মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম শাহ শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন এলাকার সার্বজনীন দুর্গামন্দিরে গিয়ে পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেন। পাশাপাশি মন্দির পরিচালনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন পূজামণ্ডপে অর্থসহায়তা প্রদান করেন।
১. শনকৈড় বাগদুয়ার হাট সার্বজনীন দুর্গামন্দির
২. শনকৈড় রাবার ড্যাম সার্বজনীন দুর্গামন্দির
৩. কৃষ্ণপুর আশ্রম সার্বজনীন দুর্গামন্দির
৪. কারেন্টহাট মহামায়া সার্বজনীন দুর্গামন্দির
৫. আরজি গলাহার বেকিপুল বাজার সার্বজনীন দুর্গামন্দির
৬. ছোট বাউল কমলা সাহার বাগান সার্বজনীন দুর্গামন্দির
৭. গলাহার সমর বাবুর বাজার সার্বজনীন দুর্গামন্দির
৮. মাঝিনা চিবুক সার্বজনীন দুর্গামন্দির
৯. ছোট বাউল দেবীগঞ্জ হাট সার্বজনীন দুর্গামন্দির
১০. ভাদেরা গ্রাম শ্রীশ্রী জগন্নাথ ধাম সার্বজনীন দুর্গামন্দির
১১. কারেন্টহাট মহাদানী সার্বজনীন দুর্গামন্দির
১২. গলাহার গুঞ্জাবাড়ি সার্বজনীন দুর্গামন্দির
১৩. শনকৈড় বৈদেশীর হাট সার্বজনীন দুর্গামন্দির
১৪. খুলনা ডাঙ্গা বারোয়ারি সার্বজনীন দুর্গামন্দির
১৫. ছোট বাউল শ্মশানঘাট সার্বজনীন দুর্গামন্দির।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পরিদর্শন কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। এ সময় পূজামণ্ডপগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিরা পূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতি নিয়ে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন।
উল্লেখ্য, মোঃ আব্দুর রহিম শাহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়ে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত