জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

জমি দখল বা চাঁদাবাজির জন্য নয়: অস্ত্র হাতে মাঠে নামা নিয়ে মুখ খুললেন ঢাকা-৬ এর এমপি

জমি দখল বা চাঁদাবাজির জন্য নয়: অস্ত্র হাতে মাঠে নামা নিয়ে মুখ খুললেন ঢাকা-৬ এর এমপি

( জহিরুল ইসলাম) 

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, "কোনো অনৈতিক স্বার্থ, জমি দখল কিংবা চাঁদা আদায়ের উদ্দেশ্যে নয়, বরং মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই সেদিন মাঠে নেমেছিলাম।"

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চলাকালে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এই ঘটনার জেরে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, "আমার নির্বাচনী এলাকা ঢাকা-৬, বিশেষ করে গেন্ডারিয়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চুপ থাকতে পারিনি।"

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, “তারেক রহমান দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সর্বত্রতো এক বিশৃঙ্খলা অবস্থা। যে যার খেয়াল খুশি মত চলছে। ফলে দলের বদনাম হচ্ছে। এই জিনিস তিনি অ্যাড্রেস করছেন।”

সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


জমি দখল বা চাঁদাবাজির জন্য নয়: অস্ত্র হাতে মাঠে নামা নিয়ে মুখ খুললেন ঢাকা-৬ এর এমপি

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image
( জহিরুল ইসলাম) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, "কোনো অনৈতিক স্বার্থ, জমি দখল কিংবা চাঁদা আদায়ের উদ্দেশ্যে নয়, বরং মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই সেদিন মাঠে নেমেছিলাম।"উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চলাকালে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।এই ঘটনার জেরে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, "আমার নির্বাচনী এলাকা ঢাকা-৬, বিশেষ করে গেন্ডারিয়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চুপ থাকতে পারিনি।"রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, “তারেক রহমান দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সর্বত্রতো এক বিশৃঙ্খলা অবস্থা। যে যার খেয়াল খুশি মত চলছে। ফলে দলের বদনাম হচ্ছে। এই জিনিস তিনি অ্যাড্রেস করছেন।”সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
জমি দখল বা চাঁদাবাজির জন্য নয়: অস্ত্র হাতে মাঠে নামা নিয়ে মুখ খুললেন ঢাকা-৬ এর এমপি
0:00 0:00
1.0x