আমরা এমন কোন মানুষ নেই যে একটু সুখে শান্তিতে বসবাস করতে চায়না,কিন্তু যুগের পর যুগ রক্ত দিলাম,জিবন দিলাম,ভোট দিলাম কিন্তু শান্তির ছোয়াঁ পেলামনা,এর কারন কি? আসলে সরিষর ভিতরে ভুথ থাকলে ভুত তাড়াবে কে? আমরা যখন কোন দলের কমিটি করি তখন সৎ বা শিক্ষিত, ভদ্র এ সব খুঁজিনা,সন্ত্রাসী দেখে একজন কে নেতা বানাই,এই সন্ত্রাসী আরও কিছু সন্ত্রাসী লালন করে এর পর নির্বাচন আসে বড় সন্ত্রাসী আরও বড় নেতা হয়, বাজার ঘাট সব তার নিয়ন্ত্রণে চলে যায়, আবার কিছু টোকাই সংগঠনে যুক্ত করে ওদেরকে বাজার ঘাটের ইজারা দেয় সন্ত্রাসী সে সমাজের মধ্যমণি হয়ে উঠেন,আরও বড় নেতা হয়, টোকাইদের শক্তি দ্বিগুন হয়,এর পর মাদক,খুন, ধর্ষন চলতে থাকে মানুষ চোখ বুঝে সহ্য করে,সময় হলে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে, সরকারের পতন হয় কিন্তু সন্ত্রাসীদের পতন হয়না,ওরা আবার অন্য শিবিরে আশ্রয় নেয়,এই আমাদের জিবন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

মতামত