জনতার অনলাইন প্রেস ক্লাব
ইসলাম ও জীবন

ইসলাম ও জীবন

ইসলামী আন্দোলন ও পারিবারিক জীবন”ফখরুল ইসলাম খান

ইসলামী আন্দোলন ও পারিবারিক জীবন”ফখরুল ইসলাম খান

ইসলামী_আন্দোলন_ও_পারিবারিক_জীবন”

                          ---ফখরুল_ইসলাম_খান।

 মানব জাতিকে আল্লাহ পাক জ্ঞান, বুদ্ধি বিবেক বিশ্বাস ও নৈতিকতার ভিত্তিতেই সৃষ্টির সেরা বা আশরাফুল মাখলুকাত এর মর্যদায় অধিষ্টিত করেছেন। তাই মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ সামাজিক ও নৈতিকজীব। ইসলাম শ্বাশত সত্য ও শান্তির ধর্ম এবং আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম মানেই শান্তি। অর্থাৎ শান্তির জন্য আত্মসমর্পিত। ইসলামকে সমাজ জীবনে বাস্তবায়িত করার ক্ষেত্রে ব্যক্তি ও পরিবারের গুরুত্ব অপরিসীম। কেননা ব্যক্তি ও পরিবার হল সমাজ জীবনের প্রধান ইউনিট বা শাখা। স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি, মাতা-পিতা, ভাই-বোন নিয়ে গড়ে উটে পরিবার। পরিবারই সমাজের ভিত্তি। পরিবার দিয়ে সুচনা হয় মানুষের সামাজিক জীবন। সামাজিক জীবনের সুষ্টুতা নির্ভর করে পারিবারিক জীবনের সুষ্টুতার উপর। একজন মানুষের পারিবারিক জীবনই সেই মানুষটির সার্বিক পরিচয় প্রকাশ করে। এ কারণে একজন মানুষ কে যাচাই করার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে তার পারিবারিক জীবন সর্ম্পকে জানা। বাইরের জীবনে যে মানুষ তাক্বওয়া বা খোদাভীতির শিক্ষা দিচ্ছেন, পারিবারিক জীবনে তিনি নিজে তা কতটুকু পালন করছেন?  দ্বীন কায়েমের জন্য তিনি নিজে তা কতটুকু পালন করেছেন? কুরআন সুন্নাহর অনুসরণের যে ওয়াদা তিনি বাইরে শোনান, ঘরোয়া জীবনে তিনি তা কতটুকু বাস্তবায়ন করেন? স্ত্রী-সন্তানদের তা কতটুকু আমল করান? দ্বীন কায়েমের জন্য যিনি নিজে যোদ্ধা হিসেবে সোচ্চার, বাইরের লোকদের সাথে সারাক্ষণ যে অন্যায়ের বিরুদ্ধে প্রচেষ্টা চালান, সেই কাজ নিজের পারিবারিক জীবনে তিনি কতটুকু বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন? ন্যায়, পরায়নতা, ধৈর্য,সহিঞ্চতা, বিলাস মুক্তজীবন যাপনের সে শিক্ষা তার জীবনে কতটুকু পাওয়া যায়? এই পরীক্ষার মানদন্ডে তিনি যদি উত্তীর্ণ হতে পারেন তবে সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য ও মর্যাদা সম্পর্কে কোন ই প্রশ্ন তোলা যায় না। 

আসুন সেই মাপ কাঠিতে আমরা আমাদের প্রিয়নবী বিশ্বনেতা হযরত মুহাম্মদ (সঃ) এর পারিবারিক জীবন আলোচনা করে দেখি। তাঁর দাওয়াতী জীবন এবং পারিবারিক জীবন এর  মধ্যে কতোটা সামাঞ্জন্য লক্ষ করা যায় তাও দেখি। প্রিয় নেতা হযরত মুহাম্মদ (স:)এর পারিবারিক জীবন থেকে আমরা জানতে পারি যে, তাঁর আহলে বাইত ও তাঁর মতোই জীবন যাপন করতেন। তিনি নিজে আল্লাহর ইবাদত করতেন অথচ আহলে বাইত তা করতেন না এমন অবস্থা কিন্তু ছিল না। তিনি বাইরের মানুষের কাছে দ্বীনের যে দাওয়াত পেশ করতেন ঘরে এসে তা তিনি ভুলে যেতেন না। বরং ঘরের লোকদের একই নিয়মে শিক্ষা দিতেন। পবিত্র কুরআনে আল্লাহ পাক প্রিয় নেতার (স:) জীবনের মিশন সম্পর্কে বলেন - “তিনি উম্মীদের মধ্যে তাদের একজনকে রাসুল রূপে পাঠিয়েছেন যেন তাদের কাছে তাঁর আয়াত আবৃত্তি করে, তাদের পবিত্র করে এবং শিক্ষা দেয় কেতাব ও হিকমত। (সুরা জুমআ আয়াত-২)

প্রিয় নবী (স:) সাহাবাদেরকে বা অন্যদেরকে যে শিক্ষা দিতেন প্রথমে তিনি নিজে তার উপর আমল করতেন। এবং তাঁর আহলে বাইত কে তা অনুসরণ করাতেন।

আল্লাহ তায়ালা বলেন-

﴿ يٰۤاَيُّهَا النَّبِىُّ قُل لِّاَزۡوَاجِكَ اِنۡ كُنۡتُنَّ تُرِدۡنَ الۡحَيٰوةَ الدُّنۡيَا وَزِيۡنَتَهَا فَتَعَالَيۡنَ اُمَتِّعۡكُنَّ وَاُسَرِّحۡكُنَّ سَرَاحًا جَمِيۡلاً‏﴾

 হে নবী! তোমার স্ত্রীদেরকে বলো, যদি তোমরা দুনিয়া এবং তার ভূষণ চাও, তাহলে এসো আমি তোমাদের কিছু দিয়ে ভালোভাবে বিদায় করে দিই। {আয়াত-২৮ সূরা আহযাব}।

﴿ وَاِنۡ كُنۡتُنَّ تُرِدۡنَ اللّٰهَ وَرَسُوۡلَهٗ وَالدَّارَ الۡاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلۡمُحۡسِنٰتِ مِنۡكُنَّ اَجۡرًا عَظِيۡمًا‏﴾

আর যদি তোমরা আল্লাহ, তাঁর রসূল ও আখেরাতের প্রত্যাশী হও, তাহলে জেনে রাখো তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ‌ মহা প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। {আয়াত-২৯ সূরা আহযাব}।

সুরা আহযাবের ২৮, ২৯ নং আয়াত যখন তাঁর স্ত্রীগণের উদ্দেশ্যে আল্লাহ পাক নাযিল করেন, তখন তিনি তাঁর স্ত্রীদেরকে স্বাধীন ভাবে জীবন যাপনের পথ অনুসরণের কথা বলেছিলেন। তারা যদি ইকামতে দ্বীন এবং আল্লাহর কালেমা বুলন্দ করার ক্ষেত্রে মনোযোগী থাকতে চান তবে এই পথের সাধনায় যে পুরুস্কার আল্লাহর কাছে প্রত্যাশা করেন তা পুরাপুরিই পাবেন। বোখারী শরীফে হযরত আবু  সালমা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত আছে যে, হযরত আয়েশা (রা:) বলেন- সুরা আহযাবের আয়াত নাযিল হওয়ার পর প্রিয়নবী (স:) তাঁর স্ত্রীদের একে একে ডেকে আনেন। তিনি তাঁদের সামনে পবিত্র কুরআনের উপরোক্ত আয়াত পাঠ করে। তারপর বলেন আমি তোমাদিগকে একটি প্রস্তাব দিচ্ছি। সাথে সাথে তোমাদের জবাব দেয়ার দরকার নেই। তোমাদের মাতা পিতার সাথে পরামর্শ করে চিন্তা ভাবনার পর জবাব দেবে। এর পর তিনি সুরা আহযাবের ২৮, ২৯ নম্বর আয়াত পাঠ করে শোনান। প্রিয় নেতার (স:) পারিবারিক জীবনের চিত্র কুরআনও হাদীসের গ্রন্থ সমুহেও এ বিষয়ে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। প্রতিটি সুপ্তবিবেক সম্পন্ন মানুষকে স্রষ্টার দেয়া তার প্রতি দায়িত্ব ও কর্তব্য সর্ম্পকে সচেতন করার জন্য আল্লাহ পাক তাঁর পবিত্র কুরআনে বলেনঃ- 

﴿ كُنۡتُمۡ خَيۡرَ اُمَّةٍ اُخۡرِجَتۡ لِلنَّاسِ تَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَتَنۡهَوۡنَ عَنِ الۡمُنۡكَرِ وَتُؤۡمِنُوۡنَ بِاللّٰهِ‌ؕ وَلَوۡ اٰمَنَ اَهۡلُ الۡكِتٰبِ لَكَانَ خَيۡرًا لَّهُمۡ‌ؕ مِنۡهُمُ الۡمُؤۡمِنُوۡنَ وَاَكۡثَرُهُمُ الۡفٰسِقُوۡنَ‏﴾

এখন তোমরাই দুনিয়ায় সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকীর হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহ‌র প্রতি ঈমান আনো। এই আহলি কিতাবরা ঈমান আনলে তাদের জন্যই ভালো হতো। যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানদার পাওয়া যায়; কিন্তু তাদের অধিকাংশই নাফরমান। {আয়াত-১১০ সূরা আল ইমরান}।

এ আয়াতের আলোকে বুঝা গেল, সর্বোত্তম দলটি কে মানবতার কল্যানের জন্য বাছাই করা হইয়াছে। অর্থাৎ মানব সম্প্রদায়ের মধ্যে কিয়ামত পর্যন্ত এমন একটি দল থাকবে যারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করবে এবং মানব জাতির আধ্যাতিক ও চারিত্রিক সংশোধনের চেষ্টাই তাদের দায়িত্ব ও কর্তব্য। এ দায়িত্ব ও কর্তব্য পালনে মাঠে-ময়দানে যারা কাজ করেন। বাংলাদেশ তথা সারা বিশ্বে সার্বিক শান্তি প্রতিষ্ঠা ও মানব জাতির কল্যান সাধনের উদ্দেশ্যে আল্লাহ প্রদত্ত্ব ও রাসুল (স:) প্রদর্শিত দ্বীন (ইসলামী জীবন বিধান) কায়েমের প্রচেষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সাফল্য অর্জন কামনা যাদের উদ্দেশ্য ও লক্ষ্য। তাদের একথা উপলদ্ধি করা একান্ত প্রয়োজন যে, এ দায়িত্ব পালন নারী-পুরুষ উভয়ের জন্য ফরজ। যুগে যুগে এ দায়িত্ব নারী পুরুষ সমভাবেই পালন করেছেন। আজকের সময়ের দাবী তাই। 

ইসলাম শ্বাশত  সত্য ও শান্তির ধর্ম এবং আল্লাহর একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। ইসলাম মানেই শান্তি। অর্থাৎ শান্তি জন্য আত্মসমর্পিত । যে ব্যক্তি ইসলাম  কবুল করে তাকে আত্মসমর্পনকারী বা মুসলিম বলে। ইসলাম বলতে বুঝায়, একমাত্র আল্লাহ প্রদত্ত্ব ও রাসূল (স:) ও রাসুল (স:) প্রদর্শিত জীবন পদ্ধতি অনুসরণ  করা এবং এর বিপরিত সমস্ত মত ও পথ পরিহার করে চলাই হল ইসলাম। সহজ ভাবে বলা যায় সৃষ্টির জন্য স্রষ্টার দেয়া বিধান। 

ইসলাম শুধু মাত্র একটি ধর্মের নাম নয়? কারন ধর্মকে ব্যক্তিগত জীবনে সীমাবব্ধ এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবন থেকে বিচ্ছিন্ন করে যে সংকীর্ণ অর্থে গ্রহন করা হয় তা জবষরমরড়হ শব্দের অনুবাদ হিসাবে ব্যবহৃত হচ্ছে। ইসলাম হল একটি পুর্নাঙ্গ জীবন বিধান। মানব জীবনের জন্ম হতে মৃর্ত্যু পর্যন্ত জীবনের সকল দিক ও বিভাগে তথা ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক জীবন পযর্ন্ত পরিব্যপ্ত। আল্লাহর নিকট এক মাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত হওয়ার পর ইসলাম কে অন্যান্য মানব রচিত জীবন ব্যবস্থার উপর বিজয়ী করার জন্য আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ (স:) প্রেরিত হয়েছিলেন। 

আল্লাহ পাকের ঘোষণা হল-

﴿ هُوَ الَّذِىۡۤ اَرۡسَلَ رَسُوۡلَهٗ بِالۡهُدٰى وَدِيۡنِ الۡحَقِّ لِيُظۡهِرَهٗ عَلَى الدِّيۡنِ كُلِّهٖ‌ؕ وَكَفٰى بِاللّٰهِ شَهِيۡدًاؕ﴾

 আল্লাহই তো সে মহান সত্তা যিনি তাঁর রসূলকে হিদায়াত ও সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন যেন তাকে সমস্ত দ্বীনের ওপর বিজয়ী করে দেন। আর এ বাস্তবতা সম্পর্কে আল্লাহর সাক্ষই যথেষ্ট। {আয়াত-২৮ সূরা ফাতাহ}।

ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার এ দায়িত্ব রাসুল (স:) বিদায় হজ্জের ভাষণে উপস্থিত মুসলিম নারী-পুরুষের উপর অর্পন করে বলেছিলেন “উপস্থিত লোকেরা অনুপস্থিত লোকদের নিকট আমার বানী পৌছিয়ে দিবে”। (আল-হাদীস) রাসুল (স:) এর ইন্তেকালের পর মুমিন-নারী-পুুরুষরা পর্যায়ক্রমে এ মহান দায়িত্ব পালন করে আসছেন। ইতিহাসের ধারাবাহিকতায় তাঁর উম্মত হিসেবে আজও এ দায়িত্ব পালন করা সমস্ত মুমিন নারীও পুরুষের সমান ভাবে অবশ্যই কর্তব্য কাজ। 

আল্লাহ পাক সুরা তাওবায় ঈমানদার নারী-পুরুষেরা দায়িত্ব সর্ম্পকে সচেতন করে তোলার জন্য বলেছেন-ঈমানদার পুরুষও ঈমানদার স্ত্রী লোক পরস্পর সহায়ক তারা মিলিতভাবে সব ভাল কল্যাণকর কাজের আদেশ করে সব অন্যায় ও পাপ কাজ থেকে নিষেধ করে। মুনাফিক পুরুষ ও নারী পরস্পর সংঘবদ্ধ, তারা সকল মন্দ কাজের আদেশ করে ও ভাল কাজের নিষেধ করে ইহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে ফলে আল্লাহ ও তাদেরকে ভুলিয়া গিয়াছেন। এই মুনাফিকরাই নি:সন্দেহে ফাসিক। 

আন্দোলন শব্দটি দোলন শব্দের বহুবচন। যার অর্থ নাড়াচাড়া করা। আন্দোলন মানে-যা কায়েম বা চুল নেই তা বাস্তবে কায়েমের উদ্দেশ্যে চেষ্টা সাধনা করাকেই আন্দোলন বলে। সহজ ভাবে বলা যায় সুনিদির্ষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য পরিচালিত সংঘবদ্ধ প্রচেষ্টা বা সংগ্রাম সাধনার নামই আন্দোলন। ইসলামী আন্দোলন বলতে যে দেশে আল্লাহর আইন ও রাসুল (স:) এর আদর্শ কায়েম নেই সে দেশে তা কায়েমের চেষ্টাই ইসলামী আন্দোলন। ইসলাম কে সমাজ জীবনে প্রতিষ্ঠার চুড়ান্ত চেষ্টা-প্রচেষ্টা ও সাধনার এই কাজ সব ফরজের বড় ফরজ। এ দায়িত্ব পালনের উদ্দেশ্যেই আল্লাহ পাক রাসুল পাঠিয়েছেন। এ দায়িত্ব একা একা পালন করা নবীর পক্ষে ও সম্ভব ছিলনা। তাই যারাই নবীর প্রতি ঈমান এনেছেন তাদেরকেই সংঘবদ্ধ করে নবীগন ইসলামী আন্দোলন করেছেন। যে সমাজে ইসলাম কায়েম নেই সেখানে ব্যক্তি জীবনেও পুরাপুরি মুসলিম হিসাবে জীবন যাপন করা অসম্ভব। 

ইসলাম কে সমাজ জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যক্তি ও পরিবারের গুরুত্ব অপরিসীম। কেননা ব্যক্তি ও পরিবার হল সমাজ জীবনের প্রথম স্তর। স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি, মাতা-পিতা, ভাই-বোন প্রভৃতি একান্নভূক্ত ব্যক্তিদের নিয়ে গড়ে উঠে পরিবার। পরিবারই সমাজের ভিত্তি। পরিবার দিয়ে সুচনা হয় মানুষের সামাজিক জীবন। 

সামাজিক জীবনের সুষ্টুতা নির্ভর করে পারিবারিক জীবনে সুষ্টুতার উপর। সে জন্যেই ব্যক্তি ও পরিবারকে ইসলামের আলোকে গড়ে তোলা প্রথম ও প্রধান কাজ। ব্যক্তি ও পরিবার যদি ব্যাপক ভাবে ইসলামের আলোকে গড়ে উঠে তাহলে সমাজ জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়নের প্রাথমিক ভিত্তি মজবুত হবে। আর যত বেশী করে পরিবার ইসলামের অনুসারী হবে ইসলামী আন্দোলন মুখী ব্যক্তিও পরিবার সংখ্যা ততই বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে ইসলামী আন্দোলনের সাথীরা যদি তার পরিবারকে আন্দোলনের পরিবেশে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করেন তাহলে ইসলামী আন্দোলনের গতি-সঞ্চার হবে স্বাভাবিকভাবে। 

ইসলামী আন্দোলন মুখী পরিবার গঠন অত্যন্ত গুরুত্ব পুর্ণ ও জরুরী কাজ। এ গুরুত্ব পূর্ণ কাজে আত্ম নিয়োগ করা আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য এবং বর্তমান সময়ের দাবী ও তাই। কিন্তু বাস্তবে দেখা যায় যে, এ গুরুত্বপূর্ণ কাজে আমাদের যতেষ্ট ঘাটতি ও দুর্বলতা রয়েছে। এ গুরুত্ব পূর্ণ কাজে আত্মনিয়োগ করার জন্য কুরআন মজীদে আল্লাহপাক স্পষ্ট নির্দেশ দিয়েছেন।

আল্লাহ তায়ালা বলেন-

﴿ يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا قُوۡۤا اَنۡفُسَكُمۡ وَاَهۡلِيۡكُمۡ نَارًا وَّقُوۡدُهَا النَّاسُ وَالۡحِجَارَةُ عَلَيۡهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعۡصُوۡنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمۡ وَيَفۡعَلُوۡنَ مَا يُؤۡمَرُوۡنَ﴾

 হে লোকজন যারা ঈমান এনেছো, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার ও সন্তান-সন্ততিকে সেই আগুন থেকে রক্ষা করো মানুষ এবং পাথর হবে যার জ্বালানী। সেখানে রুঢ় স্বভাব ও কঠোর হৃদয় ফেরেশতারা নিয়োজিত থাকবে যারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তাই পালন করে। {আয়াত-৬ সূরা তাহরিম}।

এ আয়াতে তোমাদের নিজেদের কে বাচাঁও একথা প্রথমে বলার কারণ এই যে, যে লোক নিজেকে আল্লাহর আযাব থেকে বাচাঁতে চায় না, সে অপরকে  নিজের সন্তান-সন্ততি ও পরিজনকে তা থেকে বাচাঁবার জন্যে কখনও চেষ্টা করতে পারেনা। আর আহাল বলতে স্ত্রীসহ গোটা পরিবার কে-পরিবারস্থ সমস্ত লোক কে বুঝায় একজন লোক যাদের কে কোন কথা বলতে পারে এবং তারা তা মেনে চলতে বাধ্য হয় এমন সব লোক কেই এ আহাল শব্দের অর্ন্তভুক্ত। কুরআনের আলোকে স্ত্র্রীসহ গোটা পরিবারের সদস্যদের প্রতি প্রধান ও প্রথম কর্তব্য হচ্ছে তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্যে এ দুনিয়ার জীবনে কার্যকরী ব্যবস্থা গ্রহন, তাদের মনে পরকালীন জবাবদিহির ভয় জাগিয়ে তোলা এবং এমন জীবন যাপনে উপযোগী করে তোলা যেন তার পরিনামে কার কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে পারে। আর জাহান্নাম থেকে বাঁচবার ও বাঁচাবার একমাত্র উপায় হচ্ছে নিজেও পরিবারকে ইসলামী আন্দোলনে সক্রিয় করে তৈয়ার করা। 

আল্লাহ পাক তাঁর কালামে পাকে বলেছেন- 

﴿ قُلۡ اِنۡ كَانَ اٰبَآؤُكُمۡ وَاَبۡنَآؤُكُمۡ وَاِخۡوَانُكُمۡ وَاَزۡواجُكُمۡ وَعَشِيۡرَتُكُمۡ وَاَمۡوَالُ اقۡتَرَفۡتُمُوۡهَا وَتِجَارَةٌ تَخۡشَوۡنَ كَسَادَهَا وَمَسٰكِنُ تَرۡضَوۡنَهَاۤ اَحَبَّ اِلَيۡكُمۡ مِّنَ اللّٰهِ وَرَسُوۡلِهٖ وَجِهَادٍ فِىۡ سَبِيۡلِهٖ فَتَرَبَّصُوۡا حَتّٰى يَاۡتِىَ اللّٰهُ بِاَمۡرِهٖ‌ؕ وَاللّٰهُ لَا يَهۡدِىۡ الۡقَوۡمَ الۡفٰسِقِيۡنَ﴾

 হে নবী! বলে দাও, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান ও তোমাদের ভাই তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের যে ব্যবসায়ে মন্দা দেখা দেয়ার ভয়ে তোমরা তটস্থ থাক এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ কর-এসব যদি আল্লাহ‌ ও তার রসূল এবং তাঁর পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশী প্রিয় হয়, তাহলে আল্লাহর ফায়সালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা কর আল্লাহ ফাসেকদেরকে কখনো সত্য পথের সন্ধান দেন না। {আয়াত-২৪ সূরা তাওবাহ}। 

আর যারা ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অথবা সক্রিয় সাথী হয়েও এ গুরুত্ব পূর্ণ নির্দেশের কথা বে মালুম ভুলে আছেন। তাদের পরিবারের সেই সদস্যদের কে কঠিন আযাব থেকে বাঁচানোর চেষ্টা করা যে দায়িত্ব তা কি চিন্তা করার সুযোগ পান? বিষয়টি একটু পর্যালোচনা করে দেখা দরকার।

পরিবারকে আন্দোলন মুখী করার প্রয়োজনীয়তাঃ-

নবী রাসুলদের ইতিহাস থেকে জানা যায় যে, তাঁরা পরস্পরায় নুবওতের দায়িত্ব পালন করেছেন। হযরত ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, জাকারিয়া, ইয়াহইয়া (আঃ) এই সব বিবরণ থেকে বুঝা যায় যে বাপ-দাদার দায়িত্ব নিতে হবে ছেলে সন্তানদের বরং সন্তান কামনার উদ্দেশ্যই তাই হওয়া উচিত। 

হযরত জাকারিয়া সন্তান কামনা করে দোয়া করেছিলেন-

﴿ وَاِنِّىۡ خِفۡتُ الۡمَوَالِىَ مِنۡ وَّرَآءِىۡ وَكَانَتِ امۡرَاَتِىۡ عَاقِرًا فَهَبۡ لِىۡ مِنۡ لَّدُنۡكَ وَلِيًّاۙ‏, يَّرِثُنِىۡ وَيَرِثُ مِنۡ اٰلِ يَعۡقُوۡب, وَاجۡعَلۡهُ رَبِّ رَضِيًّا‏﴾

আমি আমার পর নিজের স্বজন-স্বগোত্রীয়দের অসদাচরণের আশঙ্কা করি এবং আমার স্ত্রী বন্ধ্যা। (তথাপি) তুমি নিজের বিশেষ অনুগ্রহ বলে আমাকে একজন উত্তরাধিকারী দান করো,।যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব বংশেরও উত্তরাধিকারী হবে। আর হে পরোয়ারদিগার! তাকে একজন পছন্দনীয় মানুষে পরিণত করো। {আয়াত-৫-৬ সূরা মরিয়ম}।

উক্ত আয়াত থেকে বুঝা গেল- হযরত জাকারিয়া (আঃ) এর সন্তান কামনা উদ্দেশ্য ছিল তাঁর পরে তিনির সন্তান নবীর মিশনের দায়িত্ব পালন করার জন্য। তাই স্ত্রী সন্তানদেরকে আল্লাহমুখী, ইসলাম মুখী ও আন্দোলন মুখী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। রাসুল (সঃ) এর নির্দেশ হলঃ- “তোমরা তোমাদের পরিবার বর্গের নিকট যাও। তাদের মধ্যে বসবাস  কর, তাদের জ্ঞান শিক্ষা দাও এবং সেই অনুযায়ী আমল করার জন্য তাদের আদেশ কর”। (বুখারী)। এই হাদীসের আলোকে যদি আজ বর্তমান সমাজে পারিবারিক জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হয় তাহলে একথা বলতে কেউ দ্বিধা করবে না যে, মুসলমানদের পারিবারিক জীবন ইসলামী আদর্শের অনুসারী নয়। কোথাও তা সম্পূর্ণ ভাবে পরিত্যক্ত হয়ে পাশ্চাত্যের বস্তুবাদী ও ভোগবাদী আদর্শ ও নিয়মনীতি অনুসরন করে চলছে। আর কোথায় ও সম্পূর্ণ না হলে ও ইসলামের অনেক নিয়মনীতি মানা হচ্ছে না। দিনে দিনে সভ্যতা যখন চরম উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তখন আমাদের পারিবারিক আদর্শ পাশ্চাত্য সভ্যতার প্রচন্ড আঘাতে আধুনিকতার নামে বিভ্রান্তি ও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আমাদের বুঝতে হবে পাশ্চাত্যের বস্তুবাদী ও ভোগবাদী সমাজ ও পরিবার আমাদের সমাজ ও পরিবারের জন্য কোন ভাবেই আদর্শ নয়। পাশ্চাত্য সভ্যতার রীতি নীতি শুধু বিপর্যয় সৃষ্টি করে না, মানুষকে পশুর চেয়েও নিকৃষ্ট চরিত্রে নামিয়ে দেয়। তাদের অন্ধ অনুসরণে আমরা কি পশুত্বের স্তরে চলে যেতে পারি? আমাদের আদর্শ হচ্ছে বিশ্বনবী (সাঃ) এর গড়া ইসলামী সমাজ ও পরিবার ব্যবস্থা। আমাদের পারিবারিক অবস্থার আমুল পরিবর্তন করে ইসলামের সুমহান আদর্শে পূর্ণগঠিত করা একান্ত প্রয়োজন। 

নিজকে কাংখিত মানে গঠন করাঃ-

নিজকে ইসলামী আন্দোলনের কাংখিত মানের একজন কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামের শ্রেষ্টত্ব প্রমান করার যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ে তোলার কার্যকর ব্যবস্থা নিতে হবে। কুরআন ও হাদীসের আলোকে নিজেদের তৈরী করে নিতে হবে, জাতিকে  সঠিক নেতৃত্ব দেয়ার মত যোগ্যতা অর্জন করা। জীবনের শেষ মুহুর্তে পযর্ন্ত শত বাধা বিপত্তির ভিতর দিয়েও যেন আল্লাহর কাছে আত্ম সর্ম্পন করে থাকতে পারি। নিজের দৃষ্টি ভঙ্গিঁ, চিন্তাধারা, উদ্দেশ্য ও লক্ষ্য, পছন্দ-অপছন্দের মাপ কাঠি ও আনুগত্যের কেন্দ্র পরিবর্তন করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের অনুকুলে গড়ে তুলতে হবে। এ ধরনের দূঢ় মনোবল এর অধিক সিংহ সাহসী মুজাহিদ ছাড়া আজকের যুগে ইসলামী আন্দোলন সফল হতে পারেনা। ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজস্ব জাগতিক জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য, চাহিদা বিসর্জন দিয়ে সত্যিকার দায়ীর ভূমিকা পালন করা। 

গৃহের পরিবেশ সংশোধনঃ-

যুগের পরিবর্তনের সাথে সাথে পারিবারিক জীবনের রীতিনীতি, চিন্তা-ভাবনা, আক্বিদা-বিশ্বাসের পরিবর্তন হচ্ছে। পাশ্চাত্য সভ্যতার বস্তুগত ও নীতিগত প্রভাব-প্রতিপত্তির কারণে গৃহের আভ্যন্তরিন পরিবেশ বিঘ্নিত হচ্ছে। 

পাশ্চাত্যের প্রখ্যাত দার্শনিক অধ্যাপক সরোকিনের একটি মন্তব্যে তিনি বলেন-“আমরা বর্তমানে খাবার খাই হোটেল রেঁস্তোরায়, আমাদের রুটি বেকারী-কনফেকশনারী থেকে তৈরি হয়ে আসে আর আমাদের কাপড় ধোয়া হয় লন্ড্রীতে। পূর্বে মানুষ আনন্দ লাভ ও চিত্ত বিনোদনের উদ্দেশ্যে ফিরে যেত পরিবারের নিভৃত আশ্রয়ে, কিন্তু বর্তমানে মানুষ তার জন্যে চলে যায় সিনেমা-থিয়েটার, নাচের আসর ও ক্লাব ঘরের গীত মুখর পরিবেষ্টনীতে। পূর্বে পরিবার ছিল আমাদের আগ্রহ ঔৎসুক্য ও আনন্দ-উৎফুল্লতার কেন্দ্রস্থল, পারিবারিক জীবনেই আমরা সন্ধান করতাম শান্তি, স্বস্তি ও আনন্দের নির্মলতা, কিন্তু এখন পরিবারের লোকজন হয়ে গেছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। কিছু লোক একত্রে বাস করলে ও তার মুল উদ্দেশ্য বিনষ্ট হয়ে গেছে, হারিয়ে ফেলেছে সকল প্রীতি, মাধুর্য, অকৃত্রিমতা, আন্তরিকতা ও পবিত্রতা। দিনের বেশীর ভাগ সময়ই মানুষ জীবিকার চিন্তায় অতিবাহিত করে, রাত্রি বেলা অন্তত পরিবারের সব লোক একত্রিত হত। কিন্তু এখন তারা রাত্রি যাপন করে বিচ্ছিন্ন ভাবে, যার যেখানে ইচ্ছে-সেখানে। এখন আমাদের ঘর আমাদের আরাম বিশ্রামের স্থান নয়, ঘরে রাত্রিদিন অতিবাহিত করার তো এ যুগে কোন কথাই উঠতে পারে না। একটি গোটা রাত্রি এখন লোকেরা নিজেদের ঘরে যাপন করবে, তা কেউই পছন্দ করে না। 

সরোকিনের মন্তব্যের বাস্তব প্রতিফলন আজ আমাদের পরিবার ও ঘরোয়া জীবনে দেখা যায়। ঘরের পরিবেশকে সুন্দর করে গড়ে তোলার জন্যে সর্বপ্রথম কুরআন মজীদের নিম্নোক্ত আয়াতটির দিকে গুরুত্ব দেয়া উচিত। যদিও আয়াতটিতে রাসুলের স্ত্রীদের লক্ষ্য করে বলা হয়েছি? কিন্তু একথা গুলো সমস্ত মুমিন নারীদের ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে হয়। অতএব এ নির্দেশ প্রতিটি মুসলিম ঘরে ও সংসারে অনুসরণ করা উচিত। আল্লাহ পাক বলেন-

﴿ وَاذۡكُرۡنَ مَا يُتۡلٰى فِىۡ بُيُوۡتِكُنَّ مِنۡ اٰيٰتِ اللّٰهِ وَالۡحِكۡمَةِؕ اِنَّ اللّٰهَ كَانَ لَطِيۡفًا خَبِيۡرًا﴾

আল্লাহর আয়াত ও জ্ঞানের যেসব কথা তোমাদের গৃহে শুনানো হয়। তা মনে রেখো। অবশ্যই আল্লাহ‌ সূক্ষ্মদর্শী ও সর্ব অবহিত। {আয়াত-৩৪ আহযাব}।

এ আয়াতে আল্লাহর আয়াত ও হিকমত বলতে বুঝানো হয়েছে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন এবং মানবতার মহান শিক্ষক রাসুলে পাক (সাঃ) এর সুন্নতকে ‘স্মরণ রাখিও’ বলতে আমল করার কথা বুঝানো হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এক সময় আমাদের ঘর গুলোতে ফজরের পর পাল্লাি দয়ে কুরআন তেলাওয়াত হতো, মাসে কম করে হলেও ৩/৪ খতম কুরআন তেলাওয়াত হতো, হালতে নবীর পূঁিথ (নবীর কিচ্ছা) পড়া হতো, পর্দার ক্ষেত্রে ছিল কঠোরতা, ঘরের নতুন বউ আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যেতে হলে পালকীকে অত্যন্ত সুন্দর করে ঘোমটা দেয়া হতো, পর পুরুষের ঘরের ভিতরে অবাধ যাতায়াত ছিল নিষিদ্ধ। গোট বাড়ীকে ঘেরাও করে রাখা হতো বাশ বা সুপারী গাছের ছই দিয়ে, চাকর-বাকরের অবাধ ঘরে ঢুকা ছিল নিষেধ, প্রয়োজনে বাহির থেকে চেয়ে নিতে হত কাজে জিনিস পত্র। কিন্তু অতীতের সেই ঐতিহ্য কে হারিয়ে আশ্রয় দিয়েছি জাহেলিয়াতের পুরাতন এবং পাশ্চাত্য সভ্যতার রীতিনীতি, চিন্তা ভাবনা কে। আজকাল আমাদের ঘরে শোভাপায় জাতীয় পিতা, জাতীয় নেতা, এবং নায়ক-নায়িকার উলঙ্গ ছবি, টি,ভি, ভি,সি,আর ডিস ছাড়া ঘরে সৌন্দর্যই হয়না, ফজরের পর রবিন্দ্র নাথের অথবা আধুনিক বা ছায়াছবির গান ছাড়া দিনের যাত্রা শুভ হয়না। পর্দার ক্ষেত্রে অবাধ মেলামিশা ছাড়া সামাজিকতা রক্ষা হয়না। আলমারী বা সকেসে বিভিন্ন জন্তু জানুওয়ারের মুর্তি ছাড়া শোভা পায়না। অন্যেও সংশোধন করার পূর্বে নিজ গৃহের পরিবেশ সংশোধনের জন্যে পরিকল্পনা ভিত্তিক কাজ করা। 

কুরআন ও হাদীসের আলোকে ঘরের পরিবেশ কে ঢেলে সাজাতে হবে। হালাল-হারামের সীমা মেনে চলা, পর্দার বিধান কার্যকর করা, সামাজিক অনুষ্টানাধিতে অশ্লীলতা পরিহার, অপচয় রোধ, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা, অধিকার-ইজ্জতের নিশ্চয়তা ও নিরাপত্তা প্রদান, কুরআন-হাদীস চর্চার পরিবেশ সৃষ্টি করা ইসলামী বই পত্র দিয়ে লাইব্রেরী প্রতিষ্ঠা, রেডিও টিভি কে নিয়ন্ত্রন করা, নামাজ প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দেয়া। কুরআন হাদীসের শিক্ষায় ঘরোয়া পরিবেশ গড়ে তোলা। অন্যথায় পারিবারিক জীবন আল্লাহর অনাবিল ও অফুরন্ত রহমত থেকে থাকবে বঞ্চিত। 

স্ত্রীকে আন্দোলনে সক্রিয় করাঃ-

আপনি কেন আন্দোলনে সক্রিয় হলেন? এর জবাব যদি তাই হয় যে ইকামতে দ্বীনের ফরজ দায়িত্ব পালনের জন্য সংগঠন ভুক্ত হয়ে বাইয়াত গ্রহন করে আল্লাহর সন্তুুষ্টি অর্জন। তাহলে আপনার স্ত্রীর ইকামতে দ্বীনের ফরজ দায়িত্ব পালন ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রয়োজন আছে কিনা? যদি তাকে তাহলে তাকে আন্দোলনে সক্রিয় করতে হবে। এজন্য তাকে সক্রিয় করার টার্গেট নিয়ে কর্মী মানে পৌছানো। ইসলামী আন্দোলনের কর্মীদের দাম্পত্য সর্ম্পকটা কেমন হওয়া উচিত তার একটা চিত্র আমাদের সামনে থাকা দরকার। ইসলাম নারীকে না অতি পবিত্র মনে করে দেবীর আসনে বসিয়েছে, আর না তাকে কেবল পুরুষের ভোগের বস্তু বলে মনে করেছে। নারী সর্ম্পকে প্রাচিন ও আধুনিক কালের পৃথিবীর মানুষের ধারনা মূলত এমনই। তাই কোন কালে কোন সমাজে নারী সঠিক মর্যাদা লাভ করেনি। একমাত্র ইসলামই সঠিক মর্যাদা দিয়েছে। ইসলাম নারীর সর্বোত্তম যে পরিচিতি তুলে ধরেছে তা হচ্ছে, এই দ্বন্ধ সংঘাতময় বিশ্বে নারী হলো পুরুষের প্রশান্তি ও সান্তনার উৎস। 

আল্লাহ পাক বলেন- 

﴿ وَمِنۡ اٰيٰتِهٖۤ اَنۡ خَلَقَ لَكُمۡ مِّنۡ اَنۡفُسِكُمۡ اَزۡوَاجًا لِّتَسۡكُنُوۡۤا اِلَيۡهَا وَجَعَلَ بَيۡنَكُمۡ مَّوَدَّةً وَّرَحۡمَةً‌ؕ اِنَّ فِىۡ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوۡمٍ يَّتَفَكَّرُوۡنَ‏﴾

আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সৃষ্টি করেছেন স্ত্রীগণকে, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা-ভাবনা করে। {আয়াত-২১ সূরা রূম}।

আল্লাহ পাকের এই ঘোষণার বাস্তব একচিত্র আমরা দেখতে পাই রাসুলুল্লাহ (সঃ) এর দাম্পত্য জীবনের মধ্যে। রাসুল (সঃ) বলেন- "তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে, তার স্ত্রীর নিকট সর্বোত্তম। আমি আমার স্ত্রীদের নিকট তোমাদের সকলের চেয়ে উত্তম"। (বুখারী-বাবু হুসনুল মুয়াশারা) রাসুলের দাম্পত্য জীবনে ছিল গভীর প্রেম-ভালবাসা, পারস্পরিক সহমর্মিতা, সীমাহীন আবেগ ও নিষ্ঠা। কঠিন দরিদ্র, অনাহার, তথা সকল প্রকার প্রতিকুল পরিবেশেও তাঁদের এ মধুর সর্ম্পকে একদিনের জন্যও ফাটল দেখা যায়নি। কোন রকম তিক্ততা ও মনোমালিন্যের সৃষ্টি হয়নি। সীরাত ও হাদীসের গ্রন্থ সমূহে রাসুলের  দাম্পত্য জীবনে প্রেম-প্রীতি, মান-অভিমানের এক চমৎকার চিত্র লক্ষ্য করা যায়। ইসলাম যে মানুষের স্বভাব গত নির্মল আবেগ ও অনুভুতি কে অস্বীকার করেনি তার প্রমাণ পাওয়া যায় রাসুলের দাম্পত্য জীবনের আচরণ থেকে। 

আল্লাহ পাক বলেন-

হে নবী ! তোমার স্ত্রীদিগকে বল, তোমরা যদি দুনিয়া ও উহার চাকচিক্যই পাইতে চাও তাহা হইলে এসো, আমি তোমাদের কিছু দিয়া ভালভাবে বিদায় করিয়া দিই। আর যদি তোমরা আল্লাহ তাঁহার রাসুল ও পরকালের ঘর পাইতে চাও তাহা হইলে জানিয়া রাখিও তোমাদের মধ্যে যাহারা সৎ কর্মশীল, তাহাদের জন্য আল্লাহ বিরাট পুরুস্কার নিদির্ষ্ট করিয়া রাখিয়াছেন। (আহযাব:২৮-২৯) আল্লাহ পাকের নির্দেশ মত রাসুল তাঁর স্ত্রীদের কে স্বাধীনভাবে জীবন যাপনের অধিকার দিয়েছিলেন। কিন্তু রাসুলের স্ত্রীগণ আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। তাঁরা পার্থিব জগতের ভোগ বিলাস এবং মালিন্য থেকে নিজেদের দুরে রাখেন। আল্লাহর ইবাদাত ও রাসুলের আনুগত্য ছিল তাঁদের জীবনের একমাত্র লক্ষ্য। এটা তাঁরা স্বতস্ফুর্ত আন্তরিকতার সাথে করতে থাকেন, এ কাজে তাঁদের কে বাধ্য করা হয়নি। তাঁরা স্বেচ্ছায় পবিত্র-পরিচ্ছন্ন জীবন যাপনের পথ অবলম্বন করেন। তাঁদের সামনে পার্থিব জগতের ভোগ বিলাসের প্রস্তাব রাখা হইয়াছিল, কিন্তু তাঁঁরা সে সব প্রত্যাখান করেন। রাসুলে পাকের দাম্পত্য জীবনের সকল প্রকার ঘটনা প্রবাহ পর্যালোচনা করলে দেখা যায় সেই সব ছিল মানব জীবনে শ্রেষ্ট আর্দশের নমুনা। 

ইসলামী সমাজ প্রতিষ্ঠায় নিয়োজিত একজন দায়ী হিসাবে মনে রাখতে হবে রাসুল (সঃ) ওহী লাভ করার পর মনে যে ভীতি ও আতংকের সৃষ্টি হয়েছিল তা অপনোদনের জন্য তিনি সবার আগে ঘরে গিয়ে তাঁর প্রিয়তমা স্ত্রী হযরত খাদীজা (রাঃ) এর কাছে সব কিছু খুলে বললেন-“আমি এই ব্যাপারে নিজের সর্ম্পকে বড় ভীত হয়ে পড়েছি”। এ কথা শুনে জীবন সঙ্গীনি হযরত খাদীজা (রাঃ) যে সান্তনার বানী শুনিয়ে ছিলেন তাতে রাসুলের মনের ভার অনেক খানি লাঘব করে দিয়েছিল সে দিনের সেই ক্রান্তিলগ্নে। নবুওয়াতের সংবাদ সর্ব প্রথম রাসুল তাঁর প্রিয়তমা স্ত্রী হযরত খাদীজা (রাঃ) কেই দান করেছিলেন এবং খাদীজা (রাঃ) ও রাসুলের নবুওয়াতের প্রাপ্তির কায়েক মুর্হুত পরেই পরম আনুগত্যের সাথে ঈমান এনে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমান হওয়ার মর্যাদা লাভ করেছিলেন। আমরা জানতে পারি যে রাসুল মসজিদে নববীতে সাহাবাদের কি বলেছিলেন এবং নিজে কি করেছেন। একই সাথে আমরা এটাও জানি যে, তিনি স্ত্রীদের সাথে কিভাবে জীবন যাপন করেছেন। তাঁর জীবনের বাইরের দিক এবং ঘরের দিক কে পৃথক করেন নি। একজন দায়ীকে অবশ্যই ব্যক্তিগত ভাবে সর্বপ্রথম তার স্ত্রীকে আন্দোলনে সক্রিয় করার জন্যে পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। কুরআনের দৃষ্টিতে স্ত্রীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাগিদ দেয়া হয়েছে। এ জন্যে স্বামীকেই কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে। স্ত্রীর মনে পরকালীন জবাবদিহির ভয় জাগিয়ে তোলা এবং এমনভাবে জীবন যাপনের উপযোগী শিক্ষায় শিক্ষিত ও অভ্যস্থ করে তোলা যেন তার পরিনামে সে কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে পারে। আর জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য একমাত্র উপায় হল ইসলামী আন্দোলনে সক্রিয় করে তোলা। এ জন্য ব্যক্তিগত যোগাযোগ বা বিভিন্ন সময়ে আলাপ-আলোচনার মাধ্যমে তাকে আন্দোলনের উদ্দেশ্য ও লক্ষ্য, দাওয়াত, কর্মসূচী সর্ম্পকে ধারনা দান, তার ইলম, ঈমান, আমল, চিন্তাভাবনা, তাকওয়া ইত্যাদি বিষয়ে আল্লাহর কাছে আত্ম সর্ম্পন করার মানসিকতা সৃষ্টি। সিলেবাস অনুযায়ী বই পড়তে দোয়া।

যোগাযোগের মাধ্যমে মানোন্নয়নের জন্য কাজ করা। স্থানীয় ইউনিটে বসার ব্যবস্থা করে দেয়া। পাশে ইউনিট না থাকলে স্ত্রীর মাধ্যমে ইউনিট গঠনের চেষ্টা করা এর স্থানীয় আমীরের মাধ্যমে। সভাপতির অনুমতি অবশ্যই নিতে হবে। স্ত্রী, ছেলে, মেয়েসহ অন্যদেরকে নিয়ে পারিবারিক বৈঠক করা। প্রয়োজনে পারিবারিক কাজে সহযোগীতা করা, না পারলে কাজের জন্য লোক ব্যবস্থা করে দিতে হবে। সম্ভব হলে স্ত্রীকে দিয়ে আশপাশের মহিলাদের মাঝে কাজ সৃষ্টির জন্যে মাসিক বা পাক্ষিক সাধারণ সভার ব্যবস্থা করা, সম্ভব হলে দারসে কুরআন বা হাদীসের অথবা বিভিন্ন মাসআলার উপর আলোচনা রাখা যেতে পারে। বিশেষ করে পর্দা ও আখেরাত মুখী আলোচনা কিন্তু খুবই ফলপ্রসু। প্রয়োজনে বিভিন্ন বিষয় ভিত্তিক নোট্স তৈরী করে স্ত্রীকে সহযোগিতা করা। স্বামী-স্ত্রীর পারস্পরিক সর্ম্পক হতে হবে মধুর ও ভালবাসার উভয়ের মধ্যে পারস্পরিক ঝগড়া-ঝাটি ও মন-মালিন্য থাকবে না। অন্ততঃ পক্ষে সন্তানদের সামনে ঝগড়া ঝাটি করা টিক হবে না। পারস্পরিক মীমাংসা করে নিতে হবে। এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকারের দিকে খেয়াল রাখতে হবে। স্ত্রীকে তার আমানতদারী ও দায়িত্ব সর্ম্পকে সচেতন করা, দুনিয়ার সাফল্যের পরিবর্তে আখেরাতের সাফল্যের প্রতি উৎসাহী করা। গভীর রাতে নামাজ আদায়ের জন্য উঠা এবং নরমভাবে প্রীতিপূর্ণ ব্যবহারে স্ত্রী কে নফল নামাজ আদায়ের জন্য উদ্ধুদ্ধ করা। স্ত্রীকে তার পবিত্র সামাজিক দায়িত্ব পালনের যোগ্য করে গড়ে তুলা, যাতে সে পরিবার গঠনে ও সন্তানদের লালন-পালনে অবদান রাখতে পারে। মনে রাখতে হবে আল্লাহ পাক ‘আহাল’ কে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার আদেশ শুধু করেন নি, জান্নাতের ওয়াদা ও করেছেন। 

আল্লাহ তায়ালা বলেন-

﴿ جَنّٰتُ عَدۡنٍ يَّدۡخُلُوۡنَهَا وَمَنۡ صَلَحَ مِنۡ اٰبَآٮِٕهِمۡ وَاَزۡوَاجِهِمۡ وَذُرِّيّٰتِهِمۡ‌ وَالۡمَلٰٓٮِٕكَةُ يَدۡخُلُوۡنَ عَلَيۡهِمۡ مِّنۡ كُلِّ بَابٍ‌ۚ‏﴾

তারা নিজেরা তার মধ্যে প্রবেশ করবে এবং তাদের বাপ-দাদারা ও স্ত্রী-সন্তানদের মধ্য থেকে যারা সৎকর্মশীল হবে তারাও তাদের সাথে সেখানে যাবে। ফেরেশতারা সব দিক থেকে তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য আসবে। {আয়াত-২৩ সূরা রা'দ}।

অত্র সুরার ২০, ২১, ও ২২ নং আয়াতে কি সব গুণ থাকলে একজন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে তার বিবরণ দেয়া হয়েছে। অপর একটি আয়াতে আল্লাহ তায়ালা বলেন- 

﴿ رَبَّنَا وَاَدۡخِلۡهُمۡ جَنّٰتِ عَدۡنِ ۨالَّتِىۡ وَعَدتَّهُمۡ وَمَنۡ صَلَحَ مِنۡ اٰبَآٮِٕهِمۡ وَاَزۡوَاجِهِمۡ وَذُرِّيّٰتِهِمۡؕ اِنَّكَ اَنۡتَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُۙ﴾

হে আমাদের রব উপরন্তু তাদেরকে তোমার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আর তাদের বাপ, মা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল (তাদেরকেও সেখানে তাদের সাথে পৌঁছিয়ে দাও)। তুমি নিঃসন্দেহে সর্বশক্তিমান ও মহাকৌশলী। {আয়াত-৮ সূরা মুমিন}।

আল্লাহ পাক সুরা তাহরীম এর ১০ নং আয়াতে হযরত নূহ (আঃ) ও হযরত লুত (আঃ) এর স্ত্রীগণের কথা উল্লেখ করেছেন। তাদের স্বামী গণ যে দ্বীনের দাওয়াত নিয়ে দাঁড়িয়ে ছিলেন তাতে যদি তারা তাঁদের সাহায্য কারী হত তাহলে তাঁদের স্বামীদের মত আল্লাহর নিকট তাদের ও মর্যাদা হত। স্বামী দ্বীনদার ও পরহেযগার হয় স্ত্রী যদি বেঈমান হয় তাহলে এ কারনেই স্ত্রীর পক্ষে পরকালীন মুক্তি লাভ সম্ভব হবে না। 

সন্তানদেরকে আন্দোলন মুখী করাঃ-

একটি পরিবারকে আদর্শিক পরিবার হিসেবে গঠন করতে প্রধান ভূমিকা এবং বহুরূপী ভূমিকা যিনি পালন করতে পারেন তিনি হচ্ছেন একজন আদর্শ মা। ফ্রান্সের মহানায়ক নেপোলিয়ান বোনাপার্টি সত্যিই বলেছিলেন- “আমায় একজন শিক্ষিত মা এনে দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব”। কেননা সন্তানদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার। মা সন্তানের প্রাথমিক শিক্ষিকা। একজন মা যে ভাবে, যে পদ্ধতি, যে পরিবেশে তার সন্তানকে শিক্ষা দিবেন বা গড়ে তুলবেন, সন্তান সে পদ্ধতি ও পরিবেশে গড়ে উঠবে। সন্তানরা সারাক্ষণ তার মাকেই অনুকরণ করে। অনেক সময় দেখা যায় মা নামাজী হলে তার সন্তান মায়ের দেখা দেখি সেও মায়ের পাশে দাড়িয়ে নামাজ পড়ে। মা যদি পর্দাশীল হয়, নেকাব ব্যবহার করে থাকেন তাহলে মা'র অনুকরনে ছোট বাচ্চাটিও মাথায় ঘোমটা দেয়, অন্য কাপড় দিয়ে নেকাব বানায়ে পর্দা করে। সন্তানদের খাওয়া দাওয়া বা অসুখ-বিসুখের সমস্যা হলে পরবর্তীতে তা ঠিক করা যায় কিন্তু সন্তানদের চরিত্র গঠনে নৈতিক ও ধর্মীয় সমস্যা দেখা দিলে তা ঠিক করা সহজ সাধ্য ব্যাপার নয়। তাই প্রথম থেকেই সন্তানদের প্রতি যত্নশীল হতে হবে। পিতার তুলনায় মায়ের স্বভাব চরিত্রের প্রভাব সন্তানদের উপর বেশী পড়ে। 

এজন্য একজন মাকে নিজের স্বার্থে সন্তানের স্বার্থে  তাকে সচেতন হতে হবে। পিতা মাতার প্রতি সন্তানের সব চেয়ে বড় হক হচ্ছে তারা তাদের সন্তান সন্ততিকে পরকালীন জাহান্নামের আযাব থেকে বাচাঁবার জন্যে সুষ্ঠু ব্যবস্থা গ্রহন করবে। কুরআন মজীদে স্পষ্ট নিদের্শ দেয়া হয়েছে। “হে ঈমানদার লোকেরা, তোমরা তোমাদের নিজেদের কে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুণ থেকে বাঁচাও”। (তাহরীম ৬)

এই আয়াতের ব্যাখ্যায় কাতাদাহ ও মুজাহিদ বলেছেন- “তোমরা তোমাদের নিজেদের ও পরিবার-পরিজনদের সুশিক্ষা ও ভাল অভ্যাসের সাহায্যে পরকালীন জাহান্নামের আগুণ থেকে বাঁচাও”। আল্লাহর নেক বান্দা তারাই, যারা সব সময় সন্তানদের চিন্তায় পেরেশান থাকে এবং দোয়া করে এই বলে যে-

﴿ وَالَّذِيۡنَ يَقُوۡلُوۡنَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعۡيُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِيۡنَ اِمَامًا‏﴾

তারা প্রার্থনা করে থাকে, “হে আমাদের রব! আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদের করে দাও মুত্তাকীদের ইমাম।” {আয়াত-৭৪ ফুরকান}।

 এ আয়াতের মানে হচ্ছে তুমি তাদের তোমার অনুগত ও আদেশ পালন কারী বানাও, যা দেখে চোখ জুড়াবে, হৃদয় খুশী হবে। তাদেরকে কল্যাণ ও মঙ্গলময় কাজ অর্থাৎ আল্লাহ ও রাসুলের অনুগত্যের কাজে আমাকে অনুগামী বানাও ও তাদের এমন নেতান বানাও, যে তারা দুনিয়ার মানুষকে সত্যের আহবান জানাবে। ইসলামের দৃষ্টিতে সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর বিশেষ অনুগ্রহের দায়। 

কুরআন মজীদে বলা হয়েছে-

﴿ وَاللّٰهُ جَعَلَ لَكُمۡ مِّنۡ اَنۡفُسِكُمۡ اَزۡوَاجًا وَّجَعَلَ لَكُمۡ مِّنۡ اَزۡوَاجِكُمۡ بَنِيۡنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمۡ مِّنَ الطَّيِّبٰتِ‌ؕ اَفَبِالۡبَاطِلِ يُؤۡمِنُوۡنَ وَبِنِعۡمَتِ اللّٰهِ هُمۡ يَكۡفُرُوۡنَۙ﴾

আর আল্লাহই তোমাদের জন্য তোমাদের সমজাতীয় স্ত্রীদের সৃষ্টি করেছেন, তিনিই এ স্ত্রীদের থেকে তোমাদের পুত্র-পৌত্রাদি দান করেছেন এবং ভালো ভালো জিনিস তোমাদের খেতে দিয়েছেন। তারপর কি এরা (সবকিছু দেখার ও জানার পরও) বাতিলকে মেনে নেয় এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করে?। {আয়াত-৭২ সূরা নাহল}।

প্রকৃত পক্ষে মানুষের গোটা জীবনই একটি বিশেষ পরীক্ষার স্থল। আল্লাহর দেয়া মাল, সম্পদ, সম্পত্তি আর সন্তান-পরীক্ষার বিষয় সমূহের মধ্যে এ দুটো প্রধান। 

কুরআন মজীদে বলা হচ্ছেঃ- 

﴿ وَاعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اَمۡوٰلُكُمۡ وَاَوۡلٰدُكُمۡ فِتۡنَةٌۙ وَّاَنَّ اللّٰهَ عِنۡدَهٗۤ اَجۡرٌ عَظِيۡمٌ﴾

এবং জেনে রাখো, তোমাদের অর্থ-সম্পদ ও তোমাদের সন্তান-সন্ততি আসলে পরীক্ষার সামগ্রী। আর আল্লাহর কাছে প্রতিদান দেবার জন্য অনেক কিছুই আছে। {আয়াত-২৮ সূরা আনফাল}।

উক্ত আয়াত প্রমান করছে যে, যেমন করে ধনমান আল্লাহর নিয়ামত, সন্তান-সন্ততি ও অনুরূপভাবে আল্লাহর দান। প্রথমটা যেমন একটা পরীক্ষার বিষয়, এ দ্বিতীয়টিও তেমনি পরীক্ষার সামগ্রী। ধন সম্পদ অন্যায় পথে ব্যয় করলে যেমন আমানতে খিয়ানত হয়, সন্তান সন্ততিকেও ভূল উদ্দেশ্যে ও অন্যায় পথে পরিচালিত করলে, বাতিল সমাজ ব্যবস্থার যোগ্য নাগরিক হিসাবে তৈরী করলেও তেমনি আল্লাহর আমানতে খিয়ানতই হয়। তাই সন্তান লালন-পালনে পিতা মাতার এখনই সজাগ-সর্তক হওয়া দরকার। বৈষয়িক উন্নতির সাথে সাথে সন্তানদের নৈতিক মানোন্নয়নের প্রতি যত্নবান হোন। তাদেরকে মজবুত হাতে গড়ে তোলার ব্যাপারে সময় ও বিবেক ব্যয় করতে হবে। সন্তানদের প্রতি পিতা মাতা কর্তব্য হল ভাল নাম রাখা, আকীকাহ করা, ইসলামী জ্ঞান ও চরিত্র শিক্ষা দান, লালন-পালন করা, সন্তানদের মধ্যে সুবিচার স্থাপন করা। কুরআন-হাদীসের আলোকে সন্তানদের সুশিক্ষা প্রদান করা পিতা মাতার উপর এক গুরুত্ব পূর্ণ দায়িত্ব। স্বভাব-চরিত্র, আচার-আচরণে সভ্য এবং শালীন করে গড়ে তোলার জন্য সন্তানদের প্রতি সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখতে হবে। এ জন্য সন্তানদের খোদভীরু করে গড়ে তুলতে হবে। রাসুল (স:) বলেছেন- কোন পিতা মাতা সন্তানকে উত্তম আদব-কায়দা ও স্বভাব-চরিত্র শিক্ষাদান অপেক্ষা ভাল কোন দান দিতে পারে না। মনে রাখতে হবে যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং সন্তানদের দুনিয়া ও আখিরাতে কামিয়াব দেখতে চান তারা বর্তমান শিক্ষা ব্যবস্থা সর্ম্পকে রীতিমত সংক্ষিত। দুনিয়াতে শান্তি ও মর্যাদার সাথে জীবন যাপন করে আদালতে আখিরাতে মুসলিম হিসাবে আল্লাহর সম্মুখে উপস্থিত হবার যোগ্যতা সৃষ্টি করা প্রতি মুসলমানদের জন্য একান্ত প্রয়োজন। বর্তমান শিক্ষা ব্যবস্থা দ্বারা পার্থিব কোন যোগ্যতা সৃষ্টি এবং চরিত্র গঠন সম্ভব হয় না। আজকে শিশু-কিশোর এবং যুবক সমাজ বড়ই আসহায়। একদিকে পাশ্চ্যাত্যের শিক্ষা ও সংস্কৃতি অন্যদিকে আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং তাহজীব ও তামাদ্দুন। আল-কুরআনের আলোকে পিতা মাতার প্রধান কর্তব্য হচ্ছে-সন্তানদের কে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য এ দুনিয়ায়ই কার্যকর ব্যবস্থা গ্রহন, তাদের মনে পরকালীন জবাবদিহির ভয় জাগিয়ে তোলা যেন তার পরিনামে সন্তানরা কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে পারে। আর জাহান্নাম থেকে বাঁচাবার একমাত্র উপায় হচ্ছে- কুরআন-হাদীসের শিক্ষায় গড়ে তোলা। সন্তানদেরকে উন্নতমানের ইসলামী আদর্শ শিক্ষা দান ও ইসলামী আইন-কানুন পালনে আল্লাহ কে ভয় ও রাসুল (স:) কে অনুসরণ করে চলার জন্যে অভ্যস্থ করে তোলাও পিাতা মাতার অন্যতম কর্তব্য এবং পিতা মাতার প্রতি সন্তানের হক। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা দ্বারা সুনাগরিক তৈরিতে চরম ভাবে ব্যর্থ হয়েছে এটা সমাজের প্রতিটি সচেতন মানুষ হারে হারে উপলদ্ধি করছে। এমতবস্থায়  বাংলাদেশে ছাত্র ইসলামী আন্দোলনই বলতে গেলে ইসলামী ছাত্র শিবিরই একমাত্র আশা ভরসা। এ মহান কাফেলা লোক তৈরীর ব্যাপক পরিকল্পনা ও প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলছে। তারা ছাত্র সমাজের সামনে তুলে ধরছে সুস্পষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য। ছাত্র সমাজের একাডেমিক ক্যারিয়ার গঠন, নৈতিক মান উন্নয়ন, চরিত্র গঠন এবং দেশ প্রেমিকতা ও মানব সেবায় নিবেদিত প্রাণ হিসাবে গড়ে তোলার অবিরাম  প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি ছাত্র সংগঠন হিসাবে তারা পালন করে যাচ্ছে অকল্পনীয় বিস্ময়কর দায়িত্ব। নিয়মিত ক্লাসে যোগদান, পাঠ্যবই অধ্যয়ন, কুরআন-হাদীস অধ্যয়ন ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং পারিবারিক দায়িত্ব পালন ও জামায়াতে নামাজ আদায় ইত্যাদি কার্যক্রম হচ্ছে তাদের নিয়মিত কাজ। 

বস্তুত সন্তানরা হচ্ছে পিতা-মাতার কাছে আল্লাহর আমানত। তাদের আকীদা-বিশ্বাস, মন-মানসিকতা, চরিত্র, অভ্যাস, জীবন যাত্রার ধারা ইত্যাদি কে সঠিক রূপে গড়ে তোলার  জন্যে চেষ্টা করা পিতা-মাতারই কর্তব্য। তাই সন্তানদের মধ্যে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় করা, আদর্শ চরিত্রবান রূপে গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্টত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন হিসাবে গড়ে তুলতে হলে শিবিরের সাথে যোগাযোগ করিয়ে দিতে হবে। মানোন্নয়নের জন্যে খোঁজ খবর নিতে হবে। অবশ্য শিবিরের কাজ ও লেখা পড়ায় ভারসাম্য হয় কি না সেদিকে খেয়াল রাখতে হবে। মেয়েদেরকে ও তেমনি ভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাথে যোগাযোগ করিয়ে দিতে হবে। ছাত্রী সংস্থার কাজ না থাকলে মেয়ের মাধ্যমে কাজ সৃষ্টির চেষ্টা করতে হবে। ছেলে মেয়েরা কর্মজীবনে প্রবেশ করলে তাদেরকে জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত করে নেয়া। পারিবারিক বৈঠকে সার্বিক খোঁজ খরব নিতে হবে। তাদের বৈষয়িক উন্নতির সাথে সাথে আন্দোলনের ক্ষেত্রেও যেন অগ্রগতি হয় সে দিকে গুরুত্ব দিতে হবে॥ সন্তানদের বিয়ের বয়স হলেই তাদের বিয়ের ব্যবস্থা করা আবশ্যক এবং দায়িত্ব প্রধানত তাদের পিতা-মাতার। তাদের যোগ্য জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচনে সহযোগিতা করাও পিতা-মাতার দায়িত্ব। সঙ্গী বা সঙ্গিনী পছন্দ-অপছন্দের অধিকার সন্তান নিজে সংরক্ষণ করে। তবে সামাজিক ভাবে সকল আনুষ্ঠানিকতা সম্পাদন এবং অভিভাবকের দায়িত্ব পিতা-মাতাই পালন করতে হবে। সন্তানদের বিয়ের ব্যাপারে মনে রাখতে হবে কেবলমাত্র বৈষয়িক উন্নতির সাথে খেয়াল না রেখে শুধু দ্বীনদারী ও চরিত্রই প্রধানত ও প্রথমত লক্ষনীয় জিনিস। দ্বীনি আন্দোলনের মানের দিকে যথাযথ গুরুত্ব দিতে হবে। ছেলের বউ ও মেয়ের জামাইও যেন আন্দোলনে সক্রিয় হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 

এ প্রসংগে উল্লেখ্য এই যে, বিয়ের ক্ষেত্রে অভিভাবকের একনায়কত্ব অবাঞ্চিত। আমাদের সমাজে, বিশেষ করে গ্রামাঞ্চলে যে ঐতিহ্য প্রচলিত আছে, তাতে যুবতী কন্যার স্বামী নির্বাচনে স্বাধীনতা নেই বললেই চলে। বেশীর ভাগ ক্ষেত্রে তাদের মাতা-পিতার পছন্দ অপছন্দে মুখ বুজে মেনে নিতে হয়। একদিকে কুমারী যুবতী কন্যা যেমন নিজের মতামত ব্যক্ত করতে লজ্জা পায়, অপর দিকে তেমনি বিরাজমান সামাজিক পরিবেশও তাকে পিতা মাতা ও অভিভাবদের ইচ্ছায় আপত্তি জানানোর অধিকার দেয়না। অথচ বহু ক্ষেত্রে এই কারনেই বিয়ে ব্যর্থ হয়ে থাকে এবং এর সাথে অনেক দুঃখজনক ঘটনাও দেখতে পাওয়া যায় আমাদের সমাজে। ইসলামী আইনের কোথাও সুস্পষ্টভাবে এরূপ একনায়ক সূলভ ক্ষমতা অভিভাবকদেরকে দেয়া হয়েছে বলে কোন প্রমাণ নেই। 

আবার বিবাহের পূর্বে কন্যা দেখার সুযোগ নিয়ে কন্যার সাথে প্রেম চর্চা করা, নারী বন্ধু কিংবা পুরুষ বন্ধু সংগ্রহের অভিযান চালানো, ভ্রমন করে বেড়ানো, হোটেল-রেস্তোরায় নিরিবিলিতে মেলামেশা করার পরিবেশ ইসলামে শুধু যে সমর্থনীয় নয়, তাই নয় নিতান্ত ব্যভিচারের পথ উম্মুক্ত করা ছাড়া আর কিছুই নয়। তা হচ্ছে পাশ্চাত্যের বর্বর সমাজের ব্যভিচার প্রথা। কুরআন ও হাদীস থেকে জানা যায়, সভ্যতা-ভব্যতা ও শালীন পরিবেশে এবং শরীয়তের সীমার মধ্যে থেকে কন্যাকে বিয়ের পূর্বেই দেখে নেয়া বাঞ্ছনীয়। আবার এই অনুমতি কেবল বরের জন্যেই নয়, তা কন্যার জন্যেও সমান ভাবেই প্রযোজ্য। মোটকথা আপনার পরিবারকে একটি আদর্শ ইসলামী পরিবার বানানো হবে প্রথম পরিকল্পনা। এ পরিকল্পনার স্থায়ীত্ব হতে হবে আজীবন। সব সময় মনে রাখতে দুনিয়ার আকর্ষন, প্রবৃত্তির অনুসরণ ও শয়তানের ধোঁকা প্রতারনার ফাঁদে পড়ে আবার কেউ পিছিয়ে যায় কি না। 

পিতা মাতার অধিকার আদায়ঃ-

পিতা মাতার অধিকার সর্ম্পকে কুরআন মজীদে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

আল্লাহ পাক বলেন-

﴿ وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالۡوَالِدَيۡنِ اِحۡسَانًا‌ؕ اِمَّا يَبۡلُغَنَّ عِنۡدَكَ الۡكِبَرَ اَحَدُهُمَاۤ اَوۡ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنۡهَرۡهُمَا وَقُل لَّهُمَا قَوۡلاً كَرِيۡمًا, وَاخۡفِضۡ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحۡمَةِ وَقُل رَّبِّ ارۡحَمۡهُمَا كَمَا رَبَّيٰنِىۡ صَغِيۡرًاؕ‏﴾

তোমার রব ফায়সালা করে দিয়েছেনঃ- (১) তোমরা কারোর ইবাদাত করো না, একমাত্র তাঁরই ইবাদাত করো। (২) পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমাদের কাছে তাদের কোন একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে “উহ্” পর্যন্তও বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিয়ো না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো।

আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলেঃ হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন। {আয়াত-২৩-২৪ সূরা বনি ইসরায়েল}।

বনী ইসরাঈলের ২৩-২৪ নং আয়াতে পিতা মাতার সাথে কি ভাবে আচরণ করতে হবে তার একটি চিত্র তুলে ধরেছেন।তাই কুরআনের আলোকে পিতা-মাতা ও শশুড়-শাশুড়ীর সাথে ভাল ব্যবহার করতে হবে। তাদের একান্ত অনুগত ও বাধ্য হয়ে চলিতে হইবে। তাদের যাবতীয় প্রয়োজন পুরনের চেষ্ঠা করিতে হইবে, তাদের মনোরঞ্জন করার জন্য চেষ্টা করিতে হইবে। আর এ ধরনের  লোকদের জন্য আল্লাহর কাছে রয়েছে। বিরাট পুরুষ্কার ও ক্ষমার ঘোষণা। (সূরা বনী ইসরাঈল ২৫) পিতা-মাতার সাথে এমন আচার-ব্যবহার করতে হবে যেন তাঁরা নিজ থেকে স্বত:র্স্ফুতভাবে সন্তানের জন্য দোয়া করতে বাধ্য হন। সন্তানদের জন্য দোয়া করার নির্দেশ সুরা ফুরকানের ৭৪ নং আয়াতে রয়েছে। কিন্ত পিতা মাতার কোন একজন যদি আল্লাহর সাথে শিরক করা ও তাঁর নাফরমানীর আদেশ দিয়ে থাকেন, তাহলে সে ক্ষেত্রে তাঁদের কে মানা যাবেনা।  

এ সর্ম্পকে আল্লাহ পাকের ঘোষনা হচ্ছে-

﴿ وَاِنۡ جَاهَدَاكَ عَلٰٓى اَنۡ تُشۡرِكَ بِىۡ مَا لَيۡسَ لَكَ بِهٖ عِلۡمٌۙ فَلَا تُطِعۡهُمَا‌ وَصَاحِبۡهُمَا فِىۡ الدُّنۡيَا مَعۡرُوۡفًا‌ وَّاتَّبِعۡ سَبِيۡلَ مَنۡ اَنَابَ اِلَىَّ‌ۚ ثُمَّ اِلَىَّ مَرۡجِعُكُمۡ فَاُنَبِّئُكُمۡ بِمَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ﴾

কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে এমন কাউকে শরীক করার জন্য চাপ দেয় যাকে তুমি জানো না, তাহলে তুমি তাদের কথা কখনোই মেনে নিয়ো না। দুনিয়ায় তাদের সাথে সদাচার করতে থাকো কিন্তু মেনে চলো সে ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে। তারপর তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমারই দিকে। সে সময় তোমরা কেমন কাজ করছিলে তা আমি তোমাদের জানিয়ে দেবো। {আয়াত-১৫ সূরা লোকমান}।

আবার পিতা মাতার মধ্যে কেউ যদি আল্লাহর নাফরমানীতে লিপ্ত হয়ে পড়েন, তাহলে সে ক্ষেত্রে তাঁদেরকে সংশোধন করার জন্য প্রচেষ্টা চালানোর দায়িত্ব সন্তানের রয়েছে। আমরা দেখতে পাই হযরত ইব্রাহিম (আঃ) যখনর তাঁর পিতাকে গোমরাহীতে লিপ্ত দেখে তাঁকে সংশোধনের চেষ্টা করেছিলেন। এ সর্ম্পকে আল্লাহ পাক বলেন-

﴿وَاِذۡ قَالَ اِبۡرٰهِيۡمُ لِاَبِيۡهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصۡنَامًا اٰلِهَةً‌ۚ اِنِّىۡۤ اَرٰٮكَ وَقَوۡمَكَ فِىۡ ضَلٰلٍ مُّبِيۡنٍ﴾

ইবরাহীমের ঘটনা স্মরণ করো যখন সে তাঁর পিতা আযরকে বলেছিল, “তুমি কি মূর্তিগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করছো? আমি তো দেখছি, তুমি ও তোমার জাতি প্রকাশ্য গোমরাহীতে লিপ্ত। {আয়াত-৭৪ সূরা আনআম}।

এ আয়াত থেকে একথা স্পষ্ট যে, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে পিতা মাতার মধ্যে কেউ যদি বাধা-প্রতিবন্ধকতা হিসাবে লিপ্ত থাকেন তাহলে সে ক্ষেত্রে তাঁদের বাধা-নিষেধ মানা যাবে না। কিন্তু এ জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। উত্তম ব্যবহার ও হিকমত সহকারে তাঁদের কে ইসলামী আন্দোলন সর্ম্পকে চিন্তাÑভাবনা সংশোধনের চেষ্টা করতে হবে। সাহাবা চরিত্র থেকে এ ধরনের বহু ঘটনা আমাদের সামনে রয়েছে কিন্তু তাঁর কখনও পিতা মাতার সাথে খারাপ আচারন করেন নি? হযরত আবু হুরাইরা (রা:) এর মায়ের ঘটনা আমাদের সামনে স্পষ্ট । তাই পিতা-মাতা ইসলামী আন্দোলনের বিরুধী হলে তাঁদের সাথে ভাল ব্যবহার করতে হবে।

আত্মীয় স্বজন ও প্রতিবেশীর অধিকার  আদায়ঃ-

একটি  আদর্শিক আন্দোলন মুখী পরিবার গঠন করতে হলে-আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীর যে হক রয়েছে, এ সর্ম্পকে আল্লাহ পাক বলেন-

﴿ وَاعۡبُدُوۡا اللّٰهَ وَلَا تُشۡرِكُوۡا بِهٖ شَيۡـًٔا‌ؕ وَّبِالۡوَالِدَيۡنِ اِحۡسٰنًا وَّبِذِىۡ الۡقُرۡبٰى وَالۡيَتٰمٰى وَالۡمَسٰكِيۡنِ وَالۡجَارِ ذِىۡ الۡقُرۡبٰى وَالۡجَارِ الۡجُنُبِ وَالصَّاحِبِ بِالۡجَنۡۢبِ وَابۡنِ السَّبِيۡلِۙ وَمَا مَلَكَتۡ اَيۡمَانُكُمۡ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنۡ كَانَ مُخۡتَالاً فَخُوۡرًا‏﴾

আর তোমরা সবাই আল্লাহর বন্দেগী করো। তাঁর সাথে কাউকে শরীক করো না। বাপ-মার সাথে ভালো ব্যবহার করো। নিকট আত্মীয় ও এতিম-মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো। আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্বসাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাধীন বাদী ও গোলামদের প্রতি সদয় ব্যবহার করো। নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ‌ এমন কোন ব্যক্তিকে পছন্দ করেন না যে আত্মঅহংকারে ধরাকে সরা জ্ঞান করে এবং নিজের বড়াই করে। {আয়াত-৩৬ সূরা নিসা}। এ আয়াতের আলোকে আত্মীয় স্বজনের ও প্রতিবেশীর যে হক রয়েছে তা সর্ম্পকে আমাদের সচেতন হতে হবে। তাদের সাথে সুসর্ম্পক বজায় রাখা, খোজ খবর নেয়া, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র আদান প্রদানে বিরত থাকা, প্রতিবেশীর কেউ অসুস্থ আছে কি না খোজ খবর নেয়া, অভাব-অনটনে সহযোগীতা করা। 

সদস্যদেরকে আন্দোলন মুখী করার পরিকল্পনাঃ-

আপনার পরিবারকে আন্দোলন মুখী করার জন্য সুন্দর পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। যে পরিকল্পনার কোন রদবদল হবে না, যা হবে আজীবন পরিকল্পনা। সব সময় খেয়াল রাখতে হবে কেউ যেন আবার পিছিয়ে না যায়। আমাদের মনে রাখতে হবে মানুষের জীবনে অনেক রকমের দায়িত্ব পালন করতে হয়। শত কর্ম ব্যস্ততার  মধ্যে ও পরিবার সংশোধনের জন্য সময় বের করতে হবে। এ ক্ষেত্রে কোন অবস্থাতে অবহেলা করা সম্ভব নয়, উচিত ও নয়। আন্দোলনে মত্ত হয়ে এ দায়িত্ব ও কর্তব্য পালনে ভারসাম্র রক্ষা করে চলা সত্যিই কঠিন। কিন্তু পরিকল্পনা করে রুটিন বানিয়ে নিলে ভারসাম্য রক্ষা করা সম্ভব। এ জন্য মাসে, সপ্তাহে পরিবারের পিছনে সময় দিতে হবে। পারিবারিক বৈঠক নিয়মিত করতে হবে। পরিবারের সবাই কে দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির পথে চলতে উদ্ধুদ্ধ করতে হবে। তাদের কে ইসলামী জীবন যাপনে উপযোগী করার চেষ্টা করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহন করার আহবান জানাতে হবে। ইসলামী আন্দোলনের একজন দায়ী হিসেবে প্রথমে নিজকে কাংখিত মানে তৈরি করে নিতে হবে। দুনিয়ার জীবনের সফলতা ও ব্যর্থতাকে মাপকাঠি মনে না করে বরং পরকালের সফলতা ও ব্যর্থতাকেই প্রধান্য দেয়া। ইকামতে দ্বীনকেই জীবনের একমাত্র লক্ষ্য বা সকল প্রচেষ্টার কেন্দ্র বিন্দুতে পরিণত করে নেয়া। 

উপসংহারঃ-

ইসলাম আল্লাহ পাকের একমাত্র মনোনীত জীবন বিধান। জীবনের অন্য সকল দিকের ন্যায় পারিবারিক জীবন সর্ম্পকেও ইসলামের রয়েছে নিজস্ব দৃষ্টি ভঙ্গি। দুর্ভাগ্য বশত: ইসলামের সেই দৃষ্টি ভঙ্গি অনুসূত না হওয়াতে আজ পারিবারিক জীবন শান্তি ও সুখ থেকে বঞ্চিত। এমতবস্থায় আমাদের পারিবারিক জীবনের আদর্শ ভিত্তিক পূনগঠনের অতীব দায়িত্ব পূর্ণকাজে আত্মনিয়োগ করা বর্তমান সময়ের অপরিহার্য দাবী। সমস্ত দ্বিধাদ্বন্ধ, গাফলতি ঝেড়ে ফেলে পরিবার সংশোধনসহ ইকামতে দ্বীন প্রতিষ্টার কাজে এগিয়ে আসতে হবে। প্রত্যেককে তার নিজস্ব পরিবার নিয়ে চিন্তা-গবেষনা করতে হবে। প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আল্লাহ তায়ালা যেন আমাদের দুনিয়ার শান্তি ও পরকালে নাযাত দান করুন। আমীন।

লেখক :- সভাপতি, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদ ও ব্যবস্থাপনা সম্পাদক, মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট, বিশ্বনাথ, সিলেট।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ইসলামী আন্দোলন ও পারিবারিক জীবন”ফখরুল ইসলাম খান

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image
ইসলামী_আন্দোলন_ও_পারিবারিক_জীবন”                          ---ফখরুল_ইসলাম_খান। মানব জাতিকে আল্লাহ পাক জ্ঞান, বুদ্ধি বিবেক বিশ্বাস ও নৈতিকতার ভিত্তিতেই সৃষ্টির সেরা বা আশরাফুল মাখলুকাত এর মর্যদায় অধিষ্টিত করেছেন। তাই মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ সামাজিক ও নৈতিকজীব। ইসলাম শ্বাশত সত্য ও শান্তির ধর্ম এবং আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম মানেই শান্তি। অর্থাৎ শান্তির জন্য আত্মসমর্পিত। ইসলামকে সমাজ জীবনে বাস্তবায়িত করার ক্ষেত্রে ব্যক্তি ও পরিবারের গুরুত্ব অপরিসীম। কেননা ব্যক্তি ও পরিবার হল সমাজ জীবনের প্রধান ইউনিট বা শাখা। স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি, মাতা-পিতা, ভাই-বোন নিয়ে গড়ে উটে পরিবার। পরিবারই সমাজের ভিত্তি। পরিবার দিয়ে সুচনা হয় মানুষের সামাজিক জীবন। সামাজিক জীবনের সুষ্টুতা নির্ভর করে পারিবারিক জীবনের সুষ্টুতার উপর। একজন মানুষের পারিবারিক জীবনই সেই মানুষটির সার্বিক পরিচয় প্রকাশ করে। এ কারণে একজন মানুষ কে যাচাই করার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে তার পারিবারিক জীবন সর্ম্পকে জানা। বাইরের জীবনে যে মানুষ তাক্বওয়া বা খোদাভীতির শিক্ষা দিচ্ছেন, পারিবারিক জীবনে তিনি নিজে তা কতটুকু পালন করছেন?  দ্বীন কায়েমের জন্য তিনি নিজে তা কতটুকু পালন করেছেন? কুরআন সুন্নাহর অনুসরণের যে ওয়াদা তিনি বাইরে শোনান, ঘরোয়া জীবনে তিনি তা কতটুকু বাস্তবায়ন করেন? স্ত্রী-সন্তানদের তা কতটুকু আমল করান? দ্বীন কায়েমের জন্য যিনি নিজে যোদ্ধা হিসেবে সোচ্চার, বাইরের লোকদের সাথে সারাক্ষণ যে অন্যায়ের বিরুদ্ধে প্রচেষ্টা চালান, সেই কাজ নিজের পারিবারিক জীবনে তিনি কতটুকু বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন? ন্যায়, পরায়নতা, ধৈর্য,সহিঞ্চতা, বিলাস মুক্তজীবন যাপনের সে শিক্ষা তার জীবনে কতটুকু পাওয়া যায়? এই পরীক্ষার মানদন্ডে তিনি যদি উত্তীর্ণ হতে পারেন তবে সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য ও মর্যাদা সম্পর্কে কোন ই প্রশ্ন তোলা যায় না। আসুন সেই মাপ কাঠিতে আমরা আমাদের প্রিয়নবী বিশ্বনেতা হযরত মুহাম্মদ (সঃ) এর পারিবারিক জীবন আলোচনা করে দেখি। তাঁর দাওয়াতী জীবন এবং পারিবারিক জীবন এর  মধ্যে কতোটা সামাঞ্জন্য লক্ষ করা যায় তাও দেখি। প্রিয় নেতা হযরত মুহাম্মদ (স:)এর পারিবারিক জীবন থেকে আমরা জানতে পারি যে, তাঁর আহলে বাইত ও তাঁর মতোই জীবন যাপন করতেন। তিনি নিজে আল্লাহর ইবাদত করতেন অথচ আহলে বাইত তা করতেন না এমন অবস্থা কিন্তু ছিল না। তিনি বাইরের মানুষের কাছে দ্বীনের যে দাওয়াত পেশ করতেন ঘরে এসে তা তিনি ভুলে যেতেন না। বরং ঘরের লোকদের একই নিয়মে শিক্ষা দিতেন। পবিত্র কুরআনে আল্লাহ পাক প্রিয় নেতার (স:) জীবনের মিশন সম্পর্কে বলেন - “তিনি উম্মীদের মধ্যে তাদের একজনকে রাসুল রূপে পাঠিয়েছেন যেন তাদের কাছে তাঁর আয়াত আবৃত্তি করে, তাদের পবিত্র করে এবং শিক্ষা দেয় কেতাব ও হিকমত। (সুরা জুমআ আয়াত-২)প্রিয় নবী (স:) সাহাবাদেরকে বা অন্যদেরকে যে শিক্ষা দিতেন প্রথমে তিনি নিজে তার উপর আমল করতেন। এবং তাঁর আহলে বাইত কে তা অনুসরণ করাতেন।আল্লাহ তায়ালা বলেন-﴿ يٰۤاَيُّهَا النَّبِىُّ قُل لِّاَزۡوَاجِكَ اِنۡ كُنۡتُنَّ تُرِدۡنَ الۡحَيٰوةَ الدُّنۡيَا وَزِيۡنَتَهَا فَتَعَالَيۡنَ اُمَتِّعۡكُنَّ وَاُسَرِّحۡكُنَّ سَرَاحًا جَمِيۡلاً‏﴾ হে নবী! তোমার স্ত্রীদেরকে বলো, যদি তোমরা দুনিয়া এবং তার ভূষণ চাও, তাহলে এসো আমি তোমাদের কিছু দিয়ে ভালোভাবে বিদায় করে দিই। {আয়াত-২৮ সূরা আহযাব}।﴿ وَاِنۡ كُنۡتُنَّ تُرِدۡنَ اللّٰهَ وَرَسُوۡلَهٗ وَالدَّارَ الۡاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلۡمُحۡسِنٰتِ مِنۡكُنَّ اَجۡرًا عَظِيۡمًا‏﴾আর যদি তোমরা আল্লাহ, তাঁর রসূল ও আখেরাতের প্রত্যাশী হও, তাহলে জেনে রাখো তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ‌ মহা প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। {আয়াত-২৯ সূরা আহযাব}।সুরা আহযাবের ২৮, ২৯ নং আয়াত যখন তাঁর স্ত্রীগণের উদ্দেশ্যে আল্লাহ পাক নাযিল করেন, তখন তিনি তাঁর স্ত্রীদেরকে স্বাধীন ভাবে জীবন যাপনের পথ অনুসরণের কথা বলেছিলেন। তারা যদি ইকামতে দ্বীন এবং আল্লাহর কালেমা বুলন্দ করার ক্ষেত্রে মনোযোগী থাকতে চান তবে এই পথের সাধনায় যে পুরুস্কার আল্লাহর কাছে প্রত্যাশা করেন তা পুরাপুরিই পাবেন। বোখারী শরীফে হযরত আবু  সালমা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত আছে যে, হযরত আয়েশা (রা:) বলেন- সুরা আহযাবের আয়াত নাযিল হওয়ার পর প্রিয়নবী (স:) তাঁর স্ত্রীদের একে একে ডেকে আনেন। তিনি তাঁদের সামনে পবিত্র কুরআনের উপরোক্ত আয়াত পাঠ করে। তারপর বলেন আমি তোমাদিগকে একটি প্রস্তাব দিচ্ছি। সাথে সাথে তোমাদের জবাব দেয়ার দরকার নেই। তোমাদের মাতা পিতার সাথে পরামর্শ করে চিন্তা ভাবনার পর জবাব দেবে। এর পর তিনি সুরা আহযাবের ২৮, ২৯ নম্বর আয়াত পাঠ করে শোনান। প্রিয় নেতার (স:) পারিবারিক জীবনের চিত্র কুরআনও হাদীসের গ্রন্থ সমুহেও এ বিষয়ে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। প্রতিটি সুপ্তবিবেক সম্পন্ন মানুষকে স্রষ্টার দেয়া তার প্রতি দায়িত্ব ও কর্তব্য সর্ম্পকে সচেতন করার জন্য আল্লাহ পাক তাঁর পবিত্র কুরআনে বলেনঃ- ﴿ كُنۡتُمۡ خَيۡرَ اُمَّةٍ اُخۡرِجَتۡ لِلنَّاسِ تَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَتَنۡهَوۡنَ عَنِ الۡمُنۡكَرِ وَتُؤۡمِنُوۡنَ بِاللّٰهِ‌ؕ وَلَوۡ اٰمَنَ اَهۡلُ الۡكِتٰبِ لَكَانَ خَيۡرًا لَّهُمۡ‌ؕ مِنۡهُمُ الۡمُؤۡمِنُوۡنَ وَاَكۡثَرُهُمُ الۡفٰسِقُوۡنَ‏﴾এখন তোমরাই দুনিয়ায় সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকীর হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহ‌র প্রতি ঈমান আনো। এই আহলি কিতাবরা ঈমান আনলে তাদের জন্যই ভালো হতো। যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানদার পাওয়া যায়; কিন্তু তাদের অধিকাংশই নাফরমান। {আয়াত-১১০ সূরা আল ইমরান}।এ আয়াতের আলোকে বুঝা গেল, সর্বোত্তম দলটি কে মানবতার কল্যানের জন্য বাছাই করা হইয়াছে। অর্থাৎ মানব সম্প্রদায়ের মধ্যে কিয়ামত পর্যন্ত এমন একটি দল থাকবে যারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করবে এবং মানব জাতির আধ্যাতিক ও চারিত্রিক সংশোধনের চেষ্টাই তাদের দায়িত্ব ও কর্তব্য। এ দায়িত্ব ও কর্তব্য পালনে মাঠে-ময়দানে যারা কাজ করেন। বাংলাদেশ তথা সারা বিশ্বে সার্বিক শান্তি প্রতিষ্ঠা ও মানব জাতির কল্যান সাধনের উদ্দেশ্যে আল্লাহ প্রদত্ত্ব ও রাসুল (স:) প্রদর্শিত দ্বীন (ইসলামী জীবন বিধান) কায়েমের প্রচেষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সাফল্য অর্জন কামনা যাদের উদ্দেশ্য ও লক্ষ্য। তাদের একথা উপলদ্ধি করা একান্ত প্রয়োজন যে, এ দায়িত্ব পালন নারী-পুরুষ উভয়ের জন্য ফরজ। যুগে যুগে এ দায়িত্ব নারী পুরুষ সমভাবেই পালন করেছেন। আজকের সময়ের দাবী তাই। ইসলাম শ্বাশত  সত্য ও শান্তির ধর্ম এবং আল্লাহর একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। ইসলাম মানেই শান্তি। অর্থাৎ শান্তি জন্য আত্মসমর্পিত । যে ব্যক্তি ইসলাম  কবুল করে তাকে আত্মসমর্পনকারী বা মুসলিম বলে। ইসলাম বলতে বুঝায়, একমাত্র আল্লাহ প্রদত্ত্ব ও রাসূল (স:) ও রাসুল (স:) প্রদর্শিত জীবন পদ্ধতি অনুসরণ  করা এবং এর বিপরিত সমস্ত মত ও পথ পরিহার করে চলাই হল ইসলাম। সহজ ভাবে বলা যায় সৃষ্টির জন্য স্রষ্টার দেয়া বিধান। ইসলাম শুধু মাত্র একটি ধর্মের নাম নয়? কারন ধর্মকে ব্যক্তিগত জীবনে সীমাবব্ধ এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবন থেকে বিচ্ছিন্ন করে যে সংকীর্ণ অর্থে গ্রহন করা হয় তা জবষরমরড়হ শব্দের অনুবাদ হিসাবে ব্যবহৃত হচ্ছে। ইসলাম হল একটি পুর্নাঙ্গ জীবন বিধান। মানব জীবনের জন্ম হতে মৃর্ত্যু পর্যন্ত জীবনের সকল দিক ও বিভাগে তথা ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক জীবন পযর্ন্ত পরিব্যপ্ত। আল্লাহর নিকট এক মাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত হওয়ার পর ইসলাম কে অন্যান্য মানব রচিত জীবন ব্যবস্থার উপর বিজয়ী করার জন্য আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ (স:) প্রেরিত হয়েছিলেন। আল্লাহ পাকের ঘোষণা হল-﴿ هُوَ الَّذِىۡۤ اَرۡسَلَ رَسُوۡلَهٗ بِالۡهُدٰى وَدِيۡنِ الۡحَقِّ لِيُظۡهِرَهٗ عَلَى الدِّيۡنِ كُلِّهٖ‌ؕ وَكَفٰى بِاللّٰهِ شَهِيۡدًاؕ﴾ আল্লাহই তো সে মহান সত্তা যিনি তাঁর রসূলকে হিদায়াত ও সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন যেন তাকে সমস্ত দ্বীনের ওপর বিজয়ী করে দেন। আর এ বাস্তবতা সম্পর্কে আল্লাহর সাক্ষই যথেষ্ট। {আয়াত-২৮ সূরা ফাতাহ}।ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার এ দায়িত্ব রাসুল (স:) বিদায় হজ্জের ভাষণে উপস্থিত মুসলিম নারী-পুরুষের উপর অর্পন করে বলেছিলেন “উপস্থিত লোকেরা অনুপস্থিত লোকদের নিকট আমার বানী পৌছিয়ে দিবে”। (আল-হাদীস) রাসুল (স:) এর ইন্তেকালের পর মুমিন-নারী-পুুরুষরা পর্যায়ক্রমে এ মহান দায়িত্ব পালন করে আসছেন। ইতিহাসের ধারাবাহিকতায় তাঁর উম্মত হিসেবে আজও এ দায়িত্ব পালন করা সমস্ত মুমিন নারীও পুরুষের সমান ভাবে অবশ্যই কর্তব্য কাজ। আল্লাহ পাক সুরা তাওবায় ঈমানদার নারী-পুরুষেরা দায়িত্ব সর্ম্পকে সচেতন করে তোলার জন্য বলেছেন-ঈমানদার পুরুষও ঈমানদার স্ত্রী লোক পরস্পর সহায়ক তারা মিলিতভাবে সব ভাল কল্যাণকর কাজের আদেশ করে সব অন্যায় ও পাপ কাজ থেকে নিষেধ করে। মুনাফিক পুরুষ ও নারী পরস্পর সংঘবদ্ধ, তারা সকল মন্দ কাজের আদেশ করে ও ভাল কাজের নিষেধ করে ইহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে ফলে আল্লাহ ও তাদেরকে ভুলিয়া গিয়াছেন। এই মুনাফিকরাই নি:সন্দেহে ফাসিক। আন্দোলন শব্দটি দোলন শব্দের বহুবচন। যার অর্থ নাড়াচাড়া করা। আন্দোলন মানে-যা কায়েম বা চুল নেই তা বাস্তবে কায়েমের উদ্দেশ্যে চেষ্টা সাধনা করাকেই আন্দোলন বলে। সহজ ভাবে বলা যায় সুনিদির্ষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য পরিচালিত সংঘবদ্ধ প্রচেষ্টা বা সংগ্রাম সাধনার নামই আন্দোলন। ইসলামী আন্দোলন বলতে যে দেশে আল্লাহর আইন ও রাসুল (স:) এর আদর্শ কায়েম নেই সে দেশে তা কায়েমের চেষ্টাই ইসলামী আন্দোলন। ইসলাম কে সমাজ জীবনে প্রতিষ্ঠার চুড়ান্ত চেষ্টা-প্রচেষ্টা ও সাধনার এই কাজ সব ফরজের বড় ফরজ। এ দায়িত্ব পালনের উদ্দেশ্যেই আল্লাহ পাক রাসুল পাঠিয়েছেন। এ দায়িত্ব একা একা পালন করা নবীর পক্ষে ও সম্ভব ছিলনা। তাই যারাই নবীর প্রতি ঈমান এনেছেন তাদেরকেই সংঘবদ্ধ করে নবীগন ইসলামী আন্দোলন করেছেন। যে সমাজে ইসলাম কায়েম নেই সেখানে ব্যক্তি জীবনেও পুরাপুরি মুসলিম হিসাবে জীবন যাপন করা অসম্ভব। ইসলাম কে সমাজ জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যক্তি ও পরিবারের গুরুত্ব অপরিসীম। কেননা ব্যক্তি ও পরিবার হল সমাজ জীবনের প্রথম স্তর। স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি, মাতা-পিতা, ভাই-বোন প্রভৃতি একান্নভূক্ত ব্যক্তিদের নিয়ে গড়ে উঠে পরিবার। পরিবারই সমাজের ভিত্তি। পরিবার দিয়ে সুচনা হয় মানুষের সামাজিক জীবন। সামাজিক জীবনের সুষ্টুতা নির্ভর করে পারিবারিক জীবনে সুষ্টুতার উপর। সে জন্যেই ব্যক্তি ও পরিবারকে ইসলামের আলোকে গড়ে তোলা প্রথম ও প্রধান কাজ। ব্যক্তি ও পরিবার যদি ব্যাপক ভাবে ইসলামের আলোকে গড়ে উঠে তাহলে সমাজ জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়নের প্রাথমিক ভিত্তি মজবুত হবে। আর যত বেশী করে পরিবার ইসলামের অনুসারী হবে ইসলামী আন্দোলন মুখী ব্যক্তিও পরিবার সংখ্যা ততই বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে ইসলামী আন্দোলনের সাথীরা যদি তার পরিবারকে আন্দোলনের পরিবেশে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করেন তাহলে ইসলামী আন্দোলনের গতি-সঞ্চার হবে স্বাভাবিকভাবে। ইসলামী আন্দোলন মুখী পরিবার গঠন অত্যন্ত গুরুত্ব পুর্ণ ও জরুরী কাজ। এ গুরুত্ব পূর্ণ কাজে আত্ম নিয়োগ করা আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য এবং বর্তমান সময়ের দাবী ও তাই। কিন্তু বাস্তবে দেখা যায় যে, এ গুরুত্বপূর্ণ কাজে আমাদের যতেষ্ট ঘাটতি ও দুর্বলতা রয়েছে। এ গুরুত্ব পূর্ণ কাজে আত্মনিয়োগ করার জন্য কুরআন মজীদে আল্লাহপাক স্পষ্ট নির্দেশ দিয়েছেন।আল্লাহ তায়ালা বলেন-﴿ يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا قُوۡۤا اَنۡفُسَكُمۡ وَاَهۡلِيۡكُمۡ نَارًا وَّقُوۡدُهَا النَّاسُ وَالۡحِجَارَةُ عَلَيۡهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعۡصُوۡنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمۡ وَيَفۡعَلُوۡنَ مَا يُؤۡمَرُوۡنَ﴾ হে লোকজন যারা ঈমান এনেছো, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার ও সন্তান-সন্ততিকে সেই আগুন থেকে রক্ষা করো মানুষ এবং পাথর হবে যার জ্বালানী। সেখানে রুঢ় স্বভাব ও কঠোর হৃদয় ফেরেশতারা নিয়োজিত থাকবে যারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তাই পালন করে। {আয়াত-৬ সূরা তাহরিম}।