জনতার অনলাইন প্রেস ক্লাব

আর্লি বার্ডস ফিটনেস ক্লাবের ১০ কিলোমিটার দৌড় উপলক্ষে প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত

আর্লি বার্ডস ফিটনেস ক্লাবের ১০ কিলোমিটার দৌড় উপলক্ষে প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি: সিলেটে আর্লি বার্ডস ফিটনেস ক্লাবের উদ্যোগে আগামী ২২ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিতব্য ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাবের সিনিয়র সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সম্প্রতি সিলেট নগরীর হিমুর ভোজন বিলাস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুরুল হায়দার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ খাওসার আহমেদ, মেট্রোপলিটন ল’ কলেজের ভাইস প্রিন্সিপাল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ অ্যাথলেট ও ভেটারান রানার, সাবেক কৃষিবিদ এবং বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু নাসের।

এ ছাড়া উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মো. মোখলেসুর রহমান, দিশারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য, স্প্রিংফিল্ড স্কুলের সিইও তুফায়েল আহমেদ, শাহখুররাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ কমরুদ্দিনসহ ক্লাবের সিনিয়র সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।

সভায় আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, দৌড়ের রুট নির্ধারণ, অংশগ্রহণকারীদের নিরাপত্তা, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, দৌড় প্রতিযোগিতাটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বাদাঘাটের মেরিন একাডেমির সামনে গিয়ে ইউটার্ন নিয়ে শাহখুররাম ডিগ্রি কলেজে এসে শেষ হবে।

সভায় বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, অসুস্থ জীবনযাপন ও অলসতা থেকে দূরে রাখতে দৌড়সহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং সামাজিক বন্ধন, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতেও সহায়তা করে।

উল্লেখ্য, আর্লি বার্ডস ফিটনেস ক্লাব দীর্ঘদিন ধরে সিলেটে সুস্থ জীবনযাপন ও শরীরচর্চার সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে। ক্লাবটির উদ্যোগে নিয়মিত দৌড়, ম্যারাথন, ফুটবল, সাইক্লিং, সাঁতার ও যোগব্যায়ামসহ নানা ধরনের ক্রীড়া ও ফিটনেস কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় উপস্থিত অতিথিরা ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিযোগিতাটি সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আর্লি বার্ডস ফিটনেস ক্লাবের ১০ কিলোমিটার দৌড় উপলক্ষে প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image
সিলেট প্রতিনিধি: সিলেটে আর্লি বার্ডস ফিটনেস ক্লাবের উদ্যোগে আগামী ২২ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিতব্য ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাবের সিনিয়র সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।সম্প্রতি সিলেট নগরীর হিমুর ভোজন বিলাস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুরুল হায়দার।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ খাওসার আহমেদ, মেট্রোপলিটন ল’ কলেজের ভাইস প্রিন্সিপাল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ অ্যাথলেট ও ভেটারান রানার, সাবেক কৃষিবিদ এবং বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু নাসের।এ ছাড়া উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মো. মোখলেসুর রহমান, দিশারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য, স্প্রিংফিল্ড স্কুলের সিইও তুফায়েল আহমেদ, শাহখুররাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ কমরুদ্দিনসহ ক্লাবের সিনিয়র সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।সভায় আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, দৌড়ের রুট নির্ধারণ, অংশগ্রহণকারীদের নিরাপত্তা, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, দৌড় প্রতিযোগিতাটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বাদাঘাটের মেরিন একাডেমির সামনে গিয়ে ইউটার্ন নিয়ে শাহখুররাম ডিগ্রি কলেজে এসে শেষ হবে।সভায় বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, অসুস্থ জীবনযাপন ও অলসতা থেকে দূরে রাখতে দৌড়সহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং সামাজিক বন্ধন, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতেও সহায়তা করে।উল্লেখ্য, আর্লি বার্ডস ফিটনেস ক্লাব দীর্ঘদিন ধরে সিলেটে সুস্থ জীবনযাপন ও শরীরচর্চার সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে। ক্লাবটির উদ্যোগে নিয়মিত দৌড়, ম্যারাথন, ফুটবল, সাইক্লিং, সাঁতার ও যোগব্যায়ামসহ নানা ধরনের ক্রীড়া ও ফিটনেস কার্যক্রম পরিচালিত হচ্ছে।সভায় উপস্থিত অতিথিরা ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিযোগিতাটি সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আর্লি বার্ডস ফিটনেস ক্লাবের ১০ কিলোমিটার দৌড় উপলক্ষে প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x