চিরিরবন্দরে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রত্যাশী আজিজুর রহমান (বাবু)
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী মোঃ আজিজুর রহমান (বাবু)।
সোমবার (২০ অক্টোবর) বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে তিনি বিভিন্ন এলাকার সার্বজনীন দুর্গামন্দিরে গিয়ে পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শন করা ১৫টি পূজামণ্ডপ
১. শনকৈড় বাগদুয়ার হাট সার্বজনীন দুর্গা মন্দির
২. শনকৈড় রাবার ড্যাম সার্বজনীন দুর্গা মন্দির
৩. কৃষ্ণপুর আশ্রম সার্বজনীন দুর্গা মন্দির
৪. কারেন্টহাট মহামায়া সার্বজনীন দুর্গা মন্দির
৫. আরজি গলাহার বেকিপুল বাজার সার্বজনীন দুর্গা মন্দির
৬. ছোট বাউল কমলা সাহার বাগান সার্বজনীন দুর্গা মন্দির
৭. গলাহার সমর বাবুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির
৮. মাঝিনা চিবুক সার্বজনীন দুর্গা মন্দির
৯. ছোট বাউল দেবীগঞ্জ হাট সার্বজনীন দুর্গা মন্দির
১০. ভাদেরা গ্রাম শ্রী শ্রী জগন্নাথ ধাম সার্বজনীন দুর্গা মন্দির
১১. কারেন্টহাট মহাদানী সার্বজনীন দুর্গা মন্দির
১২. গলাহার গুঞ্জা বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির
১৩. শনকৈড় বৈদেশীর হাট সার্বজনীন দুর্গা মন্দির
১৪. খুলনা ডাঙ্গা বারোয়ারী সার্বজনীন দুর্গা মন্দির
১৫. ছোট বাউল শ্মশানঘাট সার্বজনীন দুর্গা মন্দির।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো পরিদর্শন কার্যক্রম উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন আজিজুর রহমান (বাবু)।
পরিশেষে মোঃ আজিজুর রহমান (বাবু) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন। নির্বাচিত হলে আউলিয়াপুকুর ইউনিয়নের জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, মোঃ আজিজুর রহমান (বাবু) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

মতামত