সাংবাদিক মোসলেহ উদ্দিন(শামী)
কমলনগর উপজেলা (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বইছে আনন্দের জোয়ার। MBBS ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ডাক্তার হলেন কমলনগর উপজেলার কৃতি সন্তান ডা.শামসুল হুদা চৌধুরী সজীব।
সজীব কমলনগর উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান সংগ্রামী সভাপতি, কমলনগরের মাটি ও মানুষের নেতা *জনাব আলহাজ্ব নুরুল হুদা চৌধুরীর* বড় ছেলে।
তার এই গৌরবময় অর্জনে শুধু চৌধুরী পরিবার নয়, গর্বিত পুরো কমলনগর উপজেলাবাসী। একজন রাজনীতিবিদের সন্তান হয়েও রাজনীতির বাইরে থেকে কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে ডাক্তার হওয়ার এই দৃষ্টান্ত এখন কমলনগরের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কমলনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অভিনন্দনের জোয়ার।
এ বিষয়ে "কমলনগর উপজেলা বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দ" এক প্রতিক্রিয়ায় বলেন, *"সজীব আমাদের কমলনগর উপজেলার জন্য গৌরব, অহংকার। সে বিএনপি পরিবারের গৌরব, অহংকার। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘ হায়াত কামনা করি। আমরা আশা করি, ডা. সজীব ভবিষ্যতে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে কমলনগরের মানুষের মুখ উজ্জ্বল করবে।"*
স্থানীয়রা জানান, নুরুল হুদা চৌধুরী যেমন একজন সৎ ও জনবান্ধব নেতা হিসেবে কমলনগরে পরিচিত, তার ছেলে সজীবও তেমনি বিনয়ী, ভদ্র ও মেধাবী হিসেবে এলাকায় সুপরিচিত।
কমলনগর উপজেলাবাসীর পক্ষ থেকে নবীন চিকিৎসক ডা. শামসুল হুদা চৌধুরী সজীবকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

মতামত