এ আয়াতে তোমাদের নিজেদের কে বাচাঁও একথা প্রথমে বলার কারণ এই যে, যে লোক নিজেকে আল্লাহর আযাব থেকে বাচাঁতে চায় না, সে অপরকে  নিজের সন্তান-সন্ততি ও পরিজনকে তা থেকে বাচাঁবার জন্যে কখনও চেষ্টা করতে পারেনা। আর আহাল বলতে স্ত্রীসহ গোটা পরিবার কে-পরিবারস্থ সমস্ত লোক কে বুঝায় একজন লোক যাদের কে কোন কথা বলতে পারে এবং তারা তা মেনে চলতে বাধ্য হয় এমন সব লোক কেই এ আহাল শব্দের অর্ন্তভুক্ত। কুরআনের আলোকে স্ত্র্রীসহ গোটা পরিবারের সদস্যদের প্রতি প্রধান ও প্রথম কর্তব্য হচ্ছে তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্যে এ দুনিয়ার জীবনে কার্যকরী ব্যবস্থা গ্রহন, তাদের মনে পরকালীন জবাবদিহির ভয় জাগিয়ে তোলা এবং এমন জীবন যাপনে উপযোগী করে তোলা যেন তার পরিনামে কার কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে পারে। আর জাহান্নাম থেকে বাঁচবার ও বাঁচাবার একমাত্র উপায় হচ্ছে নিজেও পরিবারকে ইসলামী আন্দোলনে সক্রিয় করে তৈয়ার করা। আল্লাহ পাক তাঁর কালামে পাকে বলেছেন- ﴿ قُلۡ اِنۡ كَانَ اٰبَآؤُكُمۡ وَاَبۡنَآؤُكُمۡ وَاِخۡوَانُكُمۡ وَاَزۡواجُكُمۡ وَعَشِيۡرَتُكُمۡ وَاَمۡوَالُ اقۡتَرَفۡتُمُوۡهَا وَتِجَارَةٌ تَخۡشَوۡنَ كَسَادَهَا وَمَسٰكِنُ تَرۡضَوۡنَهَاۤ اَحَبَّ اِلَيۡكُمۡ مِّنَ اللّٰهِ وَرَسُوۡلِهٖ وَجِهَادٍ فِىۡ سَبِيۡلِهٖ فَتَرَبَّصُوۡا حَتّٰى يَاۡتِىَ اللّٰهُ بِاَمۡرِهٖ‌ؕ وَاللّٰهُ لَا يَهۡدِىۡ الۡقَوۡمَ الۡفٰسِقِيۡنَ﴾ হে নবী! বলে দাও, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান ও তোমাদের ভাই তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের যে ব্যবসায়ে মন্দা দেখা দেয়ার ভয়ে তোমরা তটস্থ থাক এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ কর-এসব যদি আল্লাহ‌ ও তার রসূল এবং তাঁর পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশী প্রিয় হয়, তাহলে আল্লাহর ফায়সালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা কর আল্লাহ ফাসেকদেরকে কখনো সত্য পথের সন্ধান দেন না। {আয়াত-২৪ সূরা তাওবাহ}। আর যারা ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অথবা সক্রিয় সাথী হয়েও এ গুরুত্ব পূর্ণ নির্দেশের কথা বে মালুম ভুলে আছেন। তাদের পরিবারের সেই সদস্যদের কে কঠিন আযাব থেকে বাঁচানোর চেষ্টা করা যে দায়িত্ব তা কি চিন্তা করার সুযোগ পান? বিষয়টি একটু পর্যালোচনা করে দেখা দরকার।পরিবারকে আন্দোলন মুখী করার প্রয়োজনীয়তাঃ-নবী রাসুলদের ইতিহাস থেকে জানা যায় যে, তাঁরা পরস্পরায় নুবওতের দায়িত্ব পালন করেছেন। হযরত ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, জাকারিয়া, ইয়াহইয়া (আঃ) এই সব বিবরণ থেকে বুঝা যায় যে বাপ-দাদার দায়িত্ব নিতে হবে ছেলে সন্তানদের বরং সন্তান কামনার উদ্দেশ্যই তাই হওয়া উচিত। হযরত জাকারিয়া সন্তান কামনা করে দোয়া করেছিলেন-﴿ وَاِنِّىۡ خِفۡتُ الۡمَوَالِىَ مِنۡ وَّرَآءِىۡ وَكَانَتِ امۡرَاَتِىۡ عَاقِرًا فَهَبۡ لِىۡ مِنۡ لَّدُنۡكَ وَلِيًّاۙ‏, يَّرِثُنِىۡ وَيَرِثُ مِنۡ اٰلِ يَعۡقُوۡب, وَاجۡعَلۡهُ رَبِّ رَضِيًّا‏﴾আমি আমার পর নিজের স্বজন-স্বগোত্রীয়দের অসদাচরণের আশঙ্কা করি এবং আমার স্ত্রী বন্ধ্যা। (তথাপি) তুমি নিজের বিশেষ অনুগ্রহ বলে আমাকে একজন উত্তরাধিকারী দান করো,।যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব বংশেরও উত্তরাধিকারী হবে। আর হে পরোয়ারদিগার! তাকে একজন পছন্দনীয় মানুষে পরিণত করো। {আয়াত-৫-৬ সূরা মরিয়ম}।উক্ত আয়াত থেকে বুঝা গেল- হযরত জাকারিয়া (আঃ) এর সন্তান কামনা উদ্দেশ্য ছিল তাঁর পরে তিনির সন্তান নবীর মিশনের দায়িত্ব পালন করার জন্য। তাই স্ত্রী সন্তানদেরকে আল্লাহমুখী, ইসলাম মুখী ও আন্দোলন মুখী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। রাসুল (সঃ) এর নির্দেশ হলঃ- “তোমরা তোমাদের পরিবার বর্গের নিকট যাও। তাদের মধ্যে বসবাস  কর, তাদের জ্ঞান শিক্ষা দাও এবং সেই অনুযায়ী আমল করার জন্য তাদের আদেশ কর”। (বুখারী)। এই হাদীসের আলোকে যদি আজ বর্তমান সমাজে পারিবারিক জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হয় তাহলে একথা বলতে কেউ দ্বিধা করবে না যে, মুসলমানদের পারিবারিক জীবন ইসলামী আদর্শের অনুসারী নয়। কোথাও তা সম্পূর্ণ ভাবে পরিত্যক্ত হয়ে পাশ্চাত্যের বস্তুবাদী ও ভোগবাদী আদর্শ ও নিয়মনীতি অনুসরন করে চলছে। আর কোথায় ও সম্পূর্ণ না হলে ও ইসলামের অনেক নিয়মনীতি মানা হচ্ছে না। দিনে দিনে সভ্যতা যখন চরম উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তখন আমাদের পারিবারিক আদর্শ পাশ্চাত্য সভ্যতার প্রচন্ড আঘাতে আধুনিকতার নামে বিভ্রান্তি ও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আমাদের বুঝতে হবে পাশ্চাত্যের বস্তুবাদী ও ভোগবাদী সমাজ ও পরিবার আমাদের সমাজ ও পরিবারের জন্য কোন ভাবেই আদর্শ নয়। পাশ্চাত্য সভ্যতার রীতি নীতি শুধু বিপর্যয় সৃষ্টি করে না, মানুষকে পশুর চেয়েও নিকৃষ্ট চরিত্রে নামিয়ে দেয়। তাদের অন্ধ অনুসরণে আমরা কি পশুত্বের স্তরে চলে যেতে পারি? আমাদের আদর্শ হচ্ছে বিশ্বনবী (সাঃ) এর গড়া ইসলামী সমাজ ও পরিবার ব্যবস্থা। আমাদের পারিবারিক অবস্থার আমুল পরিবর্তন করে ইসলামের সুমহান আদর্শে পূর্ণগঠিত করা একান্ত প্রয়োজন। নিজকে কাংখিত মানে গঠন করাঃ-নিজকে ইসলামী আন্দোলনের কাংখিত মানের একজন কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামের শ্রেষ্টত্ব প্রমান করার যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ে তোলার কার্যকর ব্যবস্থা নিতে হবে। কুরআন ও হাদীসের আলোকে নিজেদের তৈরী করে নিতে হবে, জাতিকে  সঠিক নেতৃত্ব দেয়ার মত যোগ্যতা অর্জন করা। জীবনের শেষ মুহুর্তে পযর্ন্ত শত বাধা বিপত্তির ভিতর দিয়েও যেন আল্লাহর কাছে আত্ম সর্ম্পন করে থাকতে পারি। নিজের দৃষ্টি ভঙ্গিঁ, চিন্তাধারা, উদ্দেশ্য ও লক্ষ্য, পছন্দ-অপছন্দের মাপ কাঠি ও আনুগত্যের কেন্দ্র পরিবর্তন করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের অনুকুলে গড়ে তুলতে হবে। এ ধরনের দূঢ় মনোবল এর অধিক সিংহ সাহসী মুজাহিদ ছাড়া আজকের যুগে ইসলামী আন্দোলন সফল হতে পারেনা। ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজস্ব জাগতিক জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য, চাহিদা বিসর্জন দিয়ে সত্যিকার দায়ীর ভূমিকা পালন করা। গৃহের পরিবেশ সংশোধনঃ-যুগের পরিবর্তনের সাথে সাথে পারিবারিক জীবনের রীতিনীতি, চিন্তা-ভাবনা, আক্বিদা-বিশ্বাসের পরিবর্তন হচ্ছে। পাশ্চাত্য সভ্যতার বস্তুগত ও নীতিগত প্রভাব-প্রতিপত্তির কারণে গৃহের আভ্যন্তরিন পরিবেশ বিঘ্নিত হচ্ছে। পাশ্চাত্যের প্রখ্যাত দার্শনিক অধ্যাপক সরোকিনের একটি মন্তব্যে তিনি বলেন-“আমরা বর্তমানে খাবার খাই হোটেল রেঁস্তোরায়, আমাদের রুটি বেকারী-কনফেকশনারী থেকে তৈরি হয়ে আসে আর আমাদের কাপড় ধোয়া হয় লন্ড্রীতে। পূর্বে মানুষ আনন্দ লাভ ও চিত্ত বিনোদনের উদ্দেশ্যে ফিরে যেত পরিবারের নিভৃত আশ্রয়ে, কিন্তু বর্তমানে মানুষ তার জন্যে চলে যায় সিনেমা-থিয়েটার, নাচের আসর ও ক্লাব ঘরের গীত মুখর পরিবেষ্টনীতে। পূর্বে পরিবার ছিল আমাদের আগ্রহ ঔৎসুক্য ও আনন্দ-উৎফুল্লতার কেন্দ্রস্থল, পারিবারিক জীবনেই আমরা সন্ধান করতাম শান্তি, স্বস্তি ও আনন্দের নির্মলতা, কিন্তু এখন পরিবারের লোকজন হয়ে গেছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। কিছু লোক একত্রে বাস করলে ও তার মুল উদ্দেশ্য বিনষ্ট হয়ে গেছে, হারিয়ে ফেলেছে সকল প্রীতি, মাধুর্য, অকৃত্রিমতা, আন্তরিকতা ও পবিত্রতা। দিনের বেশীর ভাগ সময়ই মানুষ জীবিকার চিন্তায় অতিবাহিত করে, রাত্রি বেলা অন্তত পরিবারের সব লোক একত্রিত হত। কিন্তু এখন তারা রাত্রি যাপন করে বিচ্ছিন্ন ভাবে, যার যেখানে ইচ্ছে-সেখানে। এখন আমাদের ঘর আমাদের আরাম বিশ্রামের স্থান নয়, ঘরে রাত্রিদিন অতিবাহিত করার তো এ যুগে কোন কথাই উঠতে পারে না। একটি গোটা রাত্রি এখন লোকেরা নিজেদের ঘরে যাপন করবে, তা কেউই পছন্দ করে না। সরোকিনের মন্তব্যের বাস্তব প্রতিফলন আজ আমাদের পরিবার ও ঘরোয়া জীবনে দেখা যায়। ঘরের পরিবেশকে সুন্দর করে গড়ে তোলার জন্যে সর্বপ্রথম কুরআন মজীদের নিম্নোক্ত আয়াতটির দিকে গুরুত্ব দেয়া উচিত। যদিও আয়াতটিতে রাসুলের স্ত্রীদের লক্ষ্য করে বলা হয়েছি? কিন্তু একথা গুলো সমস্ত মুমিন নারীদের ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে হয়। অতএব এ নির্দেশ প্রতিটি মুসলিম ঘরে ও সংসারে অনুসরণ করা উচিত। আল্লাহ পাক বলেন-﴿ وَاذۡكُرۡنَ مَا يُتۡلٰى فِىۡ بُيُوۡتِكُنَّ مِنۡ اٰيٰتِ اللّٰهِ وَالۡحِكۡمَةِؕ اِنَّ اللّٰهَ كَانَ لَطِيۡفًا خَبِيۡرًا﴾আল্লাহর আয়াত ও জ্ঞানের যেসব কথা তোমাদের গৃহে শুনানো হয়। তা মনে রেখো। অবশ্যই আল্লাহ‌ সূক্ষ্মদর্শী ও সর্ব অবহিত। {আয়াত-৩৪ আহযাব}।এ আয়াতে আল্লাহর আয়াত ও হিকমত বলতে বুঝানো হয়েছে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন এবং মানবতার মহান শিক্ষক রাসুলে পাক (সাঃ) এর সুন্নতকে ‘স্মরণ রাখিও’ বলতে আমল করার কথা বুঝানো হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এক সময় আমাদের ঘর গুলোতে ফজরের পর পাল্লাি দয়ে কুরআন তেলাওয়াত হতো, মাসে কম করে হলেও ৩/৪ খতম কুরআন তেলাওয়াত হতো, হালতে নবীর পূঁিথ (নবীর কিচ্ছা) পড়া হতো, পর্দার ক্ষেত্রে ছিল কঠোরতা, ঘরের নতুন বউ আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যেতে হলে পালকীকে অত্যন্ত সুন্দর করে ঘোমটা দেয়া হতো, পর পুরুষের ঘরের ভিতরে অবাধ যাতায়াত ছিল নিষিদ্ধ। গোট বাড়ীকে ঘেরাও করে রাখা হতো বাশ বা সুপারী গাছের ছই দিয়ে, চাকর-বাকরের অবাধ ঘরে ঢুকা ছিল নিষেধ, প্রয়োজনে বাহির থেকে চেয়ে নিতে হত কাজে জিনিস পত্র। কিন্তু অতীতের সেই ঐতিহ্য কে হারিয়ে আশ্রয় দিয়েছি জাহেলিয়াতের পুরাতন এবং পাশ্চাত্য সভ্যতার রীতিনীতি, চিন্তা ভাবনা কে। আজকাল আমাদের ঘরে শোভাপায় জাতীয় পিতা, জাতীয় নেতা, এবং নায়ক-নায়িকার উলঙ্গ ছবি, টি,ভি, ভি,সি,আর ডিস ছাড়া ঘরে সৌন্দর্যই হয়না, ফজরের পর রবিন্দ্র নাথের অথবা আধুনিক বা ছায়াছবির গান ছাড়া দিনের যাত্রা শুভ হয়না। পর্দার ক্ষেত্রে অবাধ মেলামিশা ছাড়া সামাজিকতা রক্ষা হয়না। আলমারী বা সকেসে বিভিন্ন জন্তু জানুওয়ারের মুর্তি ছাড়া শোভা পায়না। অন্যেও সংশোধন করার পূর্বে নিজ গৃহের পরিবেশ সংশোধনের জন্যে পরিকল্পনা ভিত্তিক কাজ করা। কুরআন ও হাদীসের আলোকে ঘরের পরিবেশ কে ঢেলে সাজাতে হবে। হালাল-হারামের সীমা মেনে চলা, পর্দার বিধান কার্যকর করা, সামাজিক অনুষ্টানাধিতে অশ্লীলতা পরিহার, অপচয় রোধ, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা, অধিকার-ইজ্জতের নিশ্চয়তা ও নিরাপত্তা প্রদান, কুরআন-হাদীস চর্চার পরিবেশ সৃষ্টি করা ইসলামী বই পত্র দিয়ে লাইব্রেরী প্রতিষ্ঠা, রেডিও টিভি কে নিয়ন্ত্রন করা, নামাজ প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দেয়া। কুরআন হাদীসের শিক্ষায় ঘরোয়া পরিবেশ গড়ে তোলা। অন্যথায় পারিবারিক জীবন আল্লাহর অনাবিল ও অফুরন্ত রহমত থেকে থাকবে বঞ্চিত। স্ত্রীকে আন্দোলনে সক্রিয় করাঃ-আপনি কেন আন্দোলনে সক্রিয় হলেন? এর জবাব যদি তাই হয় যে ইকামতে দ্বীনের ফরজ দায়িত্ব পালনের জন্য সংগঠন ভুক্ত হয়ে বাইয়াত গ্রহন করে আল্লাহর সন্তুুষ্টি অর্জন। তাহলে আপনার স্ত্রীর ইকামতে দ্বীনের ফরজ দায়িত্ব পালন ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রয়োজন আছে কিনা? যদি তাকে তাহলে তাকে আন্দোলনে সক্রিয় করতে হবে। এজন্য তাকে সক্রিয় করার টার্গেট নিয়ে কর্মী মানে পৌছানো। ইসলামী আন্দোলনের কর্মীদের দাম্পত্য সর্ম্পকটা কেমন হওয়া উচিত তার একটা চিত্র আমাদের সামনে থাকা দরকার। ইসলাম নারীকে না অতি পবিত্র মনে করে দেবীর আসনে বসিয়েছে, আর না তাকে কেবল পুরুষের ভোগের বস্তু বলে মনে করেছে। নারী সর্ম্পকে প্রাচিন ও আধুনিক কালের পৃথিবীর মানুষের ধারনা মূলত এমনই। তাই কোন কালে কোন সমাজে নারী সঠিক মর্যাদা লাভ করেনি। একমাত্র ইসলামই সঠিক মর্যাদা দিয়েছে। ইসলাম নারীর সর্বোত্তম যে পরিচিতি তুলে ধরেছে তা হচ্ছে, এই দ্বন্ধ সংঘাতময় বিশ্বে নারী হলো পুরুষের প্রশান্তি ও সান্তনার উৎস। আল্লাহ পাক বলেন- ﴿ وَمِنۡ اٰيٰتِهٖۤ اَنۡ خَلَقَ لَكُمۡ مِّنۡ اَنۡفُسِكُمۡ اَزۡوَاجًا لِّتَسۡكُنُوۡۤا اِلَيۡهَا وَجَعَلَ بَيۡنَكُمۡ مَّوَدَّةً وَّرَحۡمَةً‌ؕ اِنَّ فِىۡ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوۡمٍ يَّتَفَكَّرُوۡنَ‏﴾আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সৃষ্টি করেছেন স্ত্রীগণকে, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা-ভাবনা করে। {আয়াত-২১ সূরা রূম}।আল্লাহ পাকের এই ঘোষণার বাস্তব একচিত্র আমরা দেখতে পাই রাসুলুল্লাহ (সঃ) এর দাম্পত্য জীবনের মধ্যে। রাসুল (সঃ) বলেন- "তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে, তার স্ত্রীর নিকট সর্বোত্তম। আমি আমার স্ত্রীদের নিকট তোমাদের সকলের চেয়ে উত্তম"। (বুখারী-বাবু হুসনুল মুয়াশারা) রাসুলের দাম্পত্য জীবনে ছিল গভীর প্রেম-ভালবাসা, পারস্পরিক সহমর্মিতা, সীমাহীন আবেগ ও নিষ্ঠা। কঠিন দরিদ্র, অনাহার, তথা সকল প্রকার প্রতিকুল পরিবেশেও তাঁদের এ মধুর সর্ম্পকে একদিনের জন্যও ফাটল দেখা যায়নি। কোন রকম তিক্ততা ও মনোমালিন্যের সৃষ্টি হয়নি। সীরাত ও হাদীসের গ্রন্থ সমূহে রাসুলের  দাম্পত্য জীবনে প্রেম-প্রীতি, মান-অভিমানের এক চমৎকার চিত্র লক্ষ্য করা যায়। ইসলাম যে মানুষের স্বভাব গত নির্মল আবেগ ও অনুভুতি কে অস্বীকার করেনি তার প্রমাণ পাওয়া যায় রাসুলের দাম্পত্য জীবনের আচরণ থেকে। আল্লাহ পাক বলেন-হে নবী ! তোমার স্ত্রীদিগকে বল, তোমরা যদি দুনিয়া ও উহার চাকচিক্যই পাইতে চাও তাহা হইলে এসো, আমি তোমাদের কিছু দিয়া ভালভাবে বিদায় করিয়া দিই। আর যদি তোমরা আল্লাহ তাঁহার রাসুল ও পরকালের ঘর পাইতে চাও তাহা হইলে জানিয়া রাখিও তোমাদের মধ্যে যাহারা সৎ কর্মশীল, তাহাদের জন্য আল্লাহ বিরাট পুরুস্কার নিদির্ষ্ট করিয়া রাখিয়াছেন। (আহযাব:২৮-২৯) আল্লাহ পাকের নির্দেশ মত রাসুল তাঁর স্ত্রীদের কে স্বাধীনভাবে জীবন যাপনের অধিকার দিয়েছিলেন। কিন্তু রাসুলের স্ত্রীগণ আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। তাঁরা পার্থিব জগতের ভোগ বিলাস এবং মালিন্য থেকে নিজেদের দুরে রাখেন। আল্লাহর ইবাদাত ও রাসুলের আনুগত্য ছিল তাঁদের জীবনের একমাত্র লক্ষ্য। এটা তাঁরা স্বতস্ফুর্ত আন্তরিকতার সাথে করতে থাকেন, এ কাজে তাঁদের কে বাধ্য করা হয়নি। তাঁরা স্বেচ্ছায় পবিত্র-পরিচ্ছন্ন জীবন যাপনের পথ অবলম্বন করেন। তাঁদের সামনে পার্থিব জগতের ভোগ বিলাসের প্রস্তাব রাখা হইয়াছিল, কিন্তু তাঁঁরা সে সব প্রত্যাখান করেন। রাসুলে পাকের দাম্পত্য জীবনের সকল প্রকার ঘটনা প্রবাহ পর্যালোচনা করলে দেখা যায় সেই সব ছিল মানব জীবনে শ্রেষ্ট আর্দশের নমুনা। ইসলামী সমাজ প্রতিষ্ঠায় নিয়োজিত একজন দায়ী হিসাবে মনে রাখতে হবে রাসুল (সঃ) ওহী লাভ করার পর মনে যে ভীতি ও আতংকের সৃষ্টি হয়েছিল তা অপনোদনের জন্য তিনি সবার আগে ঘরে গিয়ে তাঁর প্রিয়তমা স্ত্রী হযরত খাদীজা (রাঃ) এর কাছে সব কিছু খুলে বললেন-“আমি এই ব্যাপারে নিজের সর্ম্পকে বড় ভীত হয়ে পড়েছি”। এ কথা শুনে জীবন সঙ্গীনি হযরত খাদীজা (রাঃ) যে সান্তনার বানী শুনিয়ে ছিলেন তাতে রাসুলের মনের ভার অনেক খানি লাঘব করে দিয়েছিল সে দিনের সেই ক্রান্তিলগ্নে। নবুওয়াতের সংবাদ সর্ব প্রথম রাসুল তাঁর প্রিয়তমা স্ত্রী হযরত খাদীজা (রাঃ) কেই দান করেছিলেন এবং খাদীজা (রাঃ) ও রাসুলের নবুওয়াতের প্রাপ্তির কায়েক মুর্হুত পরেই পরম আনুগত্যের সাথে ঈমান এনে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমান হওয়ার মর্যাদা লাভ করেছিলেন। আমরা জানতে পারি যে রাসুল মসজিদে নববীতে সাহাবাদের কি বলেছিলেন এবং নিজে কি করেছেন। একই সাথে আমরা এটাও জানি যে, তিনি স্ত্রীদের সাথে কিভাবে জীবন যাপন করেছেন। তাঁর জীবনের বাইরের দিক এবং ঘরের দিক কে পৃথক করেন নি। একজন দায়ীকে অবশ্যই ব্যক্তিগত ভাবে সর্বপ্রথম তার স্ত্রীকে আন্দোলনে সক্রিয় করার জন্যে পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। কুরআনের দৃষ্টিতে স্ত্রীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাগিদ দেয়া হয়েছে। এ জন্যে স্বামীকেই কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে। স্ত্রীর মনে পরকালীন জবাবদিহির ভয় জাগিয়ে তোলা এবং এমনভাবে জীবন যাপনের উপযোগী শিক্ষায় শিক্ষিত ও অভ্যস্থ করে তোলা যেন তার পরিনামে সে কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে পারে। আর জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য একমাত্র উপায় হল ইসলামী আন্দোলনে সক্রিয় করে তোলা। এ জন্য ব্যক্তিগত যোগাযোগ বা বিভিন্ন সময়ে আলাপ-আলোচনার মাধ্যমে তাকে আন্দোলনের উদ্দেশ্য ও লক্ষ্য, দাওয়াত, কর্মসূচী সর্ম্পকে ধারনা দান, তার ইলম, ঈমান, আমল, চিন্তাভাবনা, তাকওয়া ইত্যাদি বিষয়ে আল্লাহর কাছে আত্ম সর্ম্পন করার মানসিকতা সৃষ্টি। সিলেবাস অনুযায়ী বই পড়তে দোয়া।যোগাযোগের মাধ্যমে মানোন্নয়নের জন্য কাজ করা। স্থানীয় ইউনিটে বসার ব্যবস্থা করে দেয়া। পাশে ইউনিট না থাকলে স্ত্রীর মাধ্যমে ইউনিট গঠনের চেষ্টা করা এর স্থানীয় আমীরের মাধ্যমে। সভাপতির অনুমতি অবশ্যই নিতে হবে। স্ত্রী, ছেলে, মেয়েসহ অন্যদেরকে নিয়ে পারিবারিক বৈঠক করা। প্রয়োজনে পারিবারিক কাজে সহযোগীতা করা, না পারলে কাজের জন্য লোক ব্যবস্থা করে দিতে হবে। সম্ভব হলে স্ত্রীকে দিয়ে আশপাশের মহিলাদের মাঝে কাজ সৃষ্টির জন্যে মাসিক বা পাক্ষিক সাধারণ সভার ব্যবস্থা করা, সম্ভব হলে দারসে কুরআন বা হাদীসের অথবা বিভিন্ন মাসআলার উপর আলোচনা রাখা যেতে পারে। বিশেষ করে পর্দা ও আখেরাত মুখী আলোচনা কিন্তু খুবই ফলপ্রসু। প্রয়োজনে বিভিন্ন বিষয় ভিত্তিক নোট্স তৈরী করে স্ত্রীকে সহযোগিতা করা। স্বামী-স্ত্রীর পারস্পরিক সর্ম্পক হতে হবে মধুর ও ভালবাসার উভয়ের মধ্যে পারস্পরিক ঝগড়া-ঝাটি ও মন-মালিন্য থাকবে না। অন্ততঃ পক্ষে সন্তানদের সামনে ঝগড়া ঝাটি করা টিক হবে না। পারস্পরিক মীমাংসা করে নিতে হবে। এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকারের দিকে খেয়াল রাখতে হবে। স্ত্রীকে তার আমানতদারী ও দায়িত্ব সর্ম্পকে সচেতন করা, দুনিয়ার সাফল্যের পরিবর্তে আখেরাতের সাফল্যের প্রতি উৎসাহী করা। গভীর রাতে নামাজ আদায়ের জন্য উঠা এবং নরমভাবে প্রীতিপূর্ণ ব্যবহারে স্ত্রী কে নফল নামাজ আদায়ের জন্য উদ্ধুদ্ধ করা। স্ত্রীকে তার পবিত্র সামাজিক দায়িত্ব পালনের যোগ্য করে গড়ে তুলা, যাতে সে পরিবার গঠনে ও সন্তানদের লালন-পালনে অবদান রাখতে পারে। মনে রাখতে হবে আল্লাহ পাক ‘আহাল’ কে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার আদেশ শুধু করেন নি, জান্নাতের ওয়াদা ও করেছেন। আল্লাহ তায়ালা বলেন-﴿ جَنّٰتُ عَدۡنٍ يَّدۡخُلُوۡنَهَا وَمَنۡ صَلَحَ مِنۡ اٰبَآٮِٕهِمۡ وَاَزۡوَاجِهِمۡ وَذُرِّيّٰتِهِمۡ‌ وَالۡمَلٰٓٮِٕكَةُ يَدۡخُلُوۡنَ عَلَيۡهِمۡ مِّنۡ كُلِّ بَابٍ‌ۚ‏﴾তারা নিজেরা তার মধ্যে প্রবেশ করবে এবং তাদের বাপ-দাদারা ও স্ত্রী-সন্তানদের মধ্য থেকে যারা সৎকর্মশীল হবে তারাও তাদের সাথে সেখানে যাবে। ফেরেশতারা সব দিক থেকে তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য আসবে। {আয়াত-২৩ সূরা রা'দ}।অত্র সুরার ২০, ২১, ও ২২ নং আয়াতে কি সব গুণ থাকলে একজন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে তার বিবরণ দেয়া হয়েছে। অপর একটি আয়াতে আল্লাহ তায়ালা বলেন- ﴿ رَبَّنَا وَاَدۡخِلۡهُمۡ جَنّٰتِ عَدۡنِ ۨالَّتِىۡ وَعَدتَّهُمۡ وَمَنۡ صَلَحَ مِنۡ اٰبَآٮِٕهِمۡ وَاَزۡوَاجِهِمۡ وَذُرِّيّٰتِهِمۡؕ اِنَّكَ اَنۡتَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُۙ﴾হে আমাদের রব উপরন্তু তাদেরকে তোমার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আর তাদের বাপ, মা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল (তাদেরকেও সেখানে তাদের সাথে পৌঁছিয়ে দাও)। তুমি নিঃসন্দেহে সর্বশক্তিমান ও মহাকৌশলী। {আয়াত-৮ সূরা মুমিন}।আল্লাহ পাক সুরা তাহরীম এর ১০ নং আয়াতে হযরত নূহ (আঃ) ও হযরত লুত (আঃ) এর স্ত্রীগণের কথা উল্লেখ করেছেন। তাদের স্বামী গণ যে দ্বীনের দাওয়াত নিয়ে দাঁড়িয়ে ছিলেন তাতে যদি তারা তাঁদের সাহায্য কারী হত তাহলে তাঁদের স্বামীদের মত আল্লাহর নিকট তাদের ও মর্যাদা হত। স্বামী দ্বীনদার ও পরহেযগার হয় স্ত্রী যদি বেঈমান হয় তাহলে এ কারনেই স্ত্রীর পক্ষে পরকালীন মুক্তি লাভ সম্ভব হবে না। সন্তানদেরকে আন্দোলন মুখী করাঃ-একটি পরিবারকে আদর্শিক পরিবার হিসেবে গঠন করতে প্রধান ভূমিকা এবং বহুরূপী ভূমিকা যিনি পালন করতে পারেন তিনি হচ্ছেন একজন আদর্শ মা। ফ্রান্সের মহানায়ক নেপোলিয়ান বোনাপার্টি সত্যিই বলেছিলেন- “আমায় একজন শিক্ষিত মা এনে দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব”। কেননা সন্তানদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার। মা সন্তানের প্রাথমিক শিক্ষিকা। একজন মা যে ভাবে, যে পদ্ধতি, যে পরিবেশে তার সন্তানকে শিক্ষা দিবেন বা গড়ে তুলবেন, সন্তান সে পদ্ধতি ও পরিবেশে গড়ে উঠবে। সন্তানরা সারাক্ষণ তার মাকেই অনুকরণ করে। অনেক সময় দেখা যায় মা নামাজী হলে তার সন্তান মায়ের দেখা দেখি সেও মায়ের পাশে দাড়িয়ে নামাজ পড়ে। মা যদি পর্দাশীল হয়, নেকাব ব্যবহার করে থাকেন তাহলে মা'র অনুকরনে ছোট বাচ্চাটিও মাথায় ঘোমটা দেয়, অন্য কাপড় দিয়ে নেকাব বানায়ে পর্দা করে। সন্তানদের খাওয়া দাওয়া বা অসুখ-বিসুখের সমস্যা হলে পরবর্তীতে তা ঠিক করা যায় কিন্তু সন্তানদের চরিত্র গঠনে নৈতিক ও ধর্মীয় সমস্যা দেখা দিলে তা ঠিক করা সহজ সাধ্য ব্যাপার নয়। তাই প্রথম থেকেই সন্তানদের প্রতি যত্নশীল হতে হবে। পিতার তুলনায় মায়ের স্বভাব চরিত্রের প্রভাব সন্তানদের উপর বেশী পড়ে। এজন্য একজন মাকে নিজের স্বার্থে সন্তানের স্বার্থে  তাকে সচেতন হতে হবে। পিতা মাতার প্রতি সন্তানের সব চেয়ে বড় হক হচ্ছে তারা তাদের সন্তান সন্ততিকে পরকালীন জাহান্নামের আযাব থেকে বাচাঁবার জন্যে সুষ্ঠু ব্যবস্থা গ্রহন করবে। কুরআন মজীদে স্পষ্ট নিদের্শ দেয়া হয়েছে। “হে ঈমানদার লোকেরা, তোমরা তোমাদের নিজেদের কে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুণ থেকে বাঁচাও”। (তাহরীম ৬)এই আয়াতের ব্যাখ্যায় কাতাদাহ ও মুজাহিদ বলেছেন- “তোমরা তোমাদের নিজেদের ও পরিবার-পরিজনদের সুশিক্ষা ও ভাল অভ্যাসের সাহায্যে পরকালীন জাহান্নামের আগুণ থেকে বাঁচাও”। আল্লাহর নেক বান্দা তারাই, যারা সব সময় সন্তানদের চিন্তায় পেরেশান থাকে এবং দোয়া করে এই বলে যে-﴿ وَالَّذِيۡنَ يَقُوۡلُوۡنَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعۡيُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِيۡنَ اِمَامًا‏﴾তারা প্রার্থনা করে থাকে, “হে আমাদের রব! আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদের করে দাও মুত্তাকীদের ইমাম।” {আয়াত-৭৪ ফুরকান}। এ আয়াতের মানে হচ্ছে তুমি তাদের তোমার অনুগত ও আদেশ পালন কারী বানাও, যা দেখে চোখ জুড়াবে, হৃদয় খুশী হবে। তাদেরকে কল্যাণ ও মঙ্গলময় কাজ অর্থাৎ আল্লাহ ও রাসুলের অনুগত্যের কাজে আমাকে অনুগামী বানাও ও তাদের এমন নেতান বানাও, যে তারা দুনিয়ার মানুষকে সত্যের আহবান জানাবে। ইসলামের দৃষ্টিতে সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর বিশেষ অনুগ্রহের দায়। কুরআন মজীদে বলা হয়েছে-﴿ وَاللّٰهُ جَعَلَ لَكُمۡ مِّنۡ اَنۡفُسِكُمۡ اَزۡوَاجًا وَّجَعَلَ لَكُمۡ مِّنۡ اَزۡوَاجِكُمۡ بَنِيۡنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمۡ مِّنَ الطَّيِّبٰتِ‌ؕ اَفَبِالۡبَاطِلِ يُؤۡمِنُوۡنَ وَبِنِعۡمَتِ اللّٰهِ هُمۡ يَكۡفُرُوۡنَۙ﴾আর আল্লাহই তোমাদের জন্য তোমাদের সমজাতীয় স্ত্রীদের সৃষ্টি করেছেন, তিনিই এ স্ত্রীদের থেকে তোমাদের পুত্র-পৌত্রাদি দান করেছেন এবং ভালো ভালো জিনিস তোমাদের খেতে দিয়েছেন। তারপর কি এরা (সবকিছু দেখার ও জানার পরও) বাতিলকে মেনে নেয় এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করে?। {আয়াত-৭২ সূরা নাহল}।প্রকৃত পক্ষে মানুষের গোটা জীবনই একটি বিশেষ পরীক্ষার স্থল। আল্লাহর দেয়া মাল, সম্পদ, সম্পত্তি আর সন্তান-পরীক্ষার বিষয় সমূহের মধ্যে এ দুটো প্রধান। কুরআন মজীদে বলা হচ্ছেঃ- ﴿ وَاعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اَمۡوٰلُكُمۡ وَاَوۡلٰدُكُمۡ فِتۡنَةٌۙ وَّاَنَّ اللّٰهَ عِنۡدَهٗۤ اَجۡرٌ عَظِيۡمٌ﴾এবং জেনে রাখো, তোমাদের অর্থ-সম্পদ ও তোমাদের সন্তান-সন্ততি আসলে পরীক্ষার সামগ্রী। আর আল্লাহর কাছে প্রতিদান দেবার জন্য অনেক কিছুই আছে। {আয়াত-২৮ সূরা আনফাল}।উক্ত আয়াত প্রমান করছে যে, যেমন করে ধনমান আল্লাহর নিয়ামত, সন্তান-সন্ততি ও অনুরূপভাবে আল্লাহর দান। প্রথমটা যেমন একটা পরীক্ষার বিষয়, এ দ্বিতীয়টিও তেমনি পরীক্ষার সামগ্রী। ধন সম্পদ অন্যায় পথে ব্যয় করলে যেমন আমানতে খিয়ানত হয়, সন্তান সন্ততিকেও ভূল উদ্দেশ্যে ও অন্যায় পথে পরিচালিত করলে, বাতিল সমাজ ব্যবস্থার যোগ্য নাগরিক হিসাবে তৈরী করলেও তেমনি আল্লাহর আমানতে খিয়ানতই হয়। তাই সন্তান লালন-পালনে পিতা মাতার এখনই সজাগ-সর্তক হওয়া দরকার। বৈষয়িক উন্নতির সাথে সাথে সন্তানদের নৈতিক মানোন্নয়নের প্রতি যত্নবান হোন। তাদেরকে মজবুত হাতে গড়ে তোলার ব্যাপারে সময় ও বিবেক ব্যয় করতে হবে। সন্তানদের প্রতি পিতা মাতা কর্তব্য হল ভাল নাম রাখা, আকীকাহ করা, ইসলামী জ্ঞান ও চরিত্র শিক্ষা দান, লালন-পালন করা, সন্তানদের মধ্যে সুবিচার স্থাপন করা। কুরআন-হাদীসের আলোকে সন্তানদের সুশিক্ষা প্রদান করা পিতা মাতার উপর এক গুরুত্ব পূর্ণ দায়িত্ব। স্বভাব-চরিত্র, আচার-আচরণে সভ্য এবং শালীন করে গড়ে তোলার জন্য সন্তানদের প্রতি সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখতে হবে। এ জন্য সন্তানদের খোদভীরু করে গড়ে তুলতে হবে। রাসুল (স:) বলেছেন- কোন পিতা মাতা সন্তানকে উত্তম আদব-কায়দা ও স্বভাব-চরিত্র শিক্ষাদান অপেক্ষা ভাল কোন দান দিতে পারে না। মনে রাখতে হবে যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং সন্তানদের দুনিয়া ও আখিরাতে কামিয়াব দেখতে চান তারা বর্তমান শিক্ষা ব্যবস্থা সর্ম্পকে রীতিমত সংক্ষিত। দুনিয়াতে শান্তি ও মর্যাদার সাথে জীবন যাপন করে আদালতে আখিরাতে মুসলিম হিসাবে আল্লাহর সম্মুখে উপস্থিত হবার যোগ্যতা সৃষ্টি করা প্রতি মুসলমানদের জন্য একান্ত প্রয়োজন। বর্তমান শিক্ষা ব্যবস্থা দ্বারা পার্থিব কোন যোগ্যতা সৃষ্টি এবং চরিত্র গঠন সম্ভব হয় না। আজকে শিশু-কিশোর এবং যুবক সমাজ বড়ই আসহায়। একদিকে পাশ্চ্যাত্যের শিক্ষা ও সংস্কৃতি অন্যদিকে আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং তাহজীব ও তামাদ্দুন। আল-কুরআনের আলোকে পিতা মাতার প্রধান কর্তব্য হচ্ছে-সন্তানদের কে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার জন্য এ দুনিয়ায়ই কার্যকর ব্যবস্থা গ্রহন, তাদের মনে পরকালীন জবাবদিহির ভয় জাগিয়ে তোলা যেন তার পরিনামে সন্তানরা কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে পারে। আর জাহান্নাম থেকে বাঁচাবার একমাত্র উপায় হচ্ছে- কুরআন-হাদীসের শিক্ষায় গড়ে তোলা। সন্তানদেরকে উন্নতমানের ইসলামী আদর্শ শিক্ষা দান ও ইসলামী আইন-কানুন পালনে আল্লাহ কে ভয় ও রাসুল (স:) কে অনুসরণ করে চলার জন্যে অভ্যস্থ করে তোলাও পিাতা মাতার অন্যতম কর্তব্য এবং পিতা মাতার প্রতি সন্তানের হক। