চৌগাছায় (৩১ অক্টোবরের 2026) লংমার্চের কর্মসূচি সফল করতে জামায়াতের বিক্ষোভ মিছিল
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরে ৩১ অক্টোবরের লংমার্চের কর্মসূচি সফল করার লক্ষ্যে চৌগাছায় গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২১ অক্টোবর) বাদ আসর চৌগাছা কামিল মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের মুরগির হাট, যশোর রোড, মহেশপুর রোড ও ঝিকরগাছা রোড সহ মেন মেন রোড প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা গোলাম মোর্শেদ।
এ সময় দলের সাবেক আমির হাফেজ আমিন উদ্দিন, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন,উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ ও মাস্টার রহিদুল ইসলাম খান সহ উপজেলা, পৌরসভা ও ১১টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে মাওলানা গোলাম মোর্শেদ বলেন, জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। তা না হলে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের খুলনা সফর উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলের আয়োজন করা হয়। আগামী ৩১ অক্টোবর শনিবার দুপুর আড়াইটায় যশোরের মুড়লী মোড়ে দলটির পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই কর্মসূচিতে চৌগাছা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন উপজেলা জামায়াতের আমির।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত