকা পুলিশ আমাকে জিম্মি করে নিয়েছে, বনে জঙলে রাত কাটিয়েছি এই সব কিছু তথ্য প্রমান আমার কাছে আছে।
দল যদি আমাকে মূল্যায়ন করে আমি কৃতজ্ঞ থাকবো।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত