তরুণদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে সুমন মৃধার উদ্যোগ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ৪নং কুড়াগাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তরুণ খেলোয়াড়দের মাঝে নিজ উদ্যোগে জার্সি উপহার দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুমন মৃধা।
রবিবার (১১ অক্টোবর) বিকাল দিকে তাঁর এ উদ্যোগে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং ক্রীড়াচর্চায় উৎসাহিত করতেই তিনি এ জার্সি উপহার দেন।
সুমন মৃধা মনে করেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তরুণ প্রজন্ম মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে উৎসাহিত হয়।
তিনি এলাকার তরুণদের পাশে থেকে খেলাধুলার বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

মতামত