চৌগাছায় ৩০ পিস ইয়াবাসহ একজন আটক
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টায় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি গ্রামের বর্ণি-নগরবর্ণি চৌরাস্তার মোড়ে একটি চায়ের দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
চৌগাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উজ্জল হোসেনকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক উজ্জল হোসেন উপজেলার বর্ণি গ্রামের মাঝেরপাড়ার শুকুর আলীর ছেলে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ অপরাধ দমনে এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

মতামত