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা দ্বারা সুনাগরিক তৈরিতে চরম ভাবে ব্যর্থ হয়েছে এটা সমাজের প্রতিটি সচেতন মানুষ হারে হারে উপলদ্ধি করছে। এমতবস্থায়  বাংলাদেশে ছাত্র ইসলামী আন্দোলনই বলতে গেলে ইসলামী ছাত্র শিবিরই একমাত্র আশা ভরসা। এ মহান কাফেলা লোক তৈরীর ব্যাপক পরিকল্পনা ও প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলছে। তারা ছাত্র সমাজের সামনে তুলে ধরছে সুস্পষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য। ছাত্র সমাজের একাডেমিক ক্যারিয়ার গঠন, নৈতিক মান উন্নয়ন, চরিত্র গঠন এবং দেশ প্রেমিকতা ও মানব সেবায় নিবেদিত প্রাণ হিসাবে গড়ে তোলার অবিরাম  প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি ছাত্র সংগঠন হিসাবে তারা পালন করে যাচ্ছে অকল্পনীয় বিস্ময়কর দায়িত্ব। নিয়মিত ক্লাসে যোগদান, পাঠ্যবই অধ্যয়ন, কুরআন-হাদীস অধ্যয়ন ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং পারিবারিক দায়িত্ব পালন ও জামায়াতে নামাজ আদায় ইত্যাদি কার্যক্রম হচ্ছে তাদের নিয়মিত কাজ। বস্তুত সন্তানরা হচ্ছে পিতা-মাতার কাছে আল্লাহর আমানত। তাদের আকীদা-বিশ্বাস, মন-মানসিকতা, চরিত্র, অভ্যাস, জীবন যাত্রার ধারা ইত্যাদি কে সঠিক রূপে গড়ে তোলার  জন্যে চেষ্টা করা পিতা-মাতারই কর্তব্য। তাই সন্তানদের মধ্যে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় করা, আদর্শ চরিত্রবান রূপে গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্টত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন হিসাবে গড়ে তুলতে হলে শিবিরের সাথে যোগাযোগ করিয়ে দিতে হবে। মানোন্নয়নের জন্যে খোঁজ খবর নিতে হবে। অবশ্য শিবিরের কাজ ও লেখা পড়ায় ভারসাম্য হয় কি না সেদিকে খেয়াল রাখতে হবে। মেয়েদেরকে ও তেমনি ভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাথে যোগাযোগ করিয়ে দিতে হবে। ছাত্রী সংস্থার কাজ না থাকলে মেয়ের মাধ্যমে কাজ সৃষ্টির চেষ্টা করতে হবে। ছেলে মেয়েরা কর্মজীবনে প্রবেশ করলে তাদেরকে জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত করে নেয়া। পারিবারিক বৈঠকে সার্বিক খোঁজ খরব নিতে হবে। তাদের বৈষয়িক উন্নতির সাথে সাথে আন্দোলনের ক্ষেত্রেও যেন অগ্রগতি হয় সে দিকে গুরুত্ব দিতে হবে॥ সন্তানদের বিয়ের বয়স হলেই তাদের বিয়ের ব্যবস্থা করা আবশ্যক এবং দায়িত্ব প্রধানত তাদের পিতা-মাতার। তাদের যোগ্য জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচনে সহযোগিতা করাও পিতা-মাতার দায়িত্ব। সঙ্গী বা সঙ্গিনী পছন্দ-অপছন্দের অধিকার সন্তান নিজে সংরক্ষণ করে। তবে সামাজিক ভাবে সকল আনুষ্ঠানিকতা সম্পাদন এবং অভিভাবকের দায়িত্ব পিতা-মাতাই পালন করতে হবে। সন্তানদের বিয়ের ব্যাপারে মনে রাখতে হবে কেবলমাত্র বৈষয়িক উন্নতির সাথে খেয়াল না রেখে শুধু দ্বীনদারী ও চরিত্রই প্রধানত ও প্রথমত লক্ষনীয় জিনিস। দ্বীনি আন্দোলনের মানের দিকে যথাযথ গুরুত্ব দিতে হবে। ছেলের বউ ও মেয়ের জামাইও যেন আন্দোলনে সক্রিয় হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ প্রসংগে উল্লেখ্য এই যে, বিয়ের ক্ষেত্রে অভিভাবকের একনায়কত্ব অবাঞ্চিত। আমাদের সমাজে, বিশেষ করে গ্রামাঞ্চলে যে ঐতিহ্য প্রচলিত আছে, তাতে যুবতী কন্যার স্বামী নির্বাচনে স্বাধীনতা নেই বললেই চলে। বেশীর ভাগ ক্ষেত্রে তাদের মাতা-পিতার পছন্দ অপছন্দে মুখ বুজে মেনে নিতে হয়। একদিকে কুমারী যুবতী কন্যা যেমন নিজের মতামত ব্যক্ত করতে লজ্জা পায়, অপর দিকে তেমনি বিরাজমান সামাজিক পরিবেশও তাকে পিতা মাতা ও অভিভাবদের ইচ্ছায় আপত্তি জানানোর অধিকার দেয়না। অথচ বহু ক্ষেত্রে এই কারনেই বিয়ে ব্যর্থ হয়ে থাকে এবং এর সাথে অনেক দুঃখজনক ঘটনাও দেখতে পাওয়া যায় আমাদের সমাজে। ইসলামী আইনের কোথাও সুস্পষ্টভাবে এরূপ একনায়ক সূলভ ক্ষমতা অভিভাবকদেরকে দেয়া হয়েছে বলে কোন প্রমাণ নেই। আবার বিবাহের পূর্বে কন্যা দেখার সুযোগ নিয়ে কন্যার সাথে প্রেম চর্চা করা, নারী বন্ধু কিংবা পুরুষ বন্ধু সংগ্রহের অভিযান চালানো, ভ্রমন করে বেড়ানো, হোটেল-রেস্তোরায় নিরিবিলিতে মেলামেশা করার পরিবেশ ইসলামে শুধু যে সমর্থনীয় নয়, তাই নয় নিতান্ত ব্যভিচারের পথ উম্মুক্ত করা ছাড়া আর কিছুই নয়। তা হচ্ছে পাশ্চাত্যের বর্বর সমাজের ব্যভিচার প্রথা। কুরআন ও হাদীস থেকে জানা যায়, সভ্যতা-ভব্যতা ও শালীন পরিবেশে এবং শরীয়তের সীমার মধ্যে থেকে কন্যাকে বিয়ের পূর্বেই দেখে নেয়া বাঞ্ছনীয়। আবার এই অনুমতি কেবল বরের জন্যেই নয়, তা কন্যার জন্যেও সমান ভাবেই প্রযোজ্য। মোটকথা আপনার পরিবারকে একটি আদর্শ ইসলামী পরিবার বানানো হবে প্রথম পরিকল্পনা। এ পরিকল্পনার স্থায়ীত্ব হতে হবে আজীবন। সব সময় মনে রাখতে দুনিয়ার আকর্ষন, প্রবৃত্তির অনুসরণ ও শয়তানের ধোঁকা প্রতারনার ফাঁদে পড়ে আবার কেউ পিছিয়ে যায় কি না। পিতা মাতার অধিকার আদায়ঃ-পিতা মাতার অধিকার সর্ম্পকে কুরআন মজীদে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলেন-﴿ وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالۡوَالِدَيۡنِ اِحۡسَانًا‌ؕ اِمَّا يَبۡلُغَنَّ عِنۡدَكَ الۡكِبَرَ اَحَدُهُمَاۤ اَوۡ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنۡهَرۡهُمَا وَقُل لَّهُمَا قَوۡلاً كَرِيۡمًا, وَاخۡفِضۡ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحۡمَةِ وَقُل رَّبِّ ارۡحَمۡهُمَا كَمَا رَبَّيٰنِىۡ صَغِيۡرًاؕ‏﴾তোমার রব ফায়সালা করে দিয়েছেনঃ- (১) তোমরা কারোর ইবাদাত করো না, একমাত্র তাঁরই ইবাদাত করো। (২) পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমাদের কাছে তাদের কোন একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে “উহ্” পর্যন্তও বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিয়ো না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো।আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলেঃ হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন। {আয়াত-২৩-২৪ সূরা বনি ইসরায়েল}।বনী ইসরাঈলের ২৩-২৪ নং আয়াতে পিতা মাতার সাথে কি ভাবে আচরণ করতে হবে তার একটি চিত্র তুলে ধরেছেন।তাই কুরআনের আলোকে পিতা-মাতা ও শশুড়-শাশুড়ীর সাথে ভাল ব্যবহার করতে হবে। তাদের একান্ত অনুগত ও বাধ্য হয়ে চলিতে হইবে। তাদের যাবতীয় প্রয়োজন পুরনের চেষ্ঠা করিতে হইবে, তাদের মনোরঞ্জন করার জন্য চেষ্টা করিতে হইবে। আর এ ধরনের  লোকদের জন্য আল্লাহর কাছে রয়েছে। বিরাট পুরুষ্কার ও ক্ষমার ঘোষণা। (সূরা বনী ইসরাঈল ২৫) পিতা-মাতার সাথে এমন আচার-ব্যবহার করতে হবে যেন তাঁরা নিজ থেকে স্বত:র্স্ফুতভাবে সন্তানের জন্য দোয়া করতে বাধ্য হন। সন্তানদের জন্য দোয়া করার নির্দেশ সুরা ফুরকানের ৭৪ নং আয়াতে রয়েছে। কিন্ত পিতা মাতার কোন একজন যদি আল্লাহর সাথে শিরক করা ও তাঁর নাফরমানীর আদেশ দিয়ে থাকেন, তাহলে সে ক্ষেত্রে তাঁদের কে মানা যাবেনা।  এ সর্ম্পকে আল্লাহ পাকের ঘোষনা হচ্ছে-﴿ وَاِنۡ جَاهَدَاكَ عَلٰٓى اَنۡ تُشۡرِكَ بِىۡ مَا لَيۡسَ لَكَ بِهٖ عِلۡمٌۙ فَلَا تُطِعۡهُمَا‌ وَصَاحِبۡهُمَا فِىۡ الدُّنۡيَا مَعۡرُوۡفًا‌ وَّاتَّبِعۡ سَبِيۡلَ مَنۡ اَنَابَ اِلَىَّ‌ۚ ثُمَّ اِلَىَّ مَرۡجِعُكُمۡ فَاُنَبِّئُكُمۡ بِمَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ﴾কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে এমন কাউকে শরীক করার জন্য চাপ দেয় যাকে তুমি জানো না, তাহলে তুমি তাদের কথা কখনোই মেনে নিয়ো না। দুনিয়ায় তাদের সাথে সদাচার করতে থাকো কিন্তু মেনে চলো সে ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে। তারপর তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমারই দিকে। সে সময় তোমরা কেমন কাজ করছিলে তা আমি তোমাদের জানিয়ে দেবো। {আয়াত-১৫ সূরা লোকমান}।আবার পিতা মাতার মধ্যে কেউ যদি আল্লাহর নাফরমানীতে লিপ্ত হয়ে পড়েন, তাহলে সে ক্ষেত্রে তাঁদেরকে সংশোধন করার জন্য প্রচেষ্টা চালানোর দায়িত্ব সন্তানের রয়েছে। আমরা দেখতে পাই হযরত ইব্রাহিম (আঃ) যখনর তাঁর পিতাকে গোমরাহীতে লিপ্ত দেখে তাঁকে সংশোধনের চেষ্টা করেছিলেন। এ সর্ম্পকে আল্লাহ পাক বলেন-﴿وَاِذۡ قَالَ اِبۡرٰهِيۡمُ لِاَبِيۡهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصۡنَامًا اٰلِهَةً‌ۚ اِنِّىۡۤ اَرٰٮكَ وَقَوۡمَكَ فِىۡ ضَلٰلٍ مُّبِيۡنٍ﴾ইবরাহীমের ঘটনা স্মরণ করো যখন সে তাঁর পিতা আযরকে বলেছিল, “তুমি কি মূর্তিগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করছো? আমি তো দেখছি, তুমি ও তোমার জাতি প্রকাশ্য গোমরাহীতে লিপ্ত। {আয়াত-৭৪ সূরা আনআম}।এ আয়াত থেকে একথা স্পষ্ট যে, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে পিতা মাতার মধ্যে কেউ যদি বাধা-প্রতিবন্ধকতা হিসাবে লিপ্ত থাকেন তাহলে সে ক্ষেত্রে তাঁদের বাধা-নিষেধ মানা যাবে না। কিন্তু এ জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। উত্তম ব্যবহার ও হিকমত সহকারে তাঁদের কে ইসলামী আন্দোলন সর্ম্পকে চিন্তাÑভাবনা সংশোধনের চেষ্টা করতে হবে। সাহাবা চরিত্র থেকে এ ধরনের বহু ঘটনা আমাদের সামনে রয়েছে কিন্তু তাঁর কখনও পিতা মাতার সাথে খারাপ আচারন করেন নি? হযরত আবু হুরাইরা (রা:) এর মায়ের ঘটনা আমাদের সামনে স্পষ্ট । তাই পিতা-মাতা ইসলামী আন্দোলনের বিরুধী হলে তাঁদের সাথে ভাল ব্যবহার করতে হবে।আত্মীয় স্বজন ও প্রতিবেশীর অধিকার  আদায়ঃ-একটি  আদর্শিক আন্দোলন মুখী পরিবার গঠন করতে হলে-আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীর যে হক রয়েছে, এ সর্ম্পকে আল্লাহ পাক বলেন-﴿ وَاعۡبُدُوۡا اللّٰهَ وَلَا تُشۡرِكُوۡا بِهٖ شَيۡـًٔا‌ؕ وَّبِالۡوَالِدَيۡنِ اِحۡسٰنًا وَّبِذِىۡ الۡقُرۡبٰى وَالۡيَتٰمٰى وَالۡمَسٰكِيۡنِ وَالۡجَارِ ذِىۡ الۡقُرۡبٰى وَالۡجَارِ الۡجُنُبِ وَالصَّاحِبِ بِالۡجَنۡۢبِ وَابۡنِ السَّبِيۡلِۙ وَمَا مَلَكَتۡ اَيۡمَانُكُمۡ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنۡ كَانَ مُخۡتَالاً فَخُوۡرًا‏﴾আর তোমরা সবাই আল্লাহর বন্দেগী করো। তাঁর সাথে কাউকে শরীক করো না। বাপ-মার সাথে ভালো ব্যবহার করো। নিকট আত্মীয় ও এতিম-মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো। আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্বসাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাধীন বাদী ও গোলামদের প্রতি সদয় ব্যবহার করো। নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ‌ এমন কোন ব্যক্তিকে পছন্দ করেন না যে আত্মঅহংকারে ধরাকে সরা জ্ঞান করে এবং নিজের বড়াই করে। {আয়াত-৩৬ সূরা নিসা}। এ আয়াতের আলোকে আত্মীয় স্বজনের ও প্রতিবেশীর যে হক রয়েছে তা সর্ম্পকে আমাদের সচেতন হতে হবে। তাদের সাথে সুসর্ম্পক বজায় রাখা, খোজ খবর নেয়া, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র আদান প্রদানে বিরত থাকা, প্রতিবেশীর কেউ অসুস্থ আছে কি না খোজ খবর নেয়া, অভাব-অনটনে সহযোগীতা করা। সদস্যদেরকে আন্দোলন মুখী করার পরিকল্পনাঃ-আপনার পরিবারকে আন্দোলন মুখী করার জন্য সুন্দর পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। যে পরিকল্পনার কোন রদবদল হবে না, যা হবে আজীবন পরিকল্পনা। সব সময় খেয়াল রাখতে হবে কেউ যেন আবার পিছিয়ে না যায়। আমাদের মনে রাখতে হবে মানুষের জীবনে অনেক রকমের দায়িত্ব পালন করতে হয়। শত কর্ম ব্যস্ততার  মধ্যে ও পরিবার সংশোধনের জন্য সময় বের করতে হবে। এ ক্ষেত্রে কোন অবস্থাতে অবহেলা করা সম্ভব নয়, উচিত ও নয়। আন্দোলনে মত্ত হয়ে এ দায়িত্ব ও কর্তব্য পালনে ভারসাম্র রক্ষা করে চলা সত্যিই কঠিন। কিন্তু পরিকল্পনা করে রুটিন বানিয়ে নিলে ভারসাম্য রক্ষা করা সম্ভব। এ জন্য মাসে, সপ্তাহে পরিবারের পিছনে সময় দিতে হবে। পারিবারিক বৈঠক নিয়মিত করতে হবে। পরিবারের সবাই কে দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির পথে চলতে উদ্ধুদ্ধ করতে হবে। তাদের কে ইসলামী জীবন যাপনে উপযোগী করার চেষ্টা করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহন করার আহবান জানাতে হবে। ইসলামী আন্দোলনের একজন দায়ী হিসেবে প্রথমে নিজকে কাংখিত মানে তৈরি করে নিতে হবে। দুনিয়ার জীবনের সফলতা ও ব্যর্থতাকে মাপকাঠি মনে না করে বরং পরকালের সফলতা ও ব্যর্থতাকেই প্রধান্য দেয়া। ইকামতে দ্বীনকেই জীবনের একমাত্র লক্ষ্য বা সকল প্রচেষ্টার কেন্দ্র বিন্দুতে পরিণত করে নেয়া। উপসংহারঃ-ইসলাম আল্লাহ পাকের একমাত্র মনোনীত জীবন বিধান। জীবনের অন্য সকল দিকের ন্যায় পারিবারিক জীবন সর্ম্পকেও ইসলামের রয়েছে নিজস্ব দৃষ্টি ভঙ্গি। দুর্ভাগ্য বশত: ইসলামের সেই দৃষ্টি ভঙ্গি অনুসূত না হওয়াতে আজ পারিবারিক জীবন শান্তি ও সুখ থেকে বঞ্চিত। এমতবস্থায় আমাদের পারিবারিক জীবনের আদর্শ ভিত্তিক পূনগঠনের অতীব দায়িত্ব পূর্ণকাজে আত্মনিয়োগ করা বর্তমান সময়ের অপরিহার্য দাবী। সমস্ত দ্বিধাদ্বন্ধ, গাফলতি ঝেড়ে ফেলে পরিবার সংশোধনসহ ইকামতে দ্বীন প্রতিষ্টার কাজে এগিয়ে আসতে হবে। প্রত্যেককে তার নিজস্ব পরিবার নিয়ে চিন্তা-গবেষনা করতে হবে। প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আল্লাহ তায়ালা যেন আমাদের দুনিয়ার শান্তি ও পরকালে নাযাত দান করুন। আমীন।লেখক :- সভাপতি, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদ ও ব্যবস্থাপনা সম্পাদক, মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট, বিশ্বনাথ, সিলেট।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ইসলামী আন্দোলন ও পারিবারিক জীবন”ফখরুল ইসলাম খান
0:00 0:00
1.0x