জনতার অনলাইন প্রেস ক্লাব

কুড়িগ্রাম

কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে নজরুল বর্ষ ২০২৬

কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে নজরুল বর্ষ ২০২৬

কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে নজরুল বর্ষ ২০২৬

 নজরুল বর্ষ ২০২৬উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান

শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার বিকাশ এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও নর্থ লাইন অ্যাসোসিয়েটস্-এর শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র প্রদান অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার ও কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল, কুড়িগ্রাম এর সভাপতি খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিচ উদ্দীন, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও উৎসবমুখর।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং নর্থ লাইন অ্যাসোসিয়েটস্-এর শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে নজরুল বর্ষ ২০২৬

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image
কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে নজরুল বর্ষ ২০২৬ নজরুল বর্ষ ২০২৬উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানশিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার বিকাশ এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও নর্থ লাইন অ্যাসোসিয়েটস্-এর শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র প্রদান অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার ও কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল, কুড়িগ্রাম এর সভাপতি খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিচ উদ্দীন, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও উৎসবমুখর।অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং নর্থ লাইন অ্যাসোসিয়েটস্-এর শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে নজরুল বর্ষ ২০২৬
0:00 0:00
1.0x