জনতার অনলাইন প্রেস ক্লাব

দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত


দিনাজপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।


আজ ১২ অক্টোবর (সোমবার) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীকে আরও স্বচ্ছ, সুনির্দিষ্ট ও কার্যকর করার লক্ষ্যে ফ্যামিলি কার্ডের জন্য সারাদেশে প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে। প্রকৃত দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো যেন এ কার্যক্রমের আওতায় আসতে পারে—সে লক্ষ্যেই মাঠপর্যায়ে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করা হবে।


সভায় উপস্থিত জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। তথ্য সংগ্রহের ক্ষেত্রে যেন কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি না ঘটে, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের আশ্বাস দেওয়া হয়।


প্রেস কনফারেন্সে দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ ছাড়াও জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image
দিনাজপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।আজ ১২ অক্টোবর (সোমবার) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীকে আরও স্বচ্ছ, সুনির্দিষ্ট ও কার্যকর করার লক্ষ্যে ফ্যামিলি কার্ডের জন্য সারাদেশে প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে। প্রকৃত দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো যেন এ কার্যক্রমের আওতায় আসতে পারে—সে লক্ষ্যেই মাঠপর্যায়ে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করা হবে।সভায় উপস্থিত জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। তথ্য সংগ্রহের ক্ষেত্রে যেন কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি না ঘটে, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের আশ্বাস দেওয়া হয়।প্রেস কনফারেন্সে দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ ছাড়াও জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
0:00 0:00
1.0x