চৌগাছায় ট্রাকের ধাক্কায় ১ বৃদ্ধের মৃত্যু, চালক আটক
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছা বাজারে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত নুরুল আলম (৬০) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় চৌগাছা-ঝিকরগাছা সড়কে ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নুরুল আলম উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা।
রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়া হলে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও চালক শাহীনকে (৪৮) আটক করেন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নেয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

মতামত