জনতার অনলাইন প্রেস ক্লাব

ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজে ‘গভর্নিং বডি অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান

ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজে ‘গভর্নিং বডি অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান

ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজে ‘গভর্নিং বডি অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান
ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজে ‘গভর্নিং বডি অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান

ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজে ‘গভর্নিং বডি অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান
শিক্ষার উৎকর্ষ ও কর্মদক্ষতার স্বীকৃতিতে শিক্ষক-কর্মচারীদের সম্মাননা
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে মেধা, নিষ্ঠা ও যোগ্যতার স্বীকৃতি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের বর্তমান পরিচালনা পর্ষদ। এরই ধারাবাহিকতায় কলেজটিতে আয়োজন করা হয় ‘গভর্নিং বডি অ্যাওয়ার্ড-২০২৬’ শীর্ষক সম্মাননা অনুষ্ঠান।
রবিবার (১৮ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নির্বাচন করে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টি, পেশাগত উৎকর্ষ সাধন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এ উদ্যোগকে একটি ব্যতিক্রমী প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাসকে দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বি. এম. হাফিজুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন প্রশান্ত কুমার পাল, মেহেদি হাসান, লাবনী খাতুন, শামীমা আক্তার দিবা, রাকিবুল ইসলাম, আতিকুজ্জামান ও শাকিল আহমেদসহ অন্যরা। শ্রেষ্ঠ অফিস সহায়ক হিসেবে সম্মাননা পান ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ এবং গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য আমিনুর রহমান।
এ সময় গভর্নিং বডির অন্যান্য সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াতে এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যোগ্যতা, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি প্রদানের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজে ‘গভর্নিং বডি অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image
ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজে ‘গভর্নিং বডি অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান শিক্ষার উৎকর্ষ ও কর্মদক্ষতার স্বীকৃতিতে শিক্ষক-কর্মচারীদের সম্মাননা এম এ মান্নান, চৌগাছা (যশোর) : শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে মেধা, নিষ্ঠা ও যোগ্যতার স্বীকৃতি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের বর্তমান পরিচালনা পর্ষদ। এরই ধারাবাহিকতায় কলেজটিতে আয়োজন করা হয় ‘গভর্নিং বডি অ্যাওয়ার্ড-২০২৬’ শীর্ষক সম্মাননা অনুষ্ঠান। রবিবার (১৮ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নির্বাচন করে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টি, পেশাগত উৎকর্ষ সাধন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এ উদ্যোগকে একটি ব্যতিক্রমী প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাসকে দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বি. এম. হাফিজুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন প্রশান্ত কুমার পাল, মেহেদি হাসান, লাবনী খাতুন, শামীমা আক্তার দিবা, রাকিবুল ইসলাম, আতিকুজ্জামান ও শাকিল আহমেদসহ অন্যরা। শ্রেষ্ঠ অফিস সহায়ক হিসেবে সম্মাননা পান ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ এবং গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য আমিনুর রহমান। এ সময় গভর্নিং বডির অন্যান্য সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াতে এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যোগ্যতা, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি প্রদানের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজে ‘গভর্নিং বডি অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান
0:00 0:00
1.0x