জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর অবস্থিত বর্তমান সচিবালয়ে মোট ১৩টি ভবন রয়েছে, যার মধ্যে আটটি ভবনই স্বাধীনতার আগে নির্মিত

শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়

শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়

 রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হতে যাচ্ছে বাংলাদেশ সরকারের প্রধান প্রশাসনিক কেন্দ্র ‘জাতীয় সচিবালয়’। রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।   বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।   তিনি জানান, ২০২৯ সালের মধ্যে নতুন জায়গায় দাফতরিক কার্যক্রম পুরোপুরি শুরুর লক্ষ্য নিয়ে সরকার পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পৃথক বৈঠকে সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।   ঝুঁকিপূর্ণ ভবন ও স্থানান্তরের কারণ

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর অবস্থিত বর্তমান সচিবালয়ে মোট ১৩টি ভবন রয়েছে, যার মধ্যে আটটি ভবনই স্বাধীনতার আগে নির্মিত। এর মধ্যে চারটি ভবন ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের মধ্যে এবং আরেকটি ১৯৪৭ সালে নির্মিত হয়েছিল।   ঢাকা শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ঐতিহ্যবাহী হলেও এই পুরানো ভবনগুলোতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।   এ ছাড়া বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত দাফতরিক জায়গার (অফিস স্পেস) প্রচণ্ড অভাব রয়েছে। একই সঙ্গে অপর্যাপ্ত শৌচাগার এবং ভবনগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে স্বাস্থ্যকর ও কাজের উপযোগী পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।   বর্তমানে সচিবালয়ে প্রায় ১৮ লাখ ৭৬ হাজার বর্গফুট দাফতরিক জায়গা রয়েছে। তবে বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত জায়গার চাহিদা পূরণ এবং সচিবালয় চত্বরের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এক ছাদের নিচে আনার জন্য আরও অন্তত ১০ লাখ বর্গফুট জায়গা প্রয়োজন।   নতুন সচিবালয়ের নকশা ও আধুনিক সুবিধা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিদ্ধান্তের পর স্থাপত্য অধিদপ্তর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পুরোনো মাঠে নতুন সচিবালয়ের একটি প্রাথমিক নকশা তৈরি করেছে। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের মাস্টার প্ল্যানের সাথে পূর্ণ সামঞ্জস্য রেখে নকশাটি তৈরি করা হয়।   (সূত্র: ইউএনবি)

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image
 রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হতে যাচ্ছে বাংলাদেশ সরকারের প্রধান প্রশাসনিক কেন্দ্র ‘জাতীয় সচিবালয়’। রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।   বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।   তিনি জানান, ২০২৯ সালের মধ্যে নতুন জায়গায় দাফতরিক কার্যক্রম পুরোপুরি শুরুর লক্ষ্য নিয়ে সরকার পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পৃথক বৈঠকে সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।   ঝুঁকিপূর্ণ ভবন ও স্থানান্তরের কারণমন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর অবস্থিত বর্তমান সচিবালয়ে মোট ১৩টি ভবন রয়েছে, যার মধ্যে আটটি ভবনই স্বাধীনতার আগে নির্মিত। এর মধ্যে চারটি ভবন ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের মধ্যে এবং আরেকটি ১৯৪৭ সালে নির্মিত হয়েছিল।   ঢাকা শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ঐতিহ্যবাহী হলেও এই পুরানো ভবনগুলোতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।   এ ছাড়া বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত দাফতরিক জায়গার (অফিস স্পেস) প্রচণ্ড অভাব রয়েছে। একই সঙ্গে অপর্যাপ্ত শৌচাগার এবং ভবনগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে স্বাস্থ্যকর ও কাজের উপযোগী পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।   বর্তমানে সচিবালয়ে প্রায় ১৮ লাখ ৭৬ হাজার বর্গফুট দাফতরিক জায়গা রয়েছে। তবে বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত জায়গার চাহিদা পূরণ এবং সচিবালয় চত্বরের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এক ছাদের নিচে আনার জন্য আরও অন্তত ১০ লাখ বর্গফুট জায়গা প্রয়োজন।   নতুন সচিবালয়ের নকশা ও আধুনিক সুবিধাজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিদ্ধান্তের পর স্থাপত্য অধিদপ্তর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পুরোনো মাঠে নতুন সচিবালয়ের একটি প্রাথমিক নকশা তৈরি করেছে। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের মাস্টার প্ল্যানের সাথে পূর্ণ সামঞ্জস্য রেখে নকশাটি তৈরি করা হয়।   (সূত্র: ইউএনবি)

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
0:00 0:00
1.0x