জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" স্লোগানে মাঠ কাঁপানো সাইফুল আজ হাসপাতালে অবহেলিত

খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" স্লোগানে মাঠ কাঁপানো সাইফুল আজ হাসপাতালে অবহেলিত

( জহিরুল ইসলাম  প্রতিবেদক) 

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে "খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" স্লোগানে রাজপথ কাঁপানো বিএনপি কর্মী খান সাইফুল আজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অথচ দলের সুসময়ে তাঁর খবর নিচ্ছে না কেউ, এমন অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ডাকা হরতাল-অবরোধে যখন অনেকেই মাঠে নামতে ভয় পেতেন, তখন একাই মিছিল করে "তারেক জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" স্লোগানে সাহস যুগিয়েছিলেন খান সাইফুল। তাঁর সেই স্লোগান সারাদেশের বিএনপি কর্মীদের অনুপ্রাণিত করেছিল বলে দলীয় কর্মীরা জানান।

অভিযোগ রয়েছে, সেই সময় পুলিশের হাতে আটক হয়ে দিনের পর দিন রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার হন তিনি। সেই নির্যাতনে তাঁর হাড়, পাঁজর, কোমর এবং ফুসফুস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন তিনি।

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তিনি হাসপাতালে ভর্তি হন। নিজের ফেসবুক লাইভে এসে তিনি জানান, তাঁর চিকিৎসার খোঁজখবর নিতে বা দেখতে হাসপাতালে দলের কোনো নেতা আসেননি। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃণমূল কর্মী বলেন, "আজ দল ক্ষমতায়, অনেকে সিন্ডিকেট আর বিলাসী জীবন নিয়ে ব্যস্ত। অথচ সাইফুল ভাইদের মতো ত্যাগী কর্মীরা অবহেলিত। এমপি-মন্ত্রীরা বিদেশে চিকিৎসা করছেন, আর সাইফুল ভাইরা বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন।"

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সাইফুলদের বাঁচাতে হবে, তাদের নার্সিং করতে হবে। ত্যাগী কর্মীরা হারিয়ে গেলে দল দুর্বল হয়ে পড়বে। টাকার রাজনীতি নয়, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।


0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" স্লোগানে মাঠ কাঁপানো সাইফুল আজ হাসপাতালে অবহেলিত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image
( জহিরুল ইসলাম  প্রতিবেদক) ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে "খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" স্লোগানে রাজপথ কাঁপানো বিএনপি কর্মী খান সাইফুল আজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অথচ দলের সুসময়ে তাঁর খবর নিচ্ছে না কেউ, এমন অভিযোগ উঠেছে।আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ডাকা হরতাল-অবরোধে যখন অনেকেই মাঠে নামতে ভয় পেতেন, তখন একাই মিছিল করে "তারেক জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" স্লোগানে সাহস যুগিয়েছিলেন খান সাইফুল। তাঁর সেই স্লোগান সারাদেশের বিএনপি কর্মীদের অনুপ্রাণিত করেছিল বলে দলীয় কর্মীরা জানান।অভিযোগ রয়েছে, সেই সময় পুলিশের হাতে আটক হয়ে দিনের পর দিন রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার হন তিনি। সেই নির্যাতনে তাঁর হাড়, পাঁজর, কোমর এবং ফুসফুস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন তিনি।সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তিনি হাসপাতালে ভর্তি হন। নিজের ফেসবুক লাইভে এসে তিনি জানান, তাঁর চিকিৎসার খোঁজখবর নিতে বা দেখতে হাসপাতালে দলের কোনো নেতা আসেননি। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃণমূল কর্মী বলেন, "আজ দল ক্ষমতায়, অনেকে সিন্ডিকেট আর বিলাসী জীবন নিয়ে ব্যস্ত। অথচ সাইফুল ভাইদের মতো ত্যাগী কর্মীরা অবহেলিত। এমপি-মন্ত্রীরা বিদেশে চিকিৎসা করছেন, আর সাইফুল ভাইরা বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন।"দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সাইফুলদের বাঁচাতে হবে, তাদের নার্সিং করতে হবে। ত্যাগী কর্মীরা হারিয়ে গেলে দল দুর্বল হয়ে পড়বে। টাকার রাজনীতি নয়, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" স্লোগানে মাঠ কাঁপানো সাইফুল আজ হাসপাতালে অবহেলিত
0:00 0:00
1.0x