গাজীপুরের পূবাইল থানাধীন বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়ের নাসরারটেক বিলে অজ্ঞাত পরিচয় এক মেয়ের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মেয়েটির পরনে সবুজ ও গোলাপি রঙের স্কুল ড্রেস ছিল।
আজ স্থানীয়রা বিলে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
#পূবাইল #গাজীপুর #আইনশৃঙ্খলা #বিশেষসংবাদ #খবর

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

মতামত