জনতার অনলাইন প্রেস ক্লাব
ফুটবল

ফুটবল

একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া

একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া

একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া

একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া

চিরিরবন্দরে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ পলাশবাড়ি একাদশের জয়, ইয়াসিনের হ্যাটট্রিক

মোঃ আমজাদ হোসেন

ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে ময়েন উদ্দিন শাহ চেয়ারম্যান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া বলেছেন, “একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল। তাকে অনেকে অনুসরণ করে। তাই খেলোয়াড়দের মাদকসহ সব ধরনের নেশা ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে।”

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চিরিরবন্দর উপজেলার সুখীপীর মাঠে ময়েন উদ্দিন শাহ চেয়ারম্যান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি পায়। একজন ভালো খেলোয়াড়ের খেলা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাই খেলোয়াড়দের নিজেদের ভালো কাজের মাধ্যমে সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সমাজকে নতুনভাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী সারাদেশে নতুন কুঁড়ি, প্রাইম মিনিস্টার গোল্ডকাপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলার বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ মমিনুল ইসলাম মমিন এবং দিনাজপুর জেলা রেফারিজ কমিটির সভাপতি আব্দুস সাত্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মেছবাহুল ইসলাম, অনিল চন্দ্র রায়, কবির সরকার, মোসাব্বির হোসেন খোকন, মোকাররম মুকুল, ওয়াহেদুল ইসলাম মুকুল, রেজাউল ইসলাম মানিক, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, যুবদল নেতা সাইফুল ইসলাম, মিজানুর রহমান, মোক্তার হোসেন মোতা, আকতার হোসেন, আবু সাঈদ মোল্লা এবং ছাত্রদল নেতা জুয়েল রানা জিহাদ, জিয়াউর রহমান, জমির হোসেন ও মান্নান ভুঁইয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে দক্ষিণ পলাশবাড়ি একাদশের বড় জয়

উদ্বোধনী খেলায় চিরিরবন্দর দক্ষিণ পলাশবাড়ি একাদশ ৪-১ গোলে দিনাজপুর বড়মাঠ ফুটবল একাদশকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিজয়ী দলের ইয়াসিন আলী হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, খেলাটি উপভোগ করেন ২০ হাজারের বেশি দর্শক। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিতে পুরো খেলা ছিল উৎসবমুখর।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন রুহুল আমিন রুহেল। ম্যাচ পরিচালনা করেন হারুনুর রশীদ, নুরুজ্জামান বেলাল, সাজেদুর রহমান রুবেল ও জাকির হোসেন। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন মোরশেদ উল আলম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image
একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়াচিরিরবন্দরে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ পলাশবাড়ি একাদশের জয়, ইয়াসিনের হ্যাটট্রিকমোঃ আমজাদ হোসেনক্রাইম রিপোর্টার, দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে ময়েন উদ্দিন শাহ চেয়ারম্যান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া বলেছেন, “একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল। তাকে অনেকে অনুসরণ করে। তাই খেলোয়াড়দের মাদকসহ সব ধরনের নেশা ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে।”শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চিরিরবন্দর উপজেলার সুখীপীর মাঠে ময়েন উদ্দিন শাহ চেয়ারম্যান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি পায়। একজন ভালো খেলোয়াড়ের খেলা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাই খেলোয়াড়দের নিজেদের ভালো কাজের মাধ্যমে সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন, সমাজকে নতুনভাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী সারাদেশে নতুন কুঁড়ি, প্রাইম মিনিস্টার গোল্ডকাপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলার বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ মমিনুল ইসলাম মমিন এবং দিনাজপুর জেলা রেফারিজ কমিটির সভাপতি আব্দুস সাত্তার।এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মেছবাহুল ইসলাম, অনিল চন্দ্র রায়, কবির সরকার, মোসাব্বির হোসেন খোকন, মোকাররম মুকুল, ওয়াহেদুল ইসলাম মুকুল, রেজাউল ইসলাম মানিক, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, যুবদল নেতা সাইফুল ইসলাম, মিজানুর রহমান, মোক্তার হোসেন মোতা, আকতার হোসেন, আবু সাঈদ মোল্লা এবং ছাত্রদল নেতা জুয়েল রানা জিহাদ, জিয়াউর রহমান, জমির হোসেন ও মান্নান ভুঁইয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।উদ্বোধনী ম্যাচে দক্ষিণ পলাশবাড়ি একাদশের বড় জয়উদ্বোধনী খেলায় চিরিরবন্দর দক্ষিণ পলাশবাড়ি একাদশ ৪-১ গোলে দিনাজপুর বড়মাঠ ফুটবল একাদশকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিজয়ী দলের ইয়াসিন আলী হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, খেলাটি উপভোগ করেন ২০ হাজারের বেশি দর্শক। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিতে পুরো খেলা ছিল উৎসবমুখর।খেলায় ধারাভাষ্য প্রদান করেন রুহুল আমিন রুহেল। ম্যাচ পরিচালনা করেন হারুনুর রশীদ, নুরুজ্জামান বেলাল, সাজেদুর রহমান রুবেল ও জাকির হোসেন। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন মোরশেদ উল আলম।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া
0:00 0:00
1.0x