জনতার অনলাইন প্রেস ক্লাব

প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে চৌগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে চৌগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে চৌগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে চৌগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে চৌগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে স্বাবলম্বী পরিবার গঠন এবং প্রকৃত অসচ্ছল ও যোগ্য পরিবার চিহ্নিত করার উদ্দেশ্যে যশোরের চৌগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি,এম, এ, মুনীব।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চলসহ প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ এবং তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অভাবী ও যোগ্য পরিবারগুলো চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে তথ্যের সঠিকতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি বলে সভায় উল্লেখ করা হয়।
বক্তারা বলেন, পরিবারভিত্তিক সঠিক তথ্যভান্ডার তৈরি করা গেলে প্রকৃত সহায়তাপ্রত্যাশী পরিবারগুলোকে চিহ্নিত করা সহজ হবে। এতে সামাজিক সুরক্ষা কার্যক্রমের লক্ষ্য নির্ধারণ এবং সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমকে স্বচ্ছ, নিরপেক্ষ ও দালালমুক্ত রাখতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহে নিয়োজিত পরিচয়পত্রধারী কর্মীদের সহযোগিতা করা এবং সঠিক তথ্য প্রদান করার জন্য সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগের সফলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে অনুষ্ঠানে মত প্রকাশ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে চৌগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে চৌগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স এম এ মান্নান, চৌগাছা (যশোর) : প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে স্বাবলম্বী পরিবার গঠন এবং প্রকৃত অসচ্ছল ও যোগ্য পরিবার চিহ্নিত করার উদ্দেশ্যে যশোরের চৌগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি,এম, এ, মুনীব। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চলসহ প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে জানানো হয়, ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ এবং তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অভাবী ও যোগ্য পরিবারগুলো চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে তথ্যের সঠিকতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি বলে সভায় উল্লেখ করা হয়। বক্তারা বলেন, পরিবারভিত্তিক সঠিক তথ্যভান্ডার তৈরি করা গেলে প্রকৃত সহায়তাপ্রত্যাশী পরিবারগুলোকে চিহ্নিত করা সহজ হবে। এতে সামাজিক সুরক্ষা কার্যক্রমের লক্ষ্য নির্ধারণ এবং সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমকে স্বচ্ছ, নিরপেক্ষ ও দালালমুক্ত রাখতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহে নিয়োজিত পরিচয়পত্রধারী কর্মীদের সহযোগিতা করা এবং সঠিক তথ্য প্রদান করার জন্য সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রতি আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগের সফলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে অনুষ্ঠানে মত প্রকাশ করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে চৌগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
0:00 0:00
1.0x