জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

টঙ্গীবাড়ীতে ধীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা চারটি পূজামন্ডপ পরিদর্শন

টঙ্গীবাড়ীতে ধীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান  আক্তার হোসেন মোল্লা চারটি পূজামন্ডপ পরিদর্শন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন। এ সময় তিনি সিদ্ধেশ্বরী, রাউৎভোগ মন্ডল বাড়ি, রাউৎভোগ বকুলতলা ও নয়া নন্দন ডাক্তার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে আক্তার হোসেন মোল্লা বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং পূজারীদের সুবিধা-অসুবিধা জানা তাঁর এ পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম কাজী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্লাত ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম পাইক, সাধারণ সম্পাদক রহমান মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুমন বেপারী ও সাধারণ সম্পাদক মিজান মোল্লা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু সাঈদ কবিরাজ, শরীফ হোসেন মাকসু ও মোস্তফা, মহিলা ইউপি সদস্য কাকলী ও জেসমিন সুইটি, স্বেচ্ছাসেবক দলের রাজিব, শ্রমিক দলের হাসিবুল হাসান রনি, ইউনিয়ন বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মফিজুল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে ধীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা চারটি পূজামন্ডপ পরিদর্শন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা।মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন। এ সময় তিনি সিদ্ধেশ্বরী, রাউৎভোগ মন্ডল বাড়ি, রাউৎভোগ বকুলতলা ও নয়া নন্দন ডাক্তার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।পরিদর্শনকালে আক্তার হোসেন মোল্লা বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং পূজারীদের সুবিধা-অসুবিধা জানা তাঁর এ পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।এ সময় উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম কাজী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্লাত ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম পাইক, সাধারণ সম্পাদক রহমান মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুমন বেপারী ও সাধারণ সম্পাদক মিজান মোল্লা।এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু সাঈদ কবিরাজ, শরীফ হোসেন মাকসু ও মোস্তফা, মহিলা ইউপি সদস্য কাকলী ও জেসমিন সুইটি, স্বেচ্ছাসেবক দলের রাজিব, শ্রমিক দলের হাসিবুল হাসান রনি, ইউনিয়ন বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মফিজুল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
টঙ্গীবাড়ীতে ধীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা চারটি পূজামন্ডপ পরিদর্শন
0:00 0:00
1.0x