চৌগাছায় ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্টে পাশাপোল একাদশের জয়
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছায় উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় চৌগাছা সরকারি শাহাদাত পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় পাশাপোল একাদশ ৪-১ গোলে পাতিবিলা একাদশকে পরাজিত করে।
খেলায় প্রধান অতিথি ছিলেন চৌগাছা থানা বিএনপির সভাপতি এম.এ. সালাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম, হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুল হাসান, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মো. মামুনুর রশিদ পিপিএম, চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম মৃধা (চঞ্চল), চৌগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল কবীর মুহাম্মদ শোয়ায়েবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র মো. শাহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান মুস্তাক, অ্যাডভোকেট আলিবুদ্দীন খান আলী এবং পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের।
খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর।
আয়োজনে: চৌগাছা উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন, চৌগাছা, যশোর।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত