জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ৬ থানা ও ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীদের তোপখানাস্থ বিএনপির কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সিলেটে যুবদলের চাঙ্গা ভাব: ২৪ অক্টোবর মহানগর যুবদলের প্রস্তুতি সভা

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সিলেটে যুবদলের চাঙ্গা ভাব: ২৪ অক্টোবর মহানগর যুবদলের প্রস্তুতি সভা
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সিলেটে যুবদলের চাঙ্গা ভাব: ২৪ অক্টোবর মহানগর যুবদলের প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর যুবদল। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলোকে সফল ও সার্থক করে তোলার উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে।

আগামী ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় সিলেটের তোপখানাস্থ কাজীর বাজারে সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর যুবদলের আওতাধীন ৬টি থানা—কোতোয়ালী, দক্ষিণ সুরমা, মোগলাবাজার, এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.) ও জালালাবাদ থানা এবং ৪২টি ওয়ার্ডের (যার মধ্যে পুরনো ২৭টি ওয়ার্ড ও নবগঠিত ১৫টি ওয়ার্ড) আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ও কমিটির সকল সদস্যবৃন্দ এবং নবগঠিত ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দকে উক্ত সভায় যথা সময়ে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

এক যৌথ আহবানে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এই প্রস্তুতি সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকল স্তরের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার নির্দেশ দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সিলেটে যুবদলের চাঙ্গা ভাব: ২৪ অক্টোবর মহানগর যুবদলের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর যুবদল। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলোকে সফল ও সার্থক করে তোলার উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে।আগামী ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় সিলেটের তোপখানাস্থ কাজীর বাজারে সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।সিলেট মহানগর যুবদলের আওতাধীন ৬টি থানা—কোতোয়ালী, দক্ষিণ সুরমা, মোগলাবাজার, এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.) ও জালালাবাদ থানা এবং ৪২টি ওয়ার্ডের (যার মধ্যে পুরনো ২৭টি ওয়ার্ড ও নবগঠিত ১৫টি ওয়ার্ড) আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ও কমিটির সকল সদস্যবৃন্দ এবং নবগঠিত ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দকে উক্ত সভায় যথা সময়ে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।এক যৌথ আহবানে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এই প্রস্তুতি সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকল স্তরের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার নির্দেশ দেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সিলেটে যুবদলের চাঙ্গা ভাব: ২৪ অক্টোবর মহানগর যুবদলের প্রস্তুতি সভা
0:00 0:00
1.0x