সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ও জয়কলস ইউনিয়নের নগর, দেবগ্রামসহ বিভিন্ন গ্রামের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব আনসার উদ্দিন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজার আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন।
১. আনসার উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
২. আহমেদ বাবু রঞ্জিত সূত্রধর, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
৩. ফরিদ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
৪. সিরাজুল আলম, পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
৫. আঙ্গুর মিয়া, পাথারিয়া ইউনিয়ন বিএনপির কমিটির সদস্য।
৬. শিমুলবাক, ইউনিয়ন যুবদলের সভাপতি।
৭. মহিবুর রহমান মানিক, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।
৮. শিবিবর আহমদ, শান্তিগঞ্জ উপজেলা কৃষকদলের নেতা।
৯. মাহবুব আহমদ, পাথারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা।
১০. সাব্বির আহমদ, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
১১. মনসুর আলম, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
১২. সবুজ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা।
১৩. জুনাক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নেতা।
১৪. আবুল হাসান, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের নেতা।
১৫. শহিদুল ইসলাম, স্থানীয় পর্যায়ের যুবদল নেতা।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপনের চিত্র উঠে আসে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত