যখন আরব বিশ্বে ন্যায়নীতির কোন বালাই ছিলোনা জোড় যার মুল্লুক তার,তখন আল্লাহ সারা বিশ্বের মানুষের জন্য মোহাম্মদ দঃ কে দুনিয়ায় পাঠালেন,৬৩ বছরের জিবনে তিনি ২৩বছর অক্লান্ত পরিশ্রম করে এক জিবন বিধান রেখে গেলেন, বলে গেলেন তোমরা যদি কোরআন এবং আমার সুন্নাহকে আক্রীয়ে ধরো কখনও পথ ভ্রস্ট হবেনা, তিনি বলে গেলেন তোমরা সকল মুসলিম ভাই ভাই কেউ কাউকে গালি দিবেনা,কারও গিবত করবেনা,কারও হক নস্ট করবেনা,বিপদে পাশে থাকবে, রুগ্ন হলে সেবা করবে,
আমরা নবীকে ভালোবাসি কিন্তু এক মুসলিম অপর মুসলিমের হক নিজের মনে করে খাই,গিবতে আমরাই সেরা,গালিতে পিছিয়ে নেই,আবার মুসলিম দাবী করি রাস্তায় গলাবাজি করি,কখনও কারও উপকার করিনা,নিজের মতকেই প্রতিস্ঠত করতে বদ্ধ পরিকর,তাতে কারও গিবত করা লাগলে করি,মিথ্যা অপবাদ দেয়া লাগলে দেই,খুন করা লাগলে করি,আবার হকের উপরে আছি বলে দাবী করি বাহঃ আমরা কেমন মুসলিম?

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

মতামত